ঢাকায় আর্ন্তজাতিক শেফ উৎসবে খলিলুর রহমান
ঢাকায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক শেফ উৎসবে যোগ দিয়েছেন খলিল বিরিয়ানীর কর্ণধার খলিলুর রহমান। গত ২০ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের ঢাকাস্থ হাই কমিশনার হাজি হারিস বিন হাজি ওসম্যান। উৎসবের আয়োজনে ছিল শেফ ফেডারেশন অব বাংলাদেশ। নিউইয়র্কের সুপরিচিত শেফ খলিলুর রহমান ছিলেন উৎসবের বিশেষ অতিথি। উল্লেখ্য ২০২০ সালে প্রতিষ্ঠিত এই ফেডারেশনের অন্যতম উপদেষ্টাও তিনি।
০৪:০৮ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
হরতাল-অবরোধে অচল বাংলাদেশ
হরতাল ও অবরোধে বাংলাদেশ এখন রীতিমত অচল। গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় ভয়াবহ সহিংসতার পরদিন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালেও প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপর টানা ৭২ ঘন্টা অবরোধেও সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বিএনপি ও তার শরিকরা নতুন করে আবারও রোববার ও সোমবার দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
০৩:১৩ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
গ্রেপ্তার হয়রানি বন্ধে জাতিসংঘের আহ্বান
বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, হয়রানি এখনই বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে রাজপথে সহিংসতা (মানুষ হত্যা, বাসে আগুনসহ যে কোনরকম সহিংসতা) বন্ধের তাগিদ দিয়েছে বৈশ্বিক সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দোজারিক বুধবার নিউইয়র্কস্থ সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
০৩:১২ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
নির্বাচনী তফসিল ঘোষণার প্রস্তুতি
নির্বাচন কমিশন চলতি মাসের মাঝামাঝি নির্বাচনের তফশিল ঘোষণা করবে বলে জানা গেছে। প্রথা অনুযায়ী, তফশিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার অপরাপর নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ করার পর তফশিল ঘোষণা হতে পারে। তার আগের দিন অর্থাৎ আগামীকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রস্তুতি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে আলাপের মাধ্যমে নির্বাচনের তফশিল ও তা ঘোষণার তারিখ চূড়ান্ত হবে।
০৩:০৮ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
বাংলাদেশে ভোটার ১২ কোটি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। সব মিলিয়ে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
০৩:০৭ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিদের আমন্ত্রণ
বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় বিদেশি মিশনগুলোতে কূটনৈতিকপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।
০২:৫৯ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
মোমেন-হাস রুদ্ধদ্বার বৈঠক
০২:৫৮ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
‘বাইডেন-ট্রাম্প ডায়ালগ করলে আমিও করব’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসলে তিনিও বিএনপির সঙ্গে সংলাপে বসবেন। সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা।
০২:৫৬ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
মির্জা ফখরুলের মুক্তি চেয়ে ৬৮ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
কারাবন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিভিন্ন পেশার ৬৮ বিশিষ্ট নাগরিক। তারা আশা করেন, সরকার তাকে মুক্তি দিয়ে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাশনের পথ সুগম করবে।
০৭:০০ পিএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী
গত ২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
০৫:১৯ পিএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগে আলটিমেটাম ইসলামী আন্দোলনের
ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে দলটি।
০৪:৫৮ পিএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
বাইডেনের কথিত উপদেষ্টার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
০৪:২৭ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধুমাত্র মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট-এই তিন স্টেশনে থামবে মেট্রোরেল। হেডওয়ে হবে ১০ মিনিট। বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
০৪:১৯ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
হজের খরচ কমলো সাড়ে ৯২ হাজার টাকা
আগামী বছরও হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত সাধারণ প্যাকেজ অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ হবে। একই সঙ্গে থাকছে বিশেষ প্যাকেজও।
০৩:২৯ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ধান চাষে বৈশ্বিক সূচকে তৃতীয় বাংলাদেশ: কৃষিমন্ত্রী
ধান চাষে বৈশ্বিক সূচকে বাংলাদেশের বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
০২:৩২ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হলেন সায়মা ওয়াজেদ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।
০২:১২ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদি
বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ উদ্যোগে নির্মিত তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদি। প্রকল্পগুলো হচ্ছে-আখাউড়া-আগরতলা রেলপথ, খুলনা-মোংলা রেলপথ এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট।
০২:১১ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না: প্রধানমন্ত্রী
২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের প্রেক্ষাপটে জনগণের ধিক্কার ছাড়া দলটির আর কিছুই জুটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৪:২৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
তফশিল ঘোষণার আগে ৫২০০০ কোটি টাকার ৩৭ প্রকল্প অনুমোদন
৩৭ টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে রেকর্ড এসব প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
০৪:০২ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
মিঞা আরেফীকে কনস্যুলার সেবা দিতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করা মার্কিন নাগরিক মিঞা জাহিদুল ইসলাম আরেফীকে কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ চেয়েছে দেশটির দূতাবাস।
১২:২০ এএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
গাজীপুরে যানজটে আটকে থাকা বাসে আগুন
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
১২:০৪ এএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
বঙ্গবন্ধু টানেলের ভেতর বেপরোয়া কার রেসিং
বঙ্গবন্ধু টানেলে যান চলাচল শুরুর পর রোববার রাতে বেপরোয়া কার রেসিংয়ে মেতে উঠে কিছু যুবক। রাত ১০টার পর টানেলের পতেঙ্গা প্রান্তে অন্তত ১৫টি দামি গাড়ি জড়ো হয়। পরে তারা টানেলে প্রবেশের সামনের সড়কে বিকট শব্দ করে কয়েকবার চক্কর দেয়। এরপর দ্রুতগতিতে টানেলের ভেতর প্রবেশ করে।
১১:৫৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
কেজিপ্রতি ৯০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ
পেঁয়াজের দাম নিয়ে কারসাজি এখন চরমে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি আমদানিতে ভারত টনপ্রতি ৮০০ ডলার নির্ধারণের খবরেই দেশের বাজারে হুহু করে বাড়াছে দাম। সরকার নির্ধারিত মূল্য ৬৪-৬৫ টাকায় পেঁয়াজ পাওয়া এখন সোনার হরিণ। কারণ খুচরা বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। যা নির্ধারিত মূল্যের চেয়ে অন্তত ৯০ টাকা বেশি।
১১:৫৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
ইশরাকের ছোট ভাইসহ ৬ বিএনপি নেতা রিমান্ডে
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
০৯:১৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রোববার
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩































