দেশজুড়ে বৈরী আবহাওয়া, চার জেলায় বন্যার শঙ্কা
থেমে থেমে ভারী বৃষ্টি এবং সীমান্ত নদীতে পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদনদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, দেখা দিয়েছে নদীভাঙন। এমন পরিস্থিতিতে শেরপুর, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ মাসের শেষ দিকে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
০৩:২১ এএম, ২১ মে ২০২৫ বুধবার
ডলারের দাম বাড়ছে
ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর কয়েকদিন স্থিতিশীল থাকলেও এখন বাড়তে শুরু করেছে। মঙ্গলবার ডলারের দাম ব্যাংকগুলোতে সর্বোচ্চ ১২২ টাকা ৮০ পয়সায় ওঠেছে। সাম্প্রতিক সময়ে এর দাম আর এত বাড়েনি। তবে সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা।
০৩:১৮ এএম, ২১ মে ২০২৫ বুধবার
যত্রতত্র সর্বনাশা জুয়ার আসর
রাজধানীতে জুয়ার বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। যাত্রীছাউনি, চায়ের দোকান, ফুটওভার ব্রিজের ওপর কিংবা ফ্লাইওভারের নিচে সবখানে চলছে জুয়া। লুডু, পামিং, হাতের স্মার্টফোন ব্যবহার করে নানা উপায়ে জুয়ার আসরে বসে বাজি ধরা হচ্ছে লাখ লাখ টাকা।
০৩:১৫ এএম, ২১ মে ২০২৫ বুধবার
লুটেরাদের পেটে ২০ ব্যাংকের মূলধন
গত সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের ক্ষত ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত ১৫ বছরে ২০ ব্যাংকের প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা। ব্যাংক দখল ছাড়াও এরা ঋণের নামে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা।
০৩:১৩ এএম, ২১ মে ২০২৫ বুধবার
দখলদারের কবজায় ১২ লাখ কোটি টাকার বনভূমি
দেড় লক্ষাধিক দখলদারের কবজায় আড়াই লাখ একরের বেশি বনভূমি; যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ কোটি টাকা। সংরক্ষিত বনভূমিই জবরদখল হয়েছে ১ লাখ ৩৮ হাজার একরের বেশি। অন্যান্য ভূমি দখল হয়েছে ১ লাখ ১৮ হাজার একরের মতো। বনের জায়গা দখল করে গড়ে উঠেছে রিসোর্ট, কটেজ, ঘরবাড়ি, শিল্পকারখানা, দোকানপাট, গবাদি পশুর খামারসহ নানান স্থাপনা।
০২:৩৬ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ
লুটপাট ও পাচারের অভিযোগে আইনি প্রক্রিয়ার আওতায় শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে। এসব অর্থ দিয়ে ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার।
০২:৩৪ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
ঘটনার সময় নুসরাত ফারিয়া কানাডায় ছিলেন: আইনজীবী
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান বলেছেন, আমি আজকে (সোমবার) নুসরাত ফারিয়ার পক্ষে বেইলের (জামিন) শুনানি করি। আদালতকে বোঝানোর চেষ্টা করি যে- এই ঘটনার সময় নুসরাত ফারিয়া বাংলাদেশে ছিলেন না। তখন তিনি কানাডাতে অবস্থান করছিলেন।
০২:১৩ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্র
বিদেশে ভ্রমণ ও লেনদেনে বাংলাদেশি নাগরিকদের খরচের ধরন পরিবর্তন হচ্ছে। বিদেশে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে, তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে এই খাতে ব্যয় বেড়েছে।
০১:৫৫ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই
জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
০১:৩৭ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি ৩০০ টাকা
বিদেশি মুদ্রা কিনতে গিয়ে পাসপোর্ট এনডোর্সমেন্টের সময় অতিরিক্ত চার্জ বা ফি আদায়ের অভিযোগ বেড়েই চলেছে। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংক কড়া নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
০১:৩৬ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
সীমান্তে হামলায় ২ বিজিবি সদস্য আহত
লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে মাদক চোরাকারবারিদের হামলায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা করে।
রোববার (১৮ মে) রাত ২টায় উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।
১২:৫৪ এএম, ১৯ মে ২০২৫ সোমবার
সেনাপ্রধানের রহস্যজনক নীরবতা!
বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ১৮টি বছর বাংলাদেশ প্রকৃত নির্বাচনের কোন মুখ দেখেনি। নতুন প্রজন্ম দেখেনি নির্বাচনী উৎসব। দেখেছে দিনের ভোট রাতে দেবার নৃত্য। ৩০০ আসনের ১৫৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হবার বেহায়নার নির্লজ্জ হাসি।
০৩:২৭ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেছেন, ডলারের দাম বেশি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে। কোনো ব্যাংক যাতে দাম বেশি বাড়াতে না পারে সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে তদারকি। এরপরও কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
০২:১৩ এএম, ১৬ মে ২০২৫ শুক্রবার
চিকিৎসা ওষুধে লাগামহীন খরচ
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা বেতনে চাকরি করেন ফয়েজ উদ্দিন (৫৫)। ব্রেন টিউমার নিয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার ছেলে শিহাব উদ্দিন (৩১)। ফয়েজ উদ্দিন বলেন, ছেলের ব্রেন টিউমারসহ আরও বেশ কিছু জটিলতা রয়েছে। অপারেশন, ওষুধ, পথ্য সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। এর আগে ডাক্তার দেখানো, টেস্ট করাতে সঞ্চয়ের ২ লাখ টাকা খরচ হয়ে গেছে। আমার বেতনে সংসার চালানোই কঠিন। তাই ছেলেকে বাঁচাতে ৩ লাখ টাকা ঋণ করেছি। জানি না আমি এ ঋণের টাকা কীভাবে শোধ করব?
০২:৩৭ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার
আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এসব সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
০২:৩২ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার
শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয়
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের অর্থনীতি নানাদিক থেকে এখনো চাপের মধ্যে রয়েছে। রিজার্ভ পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। কর জিডিপি অনুপাত এখন প্রত্যাশার চেয়ে অনেক কম। আর্থিক খাত এখন যথেষ্ট দুর্বল।
০২:২৯ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার
‘জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ’
জুলাই আন্দোলনকালে যখন শেখ হাসিনার মন খারাপ থাকত তখন সাবেক সংসদ সদস্য সংগীতশিল্পী মমতাজ বেগম তাকে গান শোনাতেন। এ কথা শুনে এজলাসে হাসির রোল পড়ে যায় এবং বিষণ্ন মমতাজ নিজেও হেসে দেন।
০২:১৫ এএম, ১৪ মে ২০২৫ বুধবার
ডলারের দাম বাড়বে, কমবে টাকার মান
দীর্ঘ আলোচনার পর অবশেষে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। আইএমএফ-এর প্রধান দুটি শর্ত আংশিক বাস্তবায়ন করতে সম্মত হয়েছে সরকার। এর মধ্যে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার আরও নমনীয় করা হবে। অর্থাৎ ডলারের দাম বাড়বে এবং টাকার মান কমবে। রাজস্ব আহরণ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ব্যাপক সংস্কার আনা হয়েছে।
০১:৪৭ এএম, ১৪ মে ২০২৫ বুধবার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।
০২:০২ এএম, ১৩ মে ২০২৫ মঙ্গলবার
সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
০১:১৫ এএম, ১৩ মে ২০২৫ মঙ্গলবার
নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে:আসিফ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধের খবরে এবার সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে বলে জানান যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
০৩:২০ এএম, ১১ মে ২০২৫ রোববার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ: শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগে ছাত্র-জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।
০৩:০৯ এএম, ১১ মে ২০২৫ রোববার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
০৩:০২ এএম, ১১ মে ২০২৫ রোববার
নাটকীয়তার পর সেলিনা আইভী গ্রেপ্তার
পুলিশ অভিযান চালাতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দেয়ার পর বিক্ষোভে রাতভর পুলিশ অবরুদ্ধ থাকাসহ নানা নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে নগরীর দেওভোগ এলাকায় আইভীর বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. হাসিনুজ্জামান।
০২:০৬ এএম, ১০ মে ২০২৫ শনিবার
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫


































