মার্কিন ভিসা ব্যবস্থায় বড়সড় দুর্নীতির অভিযোগ
ভারতীয়দের বিরুদ্ধে এইচ ওয়ান বি ভিসায় জালিয়াতি ও ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক মাহভাশ সিদ্দিকি। তাঁর দাবি, অযোগ্য আবেদনকারীরা ভুয়া কাগজপত্র ও দুর্নীতির মাধ্যমে ভিসা পাচ্ছেন এবং মার্কিন দক্ষ কর্মীদের চাকরি দখল করছেন। তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এইচ ওয়ান বি ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানান।
০১:৫২ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
‘সহিংসতা উস্কে দেওয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আরও একটি ফেসবুক পেজ রিমুভ করেছে মেটা। শুক্রবার রাতে ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড একটি পেজ সরিয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ।
০১:৪৬ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
এনটিএমসি বিলুপ্ত চেয়ে ৯৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) সম্পূর্ণ বিলুপ্ত করে জবাবদিহি নিশ্চিত করে টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন ৯৪ বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেন্দ্রিক নজরদারি কাঠামো পুনর্বহালের চেষ্টা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। এটি নাগরিক স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।
০১:৪৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চেয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, ‘ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তারে আমরা দুইটা ঘোষণা আমরা দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী খোদা বকশ চৌধুরীকে জনতার সামনে আইসা বলতে হবে যে, এই এক সপ্তাহে সে কী অগ্রগতি করেছে। যদি সে এর জবাব দিতে না পারে, তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’
০১:৪১ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
০১:৩৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এখনো ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি-সংলগ্ন প্রবেশপথে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলেও মানুষের উপস্থিতি চোখে পড়ছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন। আবার কেউ কেউ স্মৃতির খাতিরে মোবাইলে ছবি তুলে রাখছেন—শোক আর ভালোবাসার মিশেলে পুরো এলাকা হয়ে উঠেছে ভারী ও আবেগপূর্ণ।
০১:৩৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
জ্যাকসন হাইটসে মামদানির ফান্ডরেইজিং
নিউইয়র্ক সিটির মেয়র মামদানির ট্রানজিশন টিমের জন্য ফান্ডরেইজিং অনুষ্ঠান গত ১৩ ডিসেম্বর বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ‘ঠিকানা কমিউনিটি হাব’-এ অনুষ্ঠিত হয়।
০১:৪৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
মানিকগঞ্জ সমিতির বিজয় দিবস উদযাপন
স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মহান বিজয় দিবস উদযাপন করেছে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্ক্।
০১:৪৫ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
২১ মুক্তিযোদ্ধাকে সন্মাননা দিল ব্রংকস বাংলাদেশি এসোসিয়েশন
ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশন (বিবিএ) উৎসব মুখর পরিবেশে উদযাপন করলো মহান বিজয় দিবস। গত ১৫ ডিসেম্বর সোমবার পার্কচেষ্টারে আল আকসা পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম।
০১:৩৪ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
বাাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ২৮ ডিসেম্বর
বাাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ২৮ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হবে। উডসাইডের কুইন্স প্যালেসে সন্ধ্যা ৫টায় এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম।
০১:২৮ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ‘শীত বস্ত্র বিতরণ’
গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ‘শীত বস্ত্র বিতরণ’ অনুষ্ঠিত হলো। গত ১৩ ডিসেম্বর শনিবার জামাইকার আর্চি স্পিগনার পার্কে ‘কমিউনিটি ব্লাংকেট ড্রাইভ’ নামে কম্বল/শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজের প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ার এই মহতি উদ্যোগের আয়োজন করে। প্রায় ২ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
০১:২৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ঊনবাঙালের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন
ঊনবাঙালের বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫৩ম বিজয় দিবস। গত ১৩ ডিসেম্বর শনিবার "বিজয় দিবস ২০২৫" এ আয়োজনের উদ্বোধন করেন বর্ষীয়ান সঙ্গীত ব্যক্তিত্ব মুত্তালিব বিশ্বাস। বাংলাদেশের শীর্ষ বুদ্ধিজীবী, চিন্তক এবং কবি ফরহাদ মজহার ভিডিও বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা জানান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি ঊনবাঙালের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রবাসে এই সংঠনের সাংস্কৃতিক আন্দোলনের প্রশংসা করেন।
০১:২৪ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। অফিসের ভেতর ও ছাদে আটকা পড়েছেন কয়েকজন সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করছেন।
০১:২২ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ন্যাচারালাইজড আমেরিকানদের নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের খেলা
ট্রাম্প প্রশাসন স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকত্বপ্রাপ্ত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া জোরদার করছে। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ নির্দেশিকা থেকে জানা যায়, ট্রাম্প প্রশাসন স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকত্বপ্রাপ্ত আমেরিকানদের সংখ্যা বৃদ্ধি টেনে ধরতে চায়।
০১:২০ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে।
০১:১২ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
শনিবার মানিক মিয়ায় হাদির জানাজা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
০১:১০ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
‘হঠকারী হবেন না’; সংযমের আহ্বান ইউনূসের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সবাইকে ধৈর্য ধারণ ও সংযমের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনি শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান।
০১:০৯ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক: ফ্লাইটে কোন সিট খালি নেই
তারেক রহমানের ফ্লাইটে কোন সিট খালি নেই। ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার চূড়ান্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তারেককে বহনকারি বিমানের সব সিট বিক্রি হয়ে যায়।
০১:০৮ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছেই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছেই। তার অর্থনৈতিক নেতৃত্ব নিয়ে আমেরিকানদের অসন্তোষ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।
০১:০৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
সিনেটে লড়তে চান বাংলাদেশি আমেরিকান কারিশমা মঞ্জুর
বাংলাদেশি আমেরিকান কারিশমা মঞ্জুর নিউ হ্যাম্পশায়ার থেকে সিনেট লড়বেন। আগামী নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীতা ঘোষণা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির হয়ে।
০১:০৫ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
সিআইপি অ্যাওয়ার্ড পেলেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ
নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী গোল্ডেন এইজ হোমকেয়ার এর প্রেসিডেন্ট এন্ড সিইও, এনওয়াই ইন্সুইরেন্স এর কর্ণধার ও জনপ্রিয় সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এনআরবি ক্যাটাগরিতে সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
১২:৫০ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
জাতিকে কাঁদিয়ে হাদির বিদায়
জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩২) গুলিতে আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধিন থাকার সময় গতকাল বৃহস্পতিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১২:৪৮ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
আজকাল ৯০১
জাতিকে কাদিয়ে হাদির বিদায় সহ সব আপটেড খবর নিয়ে বের হয়েছে আজকাল ৯০১ সংখ্যাটি। এখনই সংগ্রহ করুন আপনার কপিটি । পিডিএফে-পড়ুন Weekly Ajkal Issue-901। অনলাইনে পেতে ব্রাউজ করুন : https://www.ajkalusa.com
১২:৩০ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর, অগ্নিসংযোগ
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিসংযোগের পর কার্যালয় দুটির সামনে জড়ো হওয়া শত শত ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
০১:৫৫ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
























