দেড় শ কোটি টাকা সন্দেহজনক লেনদেন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব–২ গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় লিকুর স্ত্রী, ভাই, ভাগনে, শ্যালক, ম্যানেজার ও কেয়ারটেকারসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
১১:১৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব
সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
০৭:১৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার
ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
০৬:৫১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
শেখ রেহানা-ববি-আজমিনার সঙ্গে আসামি শেখ হাসিনা-টিউলিপও
ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়েছে। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়েছে।
০৬:৪৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
গণভবনে মিলল টিউলিপের প্রচারপত্র
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায়।
০৬:৪১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার
নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ৮ হাজার ৯৮৬ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে প্রতিদিন আসছে ৮১৬ কোটি টাকার বেশি।
০২:২১ এএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
তিক্ততা মিত্রতায় বিএনপি জামায়াত
জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির বন্ধুত্ব দীর্ঘদিনের। ২০০১ সালের নির্বাচনের আগে এই দলের জোট ভোটযুদ্ধে রাজনীতিতে বড় দল আওয়ামী লীগকে বড় ব্যবধানে হারিয়েছিল। এরপর আর বিএনপিকে ছেড়ে যায়নি জামায়াত। সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতন সইতে হয়েছে দুই দলকে। কিন্তু ৫ আগস্টের পর এ দুই বন্ধুর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। যদিও আনুষ্ঠানিক ছেড়ে যাওয়ার কথা কেউ বলেনি, কিন্তু বিভিন্ন আলোচনায় এবং দলীয় ফোরামের বক্তব্যে নিজেদের মধ্যে দিন দিন দূরত্বের বিষয়টি স্পষ্ট হচ্ছে।
০১:১১ এএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
টিউলিপের পর যুক্তরাজ্যে আলোচনার কেন্দ্রে সালমানপুত্র শায়ান
দুর্নীতির অভিযোগে ব্রিটিশ প্রতিমন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ঘিরে যুক্তরাজ্যে চলছে তোলপাড়। একই সময়ে আলোচনা শুরু হয়েছে আহমেদ শায়ান ফজলুর রহমানকে ঘিরেও।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে শায়ান ব্রিটিশ রাজার পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি দাতব্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
০১:০৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের আধিপত্যে দুই ব্যবসায়ীকে হত্যাচেষ্টা
রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীদের একটি পক্ষের অভিযোগ, কম্পিউটার মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপ। দিতে অস্বীকার করলে দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে দুই ব্যবসায়ী নেতার ওপর হামলা করা হয়।
১২:৪৪ এএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার
ঊর্ধ্বমূল্যের বোঝার ওপর ভ্যাটের আঁটি
দেশে মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি এখন চরম পর্যায়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমার পরও ১২ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১০০ টাকার খাদ্যপণ্যের পেছনে এখন প্রায় ১১৩ টাকা খরচ করতে হচ্ছে।
০১:৩৬ এএম, ১২ জানুয়ারি ২০২৫ রোববার
ডিমের বাজারে তৎপর ৬০ ফড়িয়া
স্বল্প আয়ের মানুষের পুষ্টির বড় অংশ পূরণ করে মুরগির ডিম। দামের দিক থেকে মাছ-মাংসের চেয়ে অনেকটা সহজলভ্য ছিল। কিন্তু গেল দুবছর ধরে ডিমের বাজার অস্থিতিশীল। চাহিদার তুলনায় উৎপাদনে উদ্বৃত্ত থাকলেও অসাধু ব্যবসায়ী, করপোরেট ও ফড়িয়া সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। জানা গেছে, ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত পর্যায়ক্রমে দেশের ডিমের বাজার অস্থিতিশীল করতে করপোরেট কোম্পানির পাশাপাশি ফড়িয়া সিন্ডিকেটের অন্তত ৬০ জন সদস্য সক্রিয় ছিলেন। মূলত তারাই ডিমের বাজার বেসামাল করে তোলেন।
১২:৩৫ এএম, ১২ জানুয়ারি ২০২৫ রোববার
দেশে-বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু
দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত সন্দেহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সাত সদস্যের নামে দেশে-বিদেশে থাকা অর্থসম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা।
১২:২৭ এএম, ১২ জানুয়ারি ২০২৫ রোববার
বিমানবন্দরে প্রবাসীরা রক্তাক্ত যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্তা করা হয়েছে। এর মধ্যে নরওয়ের একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত আটটার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।
০২:৫১ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
এ বছরই ঢাকা-নিউইয়র্ক বিমান চালু
দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ বছরই শুরু হতে যাচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ফেডারেল অ্যাভিয়েশন অথরিটির (এফএএ) শর্ত পূরণে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জানুয়ারি মাসেই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। ফ্লাইটটি চালু হলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হবে।
০২:৪১ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
সত্য মিথ্যার দোলাচলে মেজর ডালিমের ইন্টারভিউ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ও ফাঁসির দ-প্রাপ্ত মেজর (অবসরপ্রাপ্ত) শরীফুল হক ডালিম বলেছেন, ‘নতুন প্রজন্মের ছাত্র-জনতা আংশিক বিজয় অর্জন করেছেন। তাদের জানাই লাল সালাম।’ তার কথায়, ‘একটি রাষ্ট্রে বিপ্লব হল চলমান প্রক্রিয়া। এই আবহে তারা পূর্ণ বিজয় অর্জন করেনি।
০২:৩৯ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
লন্ডন ক্লিনিকে খালেদা’র অবস্থা স্থিতিশীল
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত বুধবার ৮ জানুয়ারি ক্লিনিকে ভর্তির পর মধ্যরাত পর্যন্ত তার সঙ্গে ছিলেন লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
০২:৩৬ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
১৫ জানুয়ারি ‘জুলাই’ ঘোষণাপত্র আসছে না
অর্ন্তবর্তি সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না। বরং সরকার এ প্রক্রিয়াকে ফ্যাসিলেটেড (সহায়তা) করবে। ঘোষণা আসবে শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। এক্ষেত্রে দেশের নিবন্ধিত রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। আশা করছি, আগামী সপ্তাহে এটা শেষ হবে।
০২:০০ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
দুই নেত্রীর রাজনীতির ভবিষ্যৎ কী
বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কৌতূহলের শেষ নেই। দুই জনই এখন দেশের বাইরে অবস্থান করছেন। খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসিত জীবন-যাপন করছেন।
০১:৫৩ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
আমদানি বাড়লেও চালের বাজারে অস্থিরতা
সংশ্লিষ্টরা বলছেন, বাজারে চালের ঘাটতি নেই। সরকারের চালের মজুত, স্থানীয় উৎপাদন ও সংগ্রহে ঘাটতি নেই। আমনের ভরা মৌসুম চলছে; এখন চালের দাম বেড়ে যাওয়ার যৌক্তিক কারণ নেই। সাময়িক মজুতদারির কারণে চালের দাম বেড়েছে বলে মত তাদের।
০৩:১৩ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সীমান্তে দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ
সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশিকে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন- উপজেলা গামাইতলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
০৩:০২ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
যুবদল নেতার মাসিক চাঁদার টার্গেট ৫০ লাখ টাকা
সুনামগঞ্জে যুবদল নেতা আরিফ রব্বানী হিমেলের চাঁদাবাজিতে অতিষ্ঠ বিএনপির নেতাকর্মীরাও। প্রশাসন, পরিবহন খাত, বালুমহাল-জলমহাল পর্যন্ত রয়েছে তার আধিপত্য। সীমান্তে চোরাচালানের সঙ্গেও জড়িত বলে বিএনপি নেতারা জানান। পারিবারিকভাবে গড়ে তুলেছেন বিশাল সিন্ডিকেট।
০২:৩২ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০২:২১ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু
যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে তাকে ভর্তি করানো হয়। এখন প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে একদল চিকিৎসক তার চিকিৎসা করছেন।
০২:১১ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু আজ
কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে অস্থায়ী আদালতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের মামলার বিচারকাজ আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হবে।
বুধবার (৮ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
০১:৪৬ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































