সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১২:২০ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
সঞ্চয়পত্রে কমল মুনাফার হার
আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এক জানুয়ারি সঞ্চয়পত্রের সুদহার ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (সর্বশেষ ৬ মাসের নিলামের ভিত্তিতে) নির্ধারণ কার্যকর করা হয়। বর্তমানে এ দুই ক্ষেত্রে সুদহার কমায় পরবর্তী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রেও মুনাফা হার কমানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটি ১ জুলাই থেকে কার্যকর হবে।
০১:৩৩ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১ হাজার ৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার পর পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
০১:৩২ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
বছর ঘুরে ফিরল সেই জুলাই
আজ জুলাই মাসের ১ তারিখ। মাসটির গুরুত্ব ও তাৎপর্য বাংলাদেশের ইতিহাসে অনেক, যা গত জুলাইয়ের আগেও ছিল না। কারণ, জুলাইয়ের সঙ্গে যুক্ত হয়েছে গণ-অভ্যুত্থান, বিপ্লব। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। ক্ষমতাচ্যুত হয় ফাঁকা মাঠে গোলের নির্বাচনে জেতা, ‘আমি-ডামি ভোটে’ নির্বাচিত সরকারের।
০১:৩১ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত
রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একইসঙ্গে নিহত হয়েছেন ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় কিয়েভ।
০১:৫১ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
সরকারি স্কুলের গাছ কেটে বাড়ি নিলেন বিএনপির নেতা
নেত্রকোনার আটপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণের গাছ কেটে বাড়িতে নিয়ে গেছেন স্থানীয় বিএনপির এক নেতা। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় রবিবার সকালে।
০১:৫০ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
মার্কিন ডিটেনশন সেন্টারের ভয়াবহ চিত্র ফাঁস
সারা বিশ্বের মানবতা নিয়ে সবক প্রদানকারী যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারসমূহে অভিবাসীদের মানবেতর জীবনযাপনের অবিশ্বাস্য বিবরণী ফাঁস হয়েছে। জানা গেছে, গত ছয় মাসে ডিটেনশন সেন্টারে মারা গেছেন ১০ অভিবাসী।
০১:৪৯ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’
০১:৪১ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
ইরানে স্টারলিংক ব্যবহারে হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি
স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকসহ অনুমোদনহীন যেকোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে ইরান। নতুন আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে।
০১:২৮ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
রোববার (২৯ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
০১:২৫ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচি আগামীকাল রোববারও চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
০১:৩৮ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে খাইবার ক্রনিকলস এ তথ্য জানিয়েছে।
০১:২৭ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত : হারেৎজ
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
০১:২৫ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি অথবা পরিবারের অন্যকোনো সদস্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেন।
০১:২৩ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
খামেনির প্রাণ বাঁচালাম, ধন্যবাদটুকুও দিলো না: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও, খামেনি তাকে ধন্যবাদও জানাননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি খামেনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয়, তাহলে তিনি আরও বোমা হামলার নির্দেশ দেবেন।
০১:২১ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
দুর্বল ১২ ব্যাংক পেল ৫৩ হাজার কোটি টাকা
টাকা ছাপিয়ে দুর্বল ১২ ব্যাংককে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারান্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণসহায়তা দেওয়া হয়। তবুও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো।
০১:১৬ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
কেন্দ্রে প্রবেশ নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
চলমান এইসএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে শুধুমাত্র ঢাকার পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশ করানোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
০১:১৫ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চান না, জানালেন সালাহউদ্দিন
বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কেউ কেউ রাজনৈতিক দাবি হিসেবে, দলের অবস্থান থেকে সেটা চাইতেই পারেন, উত্থাপন করতে পারেন- সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে সেটা সবার ওপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমরা অনেক আগেই নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি।
১২:৫৯ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের ইন্তেকাল
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাবের সদস্য অধ্যাপক সিরাজুল হক আর নেই। বৃহস্পতিবার ১৯ জুন নিউইয়র্ক সময় সকাল ১১টা ১৫ মিনিটে কুইন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
০২:৪৮ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার
‘সিরাজুল আলম খান ইতিহাসের অংশ’
নিউইয়র্কে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে গত ২২ জুন বিকেল ৭টায় জ্যাকসন হাইটস জুইস সেন্টারে স্মরণসভার আয়োজন করা হয়। সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ নিউইয়র্ক শাখার সভাপতি ডা. মুজিবুল হক সভার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাব উদ্দীন।
০২:৪৮ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার
ব্রুকলিন পথমেলায় অপমানিত সংগীত শিল্পীরা
লিটল বাংলাদেশ খ্যাত ব্রুকলিনে গত ২২ জুন রোববার অনুষ্ঠিত হলো পথমেলা ২০২৫। মেলায় বিপুল সংখ্যক স্টল ছিল। ছিল বাহারি পণ্যের সমাহার। আর বিদেশের মাটিতে দেশীয় পণ্য পেয়ে কেনাকাটায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।
০২:৪০ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
নিউইয়র্কে একদল কলম সৈনিক নাগরিক কোলাহল ছেড়ে ‘বনছায়ায়’ একদিনের জন্য যেন হারিয়ে গিয়েছিলেন। ছেলে-বুড়ো থেকে শুরু করে আনন্দ-উচ্ছ্বাসে ছিলেন সকলে মাতোয়ারা। খরতাপ ছিল, তবে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সমবেতরা আত্মতৃপ্তির শীতল ছায়ায় ডুবে ছিল যেন।
০২:৩৮ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার
জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বৈঠক
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে এবং এর প্রস্তুতি কি রকম হতে যাচ্ছে তা নিয়ে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের নানা বিষয় সম্পর্কে অবহিত করেন।
০২:৩৬ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার
আজকাল সম্পাদকের অভিনন্দন
নিউইয়র্কের ইতিহাসে এবারই প্রথম মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এবং কাউন্সিল মেম্বার শাহানা হানিফ দ্বিতীয়বারের মতো অবিস্মরণীয় বিজয় অর্জন করায় তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাঠকপ্রিয় সংবাদপত্র ‘আজকাল’-এর সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টির বোর্ডের চেয়ারম্যান লায়ন শাহ নেওয়াজ।
০২:৩০ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























