৩০ মাসের বকেয়া, গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাসের বকেয়া বিলের কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারের শেরে বাংলা সড়কে গয়েশ্বরের বাড়ির এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
০২:৩৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
উৎকণ্ঠা স্কুল-কলেজে যৌন হয়রানিতে
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন সব স্কুল-কলেজ ও দফতরে যৌন হয়রানি রোধে আসছে নির্দেশিকা। এমন অপরাধ প্রতিরোধে প্রতিটি প্রতিষ্ঠানে গঠন করা হবে পাঁচ সদস্যের কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে ‘যৌন নির্যাতন করবেন না’ এমন অঙ্গীকারনামা দিতে হবে শিক্ষকদেরও। এই অঙ্গীকারের ব্যত্যয় হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র-ছাত্রী, নারীদের যৌন হয়রানিমুক্ত সুস্থ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে মাউশি অধিদফতর। শিগগিরই এ নির্দেশিকা চূড়ান্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
নির্দেশিকার খসড়া থেকে জানা যায়, যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণ, তদন্ত পরিচালনা ও সুপারিশ করতে প্রতিটি প্রতিষ্ঠান একটি কমিটি গঠন করবে। কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির বেশির ভাগ সদস্য হবেন নারী। সম্ভব হলে কমিটির প্রধান করতে হবে নারীকে। এই কমিটির দুজন সদস্য অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিতে হবে, যারা জেন্ডার বিষয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে কাজ করেন। কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ১০ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত সদস্যকে বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির পাশাপাশি শিক্ষার্থীরাও পাঁচ সদস্যবিশিষ্ট একটি যৌন হয়রানি সুরক্ষা কমিটি গঠন করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে একটি অভিযোগ বাক্সও স্থাপন করা হবে।
নির্দেশিকার তথ্যমতে, স্কুল-কলেজে শিক্ষকদের চাকরিতে যোগদানের সময় ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকারে বলতে হবে- ‘যৌন নির্যাতন করব না, প্রতিরোধে কাজ করব; দেশ ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কাজ করব না; যৌতুকের বিরুদ্ধে কাজ করব’। এসব অঙ্গীকারে ব্যত্যয় করলে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে খসড়ায়। আরও বলা হয়েছে, যৌন হয়রানি সংক্রান্ত কোনো ঘটনা সংঘটিত হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কমিটির কাছে অভিযোগ করতে হবে। ৩০ কার্যদিবস পার হওয়ার পরও যদি অভিযোগ গ্রহণের যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলেও অভিযোগ গ্রহণ করতে হবে। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় গোপন রাখতে হবে। অভিযোগ পাওয়ার ৩০ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দাখিল করবে এ কমিটি। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে (ছাত্র ব্যতিরেকে) সাময়িকভাবে বরখাস্ত ও শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্লাস থেকে বিরত রাখতে হবে। অভিযোগের প্রতিবেদন পাওয়ার ৩০ কর্মদিবসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগ দণ্ডবিধি বা দেশের প্রচলিত কোনো আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হলে অভিযোগকারী আদালতের দ্বারস্থ হতে পারবে।
যৌন হয়রানির শিকার ব্যক্তি ন্যায়বিচার পাননি মনে করলে ১৫ দিনের মধ্যে আঞ্চলিক পরিচালক (কলেজ) অথবা উপ-পরিচালক (মাধ্যমিক) বরাবর আপিল করবেন। আপিলের ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। অভিযোগকারী কোথাও ন্যায়বিচার না পেলে তিনি সরাসরি মহাপরিচালক বরাবর নির্ধারিত ফরমে অভিযোগ দায়ের করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গতকাল প্রতিবেদককে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নানা ব্যবস্থা নিচ্ছি, এরই অংশ হিসেবে যৌন হয়রানি হতে সুরক্ষা প্রদানসংক্রান্ত নির্দেশিকা করা হচ্ছে। তিনি বলেন, শিগগিরই এটি চূড়ান্ত করে অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরকে জানানো হবে। প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী অথবা অন্য কেউ যৌন হয়রানির শিকার হলে দ্রুত কমিটির কাছে অভিযোগ করতে হবে। যৌন নিপীড়ন বা নির্যাতনের মতো অপরাধ শিক্ষাপ্রতিষ্ঠানে বরদাশত করা হবে না।
০২:৩১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
২০টির বেশি এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের
ইউক্রেনীয় সেনারা দক্ষিণের আরো ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি করেছে। সোমবার কিয়েভের বাহিনী জানায়, ২৪ ঘণ্টায় ২০টিরও বেশি বসতি থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়া হয়েছে।
ইউক্রেনীয় বাহিনীর এ দাবি সত্যি হলে তার অর্থ হচ্ছে, কয়েক দিন ধরে ভূখণ্ড পুনর্দখলের ধারা অব্যাহত রেখেছে তারা।
ইউক্রেনের সেনাবাহিনী নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে সোমবার জানায়, আগের ২৪ ঘণ্টায় ২০টিরও বেশি বসতি রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে।
তাদের দাবি, ইউক্রেনের পাল্টা আঘাতে রাশিয়ার সেনারা অবস্থান ছেড়ে পালাচ্ছে।
সপ্তাহজুড়ে ইউক্রেনের পূর্ব থেকে দক্ষিণে ধারাবাহিক সাফল্যের খবর দিয়ে যাচ্ছে ইউক্রেনের বাহিনী। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইজিয়াম, কুপিয়ানস্ক ও বালাক্লিয়া শহর পুনরুদ্ধারের দাবি করেছে তারা।
সোমবার ইউক্রেনের বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনাইউক বলেন, ‘দেশের দক্ষিণে আরো ৫০০ বর্গকিলোমিটার এলাকা আমরা মুক্ত করেছি। ’
ইউক্রেন কর্তৃপক্ষ আরো বলেছে, খারকিভ এখন প্রায় পুরোপুরি কিয়েভের নিয়ন্ত্রণে।
গত রবিবার ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করেছিল, যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে যাওয়া প্রায় তিন হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে কিয়েভ। এর ধারাবাহিকতায় পরদিন আরো এলাকা পুনর্দখলের দাবি করল তারা।
দখলকৃত কিছু অঞ্চল হারানোর বিষয়টি গত কয়েক দিনে বিভিন্নভাবে স্বীকার করে নিয়েছে রাশিয়া। তবে তারা দাবি করেছে, এর মধ্যে কয়েকটি জায়গা ছেড়ে দেওয়া হয়েছে সংগঠিত হয়ে নতুন করে হামলার জন্য। দখল পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি তা ধরে রাখার জন্য পুনরায় হামলারও ঘোষণা দিয়েছে মস্কোর বাহিনী।
সোমবার মস্কো ঘোষণা করেছে, খারকিভ অঞ্চলে গোলন্দাজ ও রকেট হামলার পাশাপাশি বিমান হামলা চালানো হবে।
এ ছাড়া ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, গত রবিবার ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক থেকে শুরু করে দক্ষিণের মাইকোলাইভ পর্যন্ত এবং এ দুই অঞ্চলের মাঝামাঝি দিনিপ্রোর কমপক্ষে ১৫টি জায়গায় হামলা করেছে রাশিয়ার সেনারা।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার সোমবার একটি মূল্যায়নে বলেছে, যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইউক্রেন। কিন্তু পাল্টা আঘাত অব্যাহত থাকার কারণে শিগগিরই যুদ্ধ শেষ হবে না। সূত্র : এএফপি
০২:২৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৪, করোনা শনাক্ত ৪২১
দেশে প্রাণঘাতী দুটি রোগ ডেঙ্গু ও কভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজন মারা গেছে। একই সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৪২১ জন।
০২:২৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
মাহমুদ উল্লাহকে হুট করে ‘না’ বলা যায় না : সুজন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আর দুই-তিন দিনের মাঝেই দল ঘোষণা করবে বিসিবি। এই দল ঘিরে অন্যতম প্রশ্ন হলো―মাহমুদ উল্লাহ রিয়াদ সুযোগ পাবেন কি না? এশিয়া কাপে ব্যর্থতার পর মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। মাহমুদ উল্লাহ তার ‘ভায়রা ভাই’কে সমবেদনা জানালেও নিজে অবসর নেননি। টানা ব্যর্থতার পরও কি তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে বিবেচনায় আছেন? আসন্ন বিশ্বকাপ দলে কি সুযোগ পাবেন? এমন অনেক প্রশ্ন দেশের ক্রিকেটাঙ্গনে।
আজ সোমবার মিরপুরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের প্রথম দিন শেষে এ বিষয়ে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ দলে মাহমুদ উল্লাহ সুযোগ পাবেন কি না―এমন প্রশ্নে তিনি বলেন, ‘টু আর্লি টু আন্সার! যেহেতু এখনো রিয়াদ ক্যাম্পে আছে...সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনো আমাদের গুরুত্বপূর্ণ অংশ। এখনো চিন্তা করিনি তা না, চিন্তা আছে মাথায়। তবে এখনো সিদ্ধান্ত নিইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না। তবে এটুকু বলি, রিয়াদ এখনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না, এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। ’
দীর্ঘদিন ধরে মাহমুদ উল্লাহর টি-টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি তিনি এখনো জাতীয় দলের অটো চয়েস? খালেদ মাহমুদ জবাবটা দিলেন ঘুরিয়ে, ‘রিয়াদ যে অটোমেটিক চয়েজ না, সেটাও বলা যাবে না। আমাদের সব কিছু নিয়েই চিন্তা করতে হবে। দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনো এই ফরম্যাট খেলে, এখনো সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে। তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়। ’
সুজন আরো বলেন, “একটা ছেলে এত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। সারা জীবন কেউ থাকবে না, এটা খুবই স্বাভাবিক। তবে তাদের সার্ভিসকে আমরা সব সময় মূল্যায়ন করতে চাই। পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করার উপায় নেই। রিয়াদের এখনো খেলার আগ্রহ ও চেষ্টা আছে। তবে রিয়াদের কাছ থেকে যেটা আশা করি সেটা পাইনি। ছোট ছোট রান আছে, একদম নেই তা না। ২৭ বলে ২৭ আছে, ২২ বলে কিছু রান আছে। তবে রিয়াদ ম্যাচ উইনার। এটা ভুলে গেলে হবে না। আজকেই বলছিলাম, অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডকে যখন হারালাম রিয়াদের সেঞ্চুরি অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের মাটিতে সাকিব-রিয়াদের পার্টনারশিপে নিউজিল্যান্ডকে হারালাম। রিয়াদের এমন কিছু ইনিংস আছে যেখানে ও একাই বাংলাদেশকে জিতিয়েছে। এমন একটা খেলোয়াড়কে হুট করে ‘না’ বলতে পারবেন না। ব্যক্তি থেকে দল অনেক বড়। ”
০২:২৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি
ফেসবুকে মাহিয়া মাহি সরকার নিজেই জানিয়েছেন এ খবর। অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নিপুণসহ অনেক শোবিজ ব্যক্তিত্ব।
০২:১৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তার লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
০২:১৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
বিশ্ববাজারে আরও কমেছে তেলের দাম
বিশ্ববাজারে সোমবার ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.২৮ ডলার বা ১.৪ শতাংশ কমেছে। শুক্রবার এই তেলের দাম ৪.১ শতাংশ বেড়েছিল।
চীনের জিরো-কোভিড নীতি, তেলের চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়াতে পারে, এই সম্ভাবনা দেখা দেয়ায় তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তেল রপ্তানিকারক দেশের সংগঠন ওপেক এর সদস্যরাষ্ট্রগুলো তেল সরবরাহ কিছুটা কমানোয় গত সপ্তাহে তেলের দামে কিছুটা পরিবর্তন এসেছিল। তবে বিশ্বে ক্রুড তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনে লকডাউনের কারণে তেলের বাড়তি দাম এখন কমে এসেছে।
গত সপ্তাহে চীনে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ লকডাউনে ছিলেন। যদিও রোববার মাত্র ১,২৪৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
ডিসেম্বরের ৫ তারিখ থেকে রাশিয়ার তেল আমদানির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। আর জি-সেভেন রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞা কার্যকর শুরু হবে ফেব্রুয়ারি থেকে। তবে নিষেধাজ্ঞার কারণে বছর শেষে তেলের দাম আবারও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
০২:১০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
সুখবর দিলেন ভিট-তারকা হাসিন রওশন
২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন হাসিন রওশন। এরপর তিনি টানা পাঁচ বছর নাটক, বিজ্ঞাপনচিত্র, মডেলিংয়ের মাধ্যমে কাজে নিয়জিত ছিলেন।
০৩:৩৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
‘একবারেই চুপ রাশিয়া’
ইউক্রেনের উত্তর-দক্ষিণ দিকে অবস্থিত খারকিভের ইজিয়াম সহ বেশ কয়েকটি শহর থেকে পিছু হটেছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের তড়িৎগতির অভিযানে নিজেদের অস্ত্র ও সরঞ্জার রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা।
০৩:২৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা
আজ রবিবার ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ২১তম বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত সকল মার্কিন নাগরিকদের পর্যাপ্ত ব্যক্তিগত পূর্ব সতর্কতা গ্রহণের আহবান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সম্প্রতি দূতাবাসের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে।
০৩:২৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের অভিন্ন রেট নির্ধারণ
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১০৮ টাকা হিসেবে প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করবে। রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকায়। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো।
০৩:২০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
পাকিস্তানকে হারিয়ে শ্রীলংকার ষষ্ঠ এশিয়া কাপ জয়
ফাইনালে শ্রীলংকার দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগের বেশ কয়েকটি ম্যাচ দেখে মনে হয়েছিল এখানে পরে ব্যাটিং করা দলই খেলায় বাড়তি সুবিধা পায়। তবে ফাইনালে আগে ব্যাটিং করেও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে দারুণ পারফর্ম করে ২৩ রানের দাপুটে জয় তুলে নেয় লংকান ক্রিকেটাররা।
০৩:১৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন
বর্ষীয়ান জননেতা, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
০৩:০৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাসরাবাদ অঞ্চলে চলমান সামরিক মহড়ায় শুক্রবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় ইরানের সেনাবাহিনী।
০২:৫৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
রোববার থেকে রাজধানীতে যেসব স্থানে বিএনপির সমাবেশ
জ্বালানী তেল ও পরিবহন ভাড়াসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
০২:৫০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছে। যা দেশের ইতিহাসে রেকর্ড।
০২:৩৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঠিক সময়ে সরকার ও সংশ্লিষ্টদের যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশে কোভিড মহামারীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে যতোটা প্রাণহানির আশংকা করা হয়েছিলো, তা ঘটেনি। প্রধানমন্ত্রী শনিবার রাজধানীতে ব্যথা বিষয়ক এক আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় এ কথা বলেন।
০২:০৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
ব্রাজিলে ভবন ধসে ৯ জনের মৃত্যু
ব্রাজিলের উত্তর-পূর্বে একটি আবাসিক ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে।
ধ্বংসস্তুপের ভেতর সবশেষ নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পরে এক কর্মকর্তা শনিবার একথা জানান।
০৩:৩০ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
ব্রেক্সিট ইস্যুতে উত্তাল লন্ডন, ফের গণভোটের দাবি
ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের দাবিতে শনিবার লাখো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে লন্ডনের রাজপথ। আয়োজকরা বলছেন, এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।
০৩:২৯ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
আর্থিক সংকটে জাতিসংঘ সদর দফতর দুই দিন বন্ধ ঘোষণা
আর্থিক সঙ্কটে গত কয়েকদিন ধরেই ভুগছে বিশ্বের অভিভাবক সংস্থা জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হুশিঁয়ারী জানিয়েছিলেন, আর্থিক সংকটের কারণে সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এবার সে আশঙ্কাই সত্যি হচ্ছে।
০৩:১৭ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
নলকূপ চাপলেই বের হচ্ছে আগুন
নলকূপ চাপলেই সাধারণত বের হওয়ার কথা পানি। কিন্তু পানির বালাই নেই, বের হচ্ছে আগুন। তাও আবার একটি নলকূপ নয়, ১২টি নলকূপে এমন ঘটনা।
ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলার মঞ্জিলহাটি মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটছে।
০৩:১৫ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
স্বাদ বদলাতে পাতে রাখুন ‘থাই ক্যাশু চিকেন’
মুরগি খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তাছাড়া মুরগির মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও নয়। প্রায়ই বাড়িতে মুরগি রান্না হয়। তবে সেই একই স্বাদে মুরগি না খেয়ে এবার নিয়ে আসুন নতুনত্ব।
০৩:১৫ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
ঘুমানোর ধরনই বলে দেয় দাম্পত্য সম্পর্ক কেমন?
মানুষের চলন, বলন ও আচরণ থেকে তার ব্যক্তিত্ব সম্পর্ক জানা যায়। একইভাবে ঘুমানোর ধরন থেকেও ভালোবাসার জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমান নাকি উল্টা দিকে ফিরে নাক ডেকে ঘুমিয়ে রাত পার করেন? ঘুমানোর এসব ঢঙ, সম্পর্ক কতটা গভীর তা প্রকাশ করে।
০৩:১৩ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
























