কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আইফেল টাওয়ার
কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল কিংবদন্তীর আইফেল টাওয়ার। শনিবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা রাস্তায় আগুন দিলে আইফেল টাওয়ার কাঁলো ধোয়ার নিচে ঢাকা পড়ে। এসময় রায়ট পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ধোঁয়ার আস্তরণ আরো বেড়ে যায়।
০৮:০৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ইসির প্রশংসায় ভারতীয় নির্বাচন কমিশন
বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) ‘নিখুঁত পরিকল্পনা ও আয়োজনের’ ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।
রবিবার রাজধানীর একটি হোটেলে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব সাংবাদিকের কাছে এ প্রশংসার কথা জানিয়েছেন।
০৮:০৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির টেলিফোন
একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সকালে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
০৮:০৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মাল্টা উপকূল থেকে ৬৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার
মাল্টা উপকূল থেকে রোববার অভিবাসন প্রত্যাশী ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে ভেসে থাকা একটি দুর্বল কাঠের নৌকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এদিকে আরো ৪৯ জন কোন দেশের বন্দরে ভেড়ার অনুমতির জন্য এখনো সমুদ্রে অপেক্ষা করছে। নৌবাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
০৮:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
পেছানো হলো আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। ফলে এখন এ নির্বাচন নির্ধারিত সময়ের তিনমাস পর অনুষ্ঠিত হবে। রোববার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
০৮:০২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
রাশিয়ায় বিস্ফোরণে ২ জনের প্রাণহানি
রাশিয়ায় সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অন্তত দুইজন নিহত হয়েছেন। খবর ইউএনবির।
সোমবার (৩১ ডিসেম্বর) ম্যাগনিটোগরস্ক শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির স্থানীয় গণমাধ্যম।
০৮:০১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মাহাথির মুহাম্মদ ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ ম্যান অব দ্য ইয়ার-২০১৮ নির্বাচিত হয়েছেন। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগানিজের নির্বাচিত ৫০০ মুসলিমের মধ্যে এই বছরের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে তিনি মনোনীত হয়েছেন।
০৭:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মাধ্যমিক পাশ না করেই বিমান চালনা করছেন পাঁচ পাইলট!
পাকিস্তানে মাধ্যমিক পাশ না করেই বিমান চালনা করছেন পাঁচ জন পাইলট। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ) এসব পাইলট দীর্ঘদিন ধরে কর্মরত।
০৭:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
এ বছর রাজপরিবারের প্রিয় মুহূর্তগুলো
প্রিন্স লুইয়ের জন্ম, হ্যারি-মেগানের বিয়ে, বিদেশ সফর সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত একটি বছর গেছে ব্রিটিশ রাজপরিবারের জন্য।
০৭:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের প্রাণ গেলো ১০জনের
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। গুজরাটের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় একটি এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একই পরিবারের ১০ জন সদস্য এসইউভি গাড়িটিতে করে যাচ্ছিলেন। জাতীয় সড়কে দুটি ট্রাকের ধাক্কায় তাদের প্রাণহানি ঘটে।
০৭:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
জাদুর পাহাড় আয়ারস রক
পাহাড় হলো পৃথিবীর অন্যতম এক দন্ডায়মান সৌন্দর্য। প্রত্যেক পাহাড়ের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য যেগুলো এক পাহাড় থেকে অন্য পাহাড়কে আলাদাভাবে বৈশিষ্ট্যমন্ডিত করে। এমনি এক পাহাড় আয়ারস রক হচ্ছে পৃথিবীতে প্রস্তর নির্মিত একটি বিশাল আকৃতির পাহাড় যা অন্যান্য পাহাড় থেকে সম্পূর্ণ আলাদা। এই পাহাড়ের প্রধান বিশেষত্ব হচ্ছে, এই পাহাড়টি ক্ষণে ক্ষণে রং বদলায়। সকালে এক রঙতো দুপুরে আরেক রঙ আবার সন্ধ্যায় বা রাতে দেখা যায়, অন্য আরেকটি রূপ। তাই মানুষ এই পাহাড়ে নাম দিয়েছে জাদুর পাহাড়। ভৌগোলিকভাবে এই আয়ারস রক বা জাদুর পাহাড়ের অবস্থান অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরিতে। জায়গাটিকে সকলেই উলুরু নামে চেনে।
০৭:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
আফগানিস্তানে বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের ৩৫ কিলোমিটার পশ্চিমে ওয়ার্দাক প্রদেশে আফগান বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
০৭:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
পাক বাহিনীর হামলা চেষ্টা ব্যর্থ করল ভারত
ভারতের লাইন অব কন্ট্রোলের নওগ্রাম সেক্টরে প্রবেশের চেষ্টা চালিয়েছে পাক সেনাবাহিনী। রোববার তারা হামলা চালানোর উদ্দেশেই সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পাড়ি দেয়ার চেষ্টা করেছিল। ভারতের গণমাধ্যমে দাবী করা হয়েছে যে, পাক সেনাদের এমন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
০৭:৫২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮
ফিলিপাইনে ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বড়দিনের পরপরই ঝড়টি আঘাত হানে। সোমবার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
০৭:৫১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
‘নেকড়ে চাঁদ’ দেখা যাবে ২০১৯ সালে
২০১৯ সালের ২১ জানুয়ারি রাতে পৃথিবীর আকাশে দেখা দেবে ‘নেকড়ে চাঁদ’। আমেরিকার আদি বাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপারমুনটি ‘নেকড়ে চাঁদ’ নামে পরিচিত ছিল। ওই পূর্ণিমায় চাঁদের আলোয় পৃথিবী এতটাই ভেসে যায় যে নেকড়েরা ডেরা থেকে বেরিয়ে ডাকতে শুরু করে।
০৭:৪৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মিশরে পর্যটক বাসে হামলার পর অভিযানে নিহত ৪০
মিসরের পিরামিডের কাছে পর্যটকবাহী বাসে চালানো হামলার পর নিরাপত্তা অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে এ পর্যন্ত ৪০ জন ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।
০৭:৪৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কেজকে হত্যাচেষ্টা, আটক তিন
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কেজকে হত্যাচেষ্টার অভিযোগে ভেনিজুয়েলার তিন নাগরিককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
০৭:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যে রোববার একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে আটজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
এক বিবৃতিতে নগরীর কর্তৃপক্ষ জানায়, লিকনে এ বাস দুর্ঘটনা ঘটে। তারা জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত চালকসহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
০৭:৩৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ভারতের ওড়িষ্যায় একটি জলপ্রপাতের কাছে সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওড়িষ্যার মেয়ুরভাঞ্জ জেলায় একটি পিকনিক স্পটের ভিমকুন্দ জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন রোহন মিশ্র। পরে তিনি পা পিছলে পানিতে পরে যান। সেখানেই তার মৃত্যু হয়।
০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লে কেকিয়াং।
০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
০৭:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সবচেয়ে ব্যয়বহুল যে তিন শহর
নতুন বছর উদযাপনে যে তিনটি গন্তব্যে হোটেল ভাড়ায় সবচেয়ে বেশি পয়সা গুনতে হবে, সেগুলো হচ্ছে মায়ামি, সিডনি ও দুবাই। চিপ হোটেল ডট ওআরজি নামে এক প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, শীর্ষ তিন গন্তব্যের কোনো হোটেলে এক রাত যাপনে ব্যয় করতে হবে যথাক্রমে ২৮১, ২৭৪ ও ২৭২ ডলার।
০৭:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
লোহিত সাগরে ছয় দেশসহ সামরিক মহড়া চালিয়েছে সৌদি আরব
লোহিত সাগর তীরের ছয় দেশকে নিয়ে ছয় দিন ব্যাপী যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি আরব। গতকাল থেকে শুরু হওয়া ‘দ্য রেড ওয়েভ ওয়ান’ নামের এ মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব, মিসর, জর্ডান, সুদান, ইয়েমেন ও জিবুতির সামরিক বাহিনীর সদস্যরা। এছাড়া সোমালিয়ার পর্যবেক্ষকরাও অংশ নিচ্ছেন মহড়ায়।
০৭:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফিলিপাইনে ঝড়-ভূমিধসে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি
ফিলিপাইনে ঝড় ও ভূমিধসে অন্তত ৬০ জন মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফলে প্রাণহানির সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
০৭:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪


































