আসামের পাশে অক্ষয়, দিলেন ২ কোটি টাকা অনুদান
ক্রমাগত অবনতি হচ্ছে আসামের বন্যা পরিস্থিতি। বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১১ জনের আর ৩ লাখ মানুষ ভিটে ছাড়া। ক্ষতিগ্রস্ত ৭ লাখেরও বেশি মানুষ।
০৩:২৩ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ইতালিতে ৩.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে হুয়াওয়ে
ইতালিতে তিন বছরে ৩.১ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। বর্তমানে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে প্রতিষ্ঠানটি বেশ চাপের মধ্যে রয়েছে।
০৩:২১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ফেসঅ্যাপের সার্ভার ‘ডাউন’!
সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই জানতে চাচ্ছেন, ৫০, ৬০ বা ৮০ বছর পর তাকে কেমন লাগবে! আবার অনেকে সে ছবি শেয়ার করছেন ফেসবুক, ইন্সটাগ্রামে। এটি মূলত ফেসঅ্যাপ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যাপের কারসাজি। ওই অ্যাপের মাধ্যমে নিজের ছবিকে পরিবর্তন করে বুড়ো ছবি বানিয়ে তা ফেসবুকে পোস্ট করাকে ‘ফেস অ্যাপ চ্যালেঞ্জ’ বলা হচ্ছে।
০৩:১৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ব্যান্ডউইথ ফিরে পেল গ্রামীণফোন ও রবি
মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ থেকে ব্লক তুলে নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। তবে, ব্লক তুলে নিলেও অপারেটর দু’টির এনওসি (নো অবলিগেশন সার্টিফিকেট) বন্ধের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
০৩:১৭ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
মেসেঞ্জারে আসছে নতুন যে পাঁচ ফিচার
মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য নতুন ৫টি ফিচার আনতে চলেছে ফেসবুক। গত মে মাসে ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলনে মার্ক জুকারবার্গ বলেন, মেসেঞ্জারকে শুধুমাত্র মেসেজিং ও কলিং অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে না ফেসবুক। ২০২০-এর মধ্যেই আরও উন্নত মেসেঞ্জার অ্যাপ আনতে চাইছে ফেসবুক।
০৩:১৬ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
বাস্তবে দেখা মিলবে ভিনগ্রহের প্রাণীদের!
সিনেমার পর্দায় নয়, বাস্তবে চাক্ষুস করা যাবে ভিন গ্রহের প্রাণীদের। তার জন্য অপেক্ষা আর মাত্র ২০ বছরের। আমাদের পৃথিবীর মত আরো প্রায় আধ ডজন ‘পৃথিবী সদৃশ গ্রহ’ ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। সেই গ্রহে রয়েছে প্রাণ, জল ও বায়ুমণ্ডল। ক্যালিফর্নিয়ার এসইটিআই ইনস্টিটিউটের বিশিষ্ট মহাকাশচারী শেথ শ্যোসটাক এমনটাই জানিয়েছেন।
০৩:১৫ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
চীনে গুগলের সার্চ ইঞ্জিন প্রকল্প বাতিল
হুট করেই বাতিল করা হয়েছে চীনে গুগলের সেন্সরড সার্চ ইঞ্জিন চালুর বিতর্কিত ড্রাগনফ্লাই প্রকল্প। প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানা যায়। তবে প্রকল্পটি গত বছর বাতিল করা হয়েছে বলে জানানো হলেও তা চালু ছিল বলে গুজব রয়েছে। খবর দ্য ভার্জ।
০৩:১৪ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
চেখে দেখুন সুস্বাদু ‘শাপলা ফুলের লতি’
বর্ষায় শাপলা ফোটে খালে বিলে। দেখতেও অসাধারণ সুন্দর এই ফুলটি। কিন্তু জানেন কি, শাপলা ফুলের লতি খেতে কতোটা সুস্বাদু? অনেকেই শাপলার লতি রান্না না জানার কারণে এর স্বাদ থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাদের সুবিধার্থেই আজকের এই রেসিপি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
০৩:১২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
মশা থেকে মুক্তি মাত্র ৩০ সেকেন্ডে!
মশা সবসময় থাকে, তবে বর্ষায় এর উপদ্রপ বেড়ে যায়। আর সঙ্গে বয়ে নিয়ে আসে নানা রোগ জীবাণু। তাছাড়া মশার কামড়ে মারাত্মক সব রোগ যেমন- ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুন গুনিয়া ইত্যাদি জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই মারা যান। তাই এর হাত থেকে বাঁচতে মশা তাড়াবার জন্য স্প্রে, কয়েল বা অন্য যেকোন উপাদান- ব্যবহার করেন। কিন্তু জানেন কি, এর প্রতিটিই তৈরি হয় ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে। আর এইসব রাসায়নিক উপাদান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
০৩:১১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
সুখী হতে চান? বাদ দিন এই বদ অভ্যাস!
সুখ ও দুঃখ এই দুই মিলেই মানুষের জীবন। তবে সুখী আর দুঃখী হওয়াটা অনেকাংশেই নিজেদের উপরই নির্ভর করে। নিজেদেরই কিছু অভ্যাস বা চিন্তার জন্য জীবনে কষ্ট নেমে আসে। আর কিছু নেতিবাচক বিষয়ের চর্চা আমরা সচেতন বা অবচেতন মনে বারবার করে থাকি। আসলে নেতিবাচক অভ্যাসগুলো দূর করে নিজেকে সুখী করতে নিজেকেই নিজের সাহায্য করতে হবে। চলুন জেনে নেয়া যাক যে বদ অভ্যাসগুলো দূর করলে সুখী হওয়া যাবে-
০৩:১০ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
জেনে নিন, কাপড়ে তিলা পড়লে কী করবেন?
কাজে বেরিয়ে হঠাৎ ঝুম বৃষ্টিতে পড়লেন হয়তো! গেল ভিজে পোশাকটা। কিছু করার জো নেই। তবে বাড়ি ফিরে সেই কাপড় ধুয়েই নিতে হবে, নইলে কাপড়টা ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃত্রিম তন্তুর কাপড় ভিজলেও শুকিয়ে যায় সহজেই। তাই বর্ষার মৌসুমে এ ধরনের পোশাক বেছে নেয়াই ভালো। অন্যদিকে, এসময় ভেজা কাপড়ে তিলা পড়ার সম্ভাবনা থাকে।
০৩:০৯ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ধূমপান ত্যাগের কিছু পরামর্শ
মনে রাখবেন, ধূমপান ছাড়ার জন্য ইচ্ছাশক্তিই মূল ভূমিকা পালন করে।
গবেষণায় বলা হয়,তীব্র মানসিক ইচ্ছা এবং জীবনযাপনের কিছুটা পরিবর্তন আপনাকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করবে।
০৩:০৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ফেলে না দিয়ে রুপচর্চায় ব্যবহার করুন ভাতের মাড়
ভাত রান্নার পর বেশিরভাগ ক্ষেত্রেই ভাতের মাড় ফেলে দেয়া হয়। ভাত ঝরঝরে করতে ভালভাবে ভাতের মাড় ঝরিয়ে নেয়া হয়। কারণ, ভাতে মাড় বসে গেলে তা খাওয়ার পর যেমন পেট, শরীর ভার হয়ে যায়, তেমনই নিয়মিত মাড় বসা ভাত খেয়ে দ্রুত মুটিয়ে যাওয়ার ভয়ও থাকে।
০৩:০৭ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
রূপপুরের ঘটনা ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গণপূর্ত অধিদফতরের অধিকাংশ কর্মকর্তারাই সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর ভেতরে কিছু ব্যত্যয়ও ঘটেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঘটনা আমাদের পুরো ইমেজকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
০৩:০৫ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
পণ্যের দাম নির্ধারণে আইনি নোটিশ
ঈদ-উল-আজহার আগে সিন্ডিকেট করে অনৈতিক ও বেআইনিভাবে মূল্যবৃদ্ধি ঠেকাতে ঈদ পর্যন্ত নিত্যপণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ও ঘোষণা করার দাবি জানিয়েছে সিসিএস। এ জন্য সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে আইনি নোটিশ দিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)।
০২:৫৫ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ উদ্বেগ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব এ উদ্বেগ প্রকাশ করেন।
০২:৫৪ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
জঙ্গি-চরমপন্থীদের আবির্ভাব যেন না হয়
কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গি ও চরমপন্থীদের আবির্ভাব যেন না হয় সেদিকে জেলা প্রশাসকদের (ডিসি) খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
০২:৫২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই: প্রধানমন্ত্রী
দেশের প্রতিটি বাড়ির আশপাশের ডোবা, পুকুর ও জলাশয় ফেলে না রেখে মাছ চাষ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনি ইশতেহারে উল্লেখ করেছিলাম, সুষম পুষ্টিমান সম্পন্ন খদ্য নিশ্চিত করবো। আমরা খাদ্য ঘাটতি পূরণ করেছি। এখন লক্ষ্য পুষ্টির চাহিদা পূরণ করা।
বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিল, ঝিল, হাওর, বাওর, নদী নালায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চাইতে এত নিরাপদ আমিষ আর নেই। মিষ্টি পানির মৎস্য উৎপাদনে আমরা পৃথিবীর তৃতীয় স্থানে রয়েছি, আগামীতে আমাদের লক্ষ্য থাকবে প্রথম স্থান অধিকার করার।
প্রধানমন্ত্রী মৎস উৎপাদন এবং রফতানির ক্ষেত্রে মাছের মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মাছ হচ্ছে পুষ্টির নিরাপদ উৎস। নিজের পতিত জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেয়া যেতে পারে। কোনও একটা জায়গা যেন পড়ে না থাকে। এসব স্থানে মাছ চাষ করলে নিজে খেয়ে বিক্রিও করা যায়। আমরা খাদ্যে, শিক্ষায়, সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই।

প্রধানমন্ত্রী সামনের কোরবানির ঈদের পরিচ্ছন্নতা বজার রাখার তাগিদ দিয়ে বলেন, কোরবানির পশুর হাড়, চামড়া সব সংগ্রহ করে যেন আমরা কাজে লাগাতে পারি। কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা নেয়া উচিত।
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক স্লোগান নিয়ে প্রতিবারের ন্যায় এবারো দিবসটি পালিত হবে। এ বছর মৎস্য খাতে অবদানের জন্য আটটি স্বর্ণ ও নয়টি রৌপ্য পদক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘মৎস্য মেলা’ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলায় তিন দিনব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হবে। দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রাইসুল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক।
০২:৫০ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
রিফাত হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মিন্নি
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
০১:২৫ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী দু’একদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও ২০ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং ২৬ জুলাই থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।
১২:২৪ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ উদ্বোধন করেন তিনি।
১২:২৩ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
নারীসহ ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা!
জমি নিয়ে বিরোধের জের ধরে ভারতে ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ভারতের উত্তর প্রদেশের উভা নামক গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।
১২:০১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের প্রতি নিন্দা
মার্কিন কংগ্রেসের চার নারী ডেমোক্রেট সদস্যকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে ‘বর্ণবাদী মন্তব্য’ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ।
১২:০১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
এলিয়েন দেখতে আমেরিকায় ফেসবুক ইভেন্ট: সতর্ক করেছে সামরিক বাহিনী
এক শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন এলিয়েন বলে যদি কোন কিছুর খোঁজ পাওয়া যায়। কেউ বলেছেন, বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও এলিয়েন বলে নিশ্চয়ই কিছু আছে, আবার কেউ বলেছেন, এই দাবি একেবারেই অবাস্তব। ভিনগ্রহ থেকে আসা এরকম কোন প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি আজ পর্যন্ত।
১১:৫৩ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
























