কোটা আন্দোলন ঘিরে সব মৃত্যুর তদন্ত করবে তিন বিচারপতির কমিশন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
১০:২২ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি
শুক্রবার (২ আগস্ট) ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কর্মসূচির বিষয়ে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।
১০:০২ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
জামায়াত-শিবির নিষিদ্ধ, গেজেট জারি
নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করেছে সরকার।
০৯:৫৭ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
জুলাইয়ে রেমিট্যান্সে বড় ধাক্কা
সদ্য বিদায়ী জুলাই মাসে ১৯০ কোটি ডলার বা ১ দশমিক ৯০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২২ হাজার ৫২৬ কোটি টাকা। এর আগের মাস জুনে এসেছিল ২৫৪১ মিলিয়ন বা ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বা প্রবাসী আয় কমেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার বা ৭ হাজার ৪৫৭ কোটি টাকা।
০৯:৪১ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো, সেটা হতে পারে না: প্রধানমন্ত্রী
মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো, সেটা তো কখনো হতে পারে না। আমি তো সব কিছু হারিয়েছি। বার বার আমাকে হত্যার চেষ্টা করেছে।’
০৯:৩৬ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশে ৪ দিনে ভিপিএন ব্যবহার বেড়েছে ৫ হাজার শতাংশ
বাংলাদেশে গত সপ্তাহের ইন্টারনেট বিভ্রাট ও সোশ্যাল মিডিয়া বন্ধের সময় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের ব্যবহার বেড়েছে অবিশ্বাস্যভাবে। ভিপিএন রিভিউ বিষয়ক ওয়েবসাইট ভিপিএনমেন্টরের তথ্য বলছে, বাংলাদেশে মাত্র চারদিনের ব্যবধানে ভিপিএনের ব্যবহার পাঁচ হাজার শতাংশের বেশি বাড়তে দেখা গেছে।
০৯:২৩ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
বুধবার থেকে যে সূচিতে চলবে অফিস-ব্যাংক-শেয়ারবাজার
দেশের পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিসের ন্যায় স্বাভাবিক সূচিতে ফিরছে ব্যাংক ও শেয়ারবাজার। স্বাভাবিক সময়ের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। ব্যাংক লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর আরও দুই ঘণ্টা চলবে ব্যাংকগুলোর দাপ্তরিক কাজ।
০৯:২২ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
গুলির ভয়ে বাসায় ফিরতেন না, মারা গেলেন গুলিতেই
ঢাকা-চট্টগ্রাম সড়কের কাঁচপুর সেতুর কাছে ঠিকাদারের অধীনে ওয়াসার পানির লাইন মেরামতের কাজ করতেন জাকির হোসেন (২৪)। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও সারা দেশে কারফিউ জারি হওয়ায় বাসায় ফিরতে পারছিলেন না। তাই সেখানেই একটি ভবনে থেকে কাজ করে যাচ্ছিলেন। গত ২১ জুলাই বিকেলে কাজ শেষে সহকর্মীদের সঙ্গে পাশের একটি দোকানে নাশতা খেতে যান জাকির। এসময় হঠাৎ একটি গুলি এসে লাগে তার পিঠে।
০৯:১৮ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চাই: শিক্ষামন্ত্রী
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
০৯:১৫ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
কোটা আন্দোলনে নিহত বেশি যাত্রাবাড়ীতে, ১৩ জনের বয়স ১০-১৮
কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ ও আহত হন অনেকে। এদের অধিকাংশ চিকিৎসা নেন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এখন পর্যন্ত নিহতদের ৯৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৩ জনের বয়স ১৮ বছরের মধ্যে। বেশি নিহত হয়েছেন যাত্রাবাড়ীর সংঘর্ষে।
০৯:১৩ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
বুধবার থেকে সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
আগামী চারদিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এ চারদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।
০৯:১১ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করলো পুলিশ
চট্টগ্রামে বিক্ষোভরত শিক্ষার্থীদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় ২০ শিক্ষার্থীকে আটক করা হয়। সোমবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ ঘটনা ঘটে।
১২:২৯ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি বিজিএমইএ’র বিশেষ অনুরোধ
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকা এবং অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর ওপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় সে বিষয়ে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
১২:২৬ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
১২:২৩ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
১২:২৩ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
বিএনপি-জামায়াতের জঙ্গিরা আমাদের ওপর থাবা দিয়েছে: প্রধানমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিরা আজ আমাদের ওপর থাবা দিয়েছে।
১২:১৯ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
‘জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে’
জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধে একমত হয়েছে ১৪ দলীয় জোট। সোমবার (২৯ জুলাই) রাতে গণভবনে ১৪ দলের বৈঠকে এমন সিদ্ধান্তে উপনীত হন জোট নেতারা।
১২:১৬ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
দুঃসময় পার করছে শিক্ষার্থীরা, শিক্ষকরা স্বার্থের ‘দেনদরবারে’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় এখন পর্যন্ত নিহত ১৫০ জন (সরকারি হিসাব)। এর মধ্যে অনেকেই শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়ে অনেক শিক্ষার্থী কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ অনির্দিষ্টকালের জন্য। কবে ফিরবে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ, কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান- তা জানে না কেউ। আন্দোলনে জড়িয়ে নিজেদের নিরাপত্তা শঙ্কা তো আছেই।
১২:১৪ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
০৭:৫১ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর কথা নেই এফআইআরে!
কোটাবিরোধী আন্দোলনের সময় গত ১৬ জুলাই নিহত হন কোটা সংস্কার আন্দোলনের রংপুরের সমন্বয়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। নিরস্ত্র আবু সাইদকে লক্ষ্য করে পুলিশের গুলি ছোড়ার ভিডিও প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। এর কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি!
০৭:৪৫ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
ব্যাংক লেনদেনের সময় বাড়ল
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত।
০৭:৪৪ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
৭ দিনের রিমান্ডে বিএনপি নেতা এ্যানি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রামপুরা ভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
০৭:৪০ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
মৃত্যুর ১৫ মিনিট আগেও ছাত্রদের ডেকে ডেকে পানি দিচ্ছিলেন মুগ্ধ
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে। গণিতে স্লাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি)।
০৭:৩৯ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক, দেখা দিলেন না হারুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ শিক্ষকের একটি প্রতিনিধিদল।
০৭:৩৮ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































