কাশ্মিরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির মুসাসহ ৬ টেররিস্ট নিহত
ভারতের জুম্মু-কাশ্মির অঞ্চলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী যাকির মুসার এক ঘনিষ্ঠ সহযোগীসহ মোট ৬ জন পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আনসার ঘাজোয়াতুল-হিন্দ'র প্রধান জাকির মুসার দলের সাবেক উপপ্রধান সলিহা, যিনি রেহান খান নামে অধিক পরিচিত সে নিহত হন। 'এনডিটিভি'
০৪:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মিয়ানমারে কারাবন্দি রয়টার্স সাংবাদিকরা নির্দোষ : ব্রিটেন
দীর্ঘদিন যাবত মিয়ানমারে কারাবন্দি রয়টার্সের দুই সাংবাদিককে নিরপরাধ বলে ঘোষণা দিয়েছে ব্রিটেন। শুক্রবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেন, ‘দেশটিতে ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট’ লঙ্ঘনের দায়ে তাদের অভিযুক্ত করার প্রক্রিয়াটিও সম্পূর্ণ ত্রুটিপূর্ণ।’ কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
০৪:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
সোমালিয়ায় ২টি গাড়ি বোমা বিষ্ফোরণে নিহত ১৩, আহত ১৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনের নিকটে একটি গাড়ি বোমা বিষ্ফোরণে ১৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। আল-কায়েদার সঙ্গে যুক্ত আল-শাবাব জঙ্গিগোষ্ঠি এই হামলা ঘটিয়েছে বলে দাবি করছে। 'চ্যানেল নিউজ এশিয়া'
০৪:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নেপালে বাস গিরিখাতে পড়ে ২৩ শিক্ষার্থী নিহত
নেপালের পশ্চিমাঞ্চলে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে নেপালের পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।
০৪:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মান :বরাদ্ধ না পেয়ে অচল যুক্তরাষ্ট্র
বড়দিনের মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো জিনিস নিয়ে মাথা ঘামানোর ধারেকাছে তো নেইই, নতুন বছরের আগ পর্যন্ত এই অবস্থা থেকে পিছু হটার ও কোনো নাম নেই। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থের দাবি পূরণ নিয়ে কোনো সুরাহায় পৌঁছতে না পারায় ও সরকারের খরচের বিল পাস ছাড়াই কংগ্রেস স্থগিত করায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অচল হতে যাচ্ছে।
০৪:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মার্কিন নিষেধাজ্ঞা মুক্ত, ইরান থেকে বিদ্যুৎ নিতে পারবে ইরাক
মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক। যার ফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরও তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।
০৪:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইরানে দুর্নীতি করায় ব্যবসায়ীর শিরচ্ছেদ
ইরানে ব্যাংক জালিয়াতি ও দুর্নীতি করার দায়ে 'সুলতান অব বিটুমিন' হিসেবে পরিচিত এক ব্যবসায়ীর শিরশ্ছেদ করেছে ইরান। তার প্রকৃত নাম হামিদ বাঘেরি দারমানি। দারমানির শিরশ্ছেদের খবর রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয়ভাবে প্রচার করা হয়। ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির সাউন্ডট্র্যাক ও পুরো অপরাধের ডকুমেন্টারি দেখানো হয়। দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিক খাতে বাধা সৃষ্টিকারীর বিরুদ্ধে শক্ত অবস্থানের বিষয়টি দেখাতে এ ব্যবস্থা নিয়েছে দেশটি।
০৪:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন
সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার (২২ ডিসেম্বর) রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে দেশটির রয়েল কোর্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।
০৪:১৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির আঘাতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি
ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয় শতাধিক।
০৪:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নিউ ইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন পদে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে পদোন্নতি পেয়েছেন খন্দকার আবদুল্লাহ। শুক্রবার (২১ ডিসেম্বর) এক টুইট বার্তায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ পদ লাভের জন্য তাকে অভিনন্দন জানানো হয়।
০৪:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
গুজরাটে শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে ১০ শিশুর প্রাণহানি
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে আরও বেশ কয়েকজন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
০৪:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
লাইভ কনসার্টে মাতোয়ারা, আচমকা সুনামির আঘাত, শুধু আর্তনাদ (ভিডিও)
প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশ ইন্দোনেশিয়া, সুন্দা স্ট্রেইটের এক স্থানীয় পপ ব্যান্ড সমুদ্র সৈকতে পারফর্ম করছে, শিল্পীর গানের মাঝেই আচমকা ভেসে গেল মাতোয়ারা মানুষগুলো। শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় ব্যান্ড 'সেভেন্টিন'র লিড সিঙ্গার এক মর্মান্তিক ভিডিও প্রকাশ করলেন তার সহকর্মীদের ভাসিয়ে নিয়ে যাওয়ার করুণ দৃশ্য। 'সিএনএন'
০৪:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
তুরস্ক গরিব মানুষের দুর্গ হয়েই থাকতে চায় : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দাবী করেছেন, ‘তুরস্ক হচ্ছে গরিব মানুষের দুর্গ এবং আমরা তা হয়েই থাকতে চাই।’ শনিবার (২২ ডিসেম্বর) ইস্তানবুলে তুর্কি যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য তুর্কি নিউজ।
০৪:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী করার আহ্বান ড. আতিউরের
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের দেখে শুনে ভেবে চিন্তে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয় এর চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমান।
০৪:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
তারাগঞ্জের সভামঞ্চে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
একাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রচারণায় অংশ নিতে রংপুর পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর -২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি জনসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী।
০৪:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
আ. লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় : শেখ হাসিনা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রচারণার অংশ হিসেবে রংপুরে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়'।
০৪:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
টাঙ্গাইল-৪ : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
০৪:০৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে জড়িত সব ধরনের গণমাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে এডিটরস গিল্ড, বাংলাদেশ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উৎকর্ষ বাড়ানোর উদ্দেশে নতুন এ সংগঠন যাত্রা আরম্ভ করল।
০৪:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বিষয়ে ইসির সিদ্ধান্ত আজ
জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিকাল সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।
০৩:৫৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
সংসদ নির্বাচন : সেনাবাহিনী মাঠে নামছে কাল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল সোমবার (২৪ ডিসেম্বর) থেকে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার থেকে ২ জানুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনি এলাকায় যে কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষায় এই সময়ে তারা কাজ করবেন তারা।
০৩:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
রংপুরের পুত্রবধূকে স্বাগত জানাতে সড়ক জুড়ে এলাকাবাসীরা
আজ রংপুর সফরে আসছেন আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের তারাগঞ্জে এবং পীরগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পথে পথে তোরণ নির্মাণ করেছে দলের নেতাকর্মীরা।
০৩:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
হ্যাটট্রিক জয়ের লক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার সমর্থকরা
নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, তাই প্রচার প্রচারণায় সরগরম রাজধানীসহ সারা দেশ। সকাল থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। কর্মী-সমর্থকরাও চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি দিচ্ছেন তারা।
০৩:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
আমিরাতে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের বিজয় উৎসব
সংযুক্ত আরব আমিরাতে 'আজমানস্থ প্রবাসী নারায়ণগঞ্জবাসী' সংগঠনের উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন ও আনন্দ আড্ডায় বিজয় উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার শারজা ন্যাশনাল পার্কে দিনব্যাপী আয়োজনে নারায়ণগঞ্জ জেলার আট শতাধিক প্রবাসীর সমাগম ঘটে।
০৩:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি ৪৭ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলার কাযকরী কিমিটি গঠন করা হয়েছে। ২১ ডিসেম্বর বিকাল ৩ টায় তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে সকল সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা করা হয়।
০৩:৪০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
























