মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ৩০ ১৪৩৩   ০২ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬  

কাস্টমস বন্ড কমিশনারেট ভাগ হওয়ার চার বছর পেরিয়ে গেলেও ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের ৮৯৩ নথি এখনো গায়েব। দৈনন্দিন কার্যক্রম চললেও বিষয়টি নিয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। রপ্তানি সেবা সহজ করতে ২০২২ সালের আগস্টে ঢাকার বন্ড কমিশনারেটকে ভাগ করে বন্ড কমিশনারেট ঢাকা উত্তর ও বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণ গঠন করে সরকার। মূলত আলাদা হওয়ার সময় এসব নথি গায়েব হয়েছে। চার বছর পেরিয়ে গেলেও এর কোনো সন্ধান এখনো মেলেনি। গায়েব হওয়া নথির মধ্যে সরকারের বড় অঙ্কের নিরঙ্কুশ বকেয়া রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সম্প্রতি বিষয়টি নিয়ে তৎপর হয়েছে ঢাকা উত্তর বন্ড কমিশনারেট। এরই মধ্যে সরকারের পাওনা সংক্রান্ত বকেয়ার নথি সন্ধানে পাঁচ সদস্যের কমিটিও গঠন করেছেন উত্তর বন্ডের কমিশনার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাজস্ব আহরণ বাড়ানোর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের নিরঙ্কুশ বকেয়া আদায় নিয়ে এক বৈঠকে বসেন ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের কর্মকর্তারা। ওই বৈঠকে নিরঙ্কুশ বকেয়ার হিসাব করতে গিয়ে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। বন্ড কমিশনারেট ভাগ হওয়ার চার বছর পার হলেও এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৯৩ নথির হদিস মিলছে না। এ ছাড়া নিরঙ্কুশ বকেয়ারও অনেক ফাইলের খোঁজ মিলছে না। যেসব ফাইলে সরকারের বড় অঙ্কের পাওনা রয়েছে বলেও ধারণা করছেন কর্মকর্তারা। বকেয়ার গায়েব হওয়া ফাইল খুঁজে বের করতে ঢাকা উত্তর বন্ডের সহকারী কমিশনার মো. রিদুয়ান সরদারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিশনারেট ভাগের সময় গায়েব হওয়া নথির সন্ধান পেতে একই কর্মকর্তাকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর বন্ডের কমিশনার ড. নাহিদা ফরিদী কালবেলাকে বলেন, এনবিআরের নির্দেশনায় রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে সরকারের নিরঙ্কুশ বকেয়া নিয়ে একটা বৈঠক করেছি। সরকারের এ পাওনা খুঁজতে গিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে। এরই মধ্যে নথির সন্ধান পেতে আমরা পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২২ সালের আগস্টে বন্ড কমিশনারেট ভাগের পর ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের আওতায় আসে ২ হাজার ৬০৮টি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ হাজার ৭১৫টি প্রতিষ্ঠানের নথি উত্তর কমিশনারেটে হস্তান্তর করেছে ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেট। বাকি ৮৯৩টি প্রতিষ্ঠানের নথি হস্তান্তর করেনি। পরবর্তী সময়ে বিষয়টি অবহিত করে চিঠি দেয় ঢাকা উত্তর বন্ড কমিশনারেট। ২০২৩ সালে ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের তৎকালীন উপকমিশনার চপল চাকমা এসব নথি চেয়ে দুই দফা দক্ষিণ ভ্যাট কমিশনারেটকে চিঠি দেন। এ চিঠির পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটের তৎকালীন উপকমিশনার সাদিয়া আফরোজ উত্তর বন্ড কমিশনারেটের কাছে প্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠি দেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন দক্ষিণ বন্ডের কমিশনার আহসানুল হক হস্তান্তর না হওয়া প্রতিষ্ঠানের বিন নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর অনুরোধ করেন। কিন্তু উত্তর বন্ড কমিশনারেট থেকে পূর্ণাঙ্গ তালিকা তো দেয়ইনি। উল্টো উত্তর বন্ড কমিশনারেট থেকে ওই সময়ে দায়সারাভাবে দু-তিনজন কর্মকর্তাকে মৌখিক দায়িত্ব দিয়ে দায় সারেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। উত্তর বন্ড কমিশনারেট থেকে ২০২৩ সালের পর আর বিষয়টি নিয়ে কোনো কর্মকর্তা পদক্ষেপ নেননি। আর দক্ষিণ বন্ড কমিশনারেটও বিষয়টি নিয়ে এগোয়নি। যার কারণে গত তিন বছরে এসব নথি গায়েবের বিষয়টি ধামাচাপা পড়ে যায়। সর্বশেষ ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে নতুন কমিশনার যোগ দেওয়ার পর এনবিআর চেয়ারম্যানের নির্দেশনায় নিরঙ্কুশ বকেয়া আদায় ও নথি ব্যবস্থা নিয়ে গত ১২ সেপ্টেম্বর একটি বৈঠক করেন। ওই বৈঠকে চার বছর ধরে ৮৯৩ প্রতিষ্ঠানের নথি নিখোঁজের বিষয়টি উঠে আসে। শুধু ঢাকা দক্ষিণ বন্ড থেকে নিখোঁজ হওয়া নথিই নয়, নিরঙ্কুশ বকেয়ার অনেক ফাইল উত্তর বন্ড কমিশনারেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব আছে কি না, তা খুঁজতে কমিটি গঠন করেন উত্তর বন্ডের বর্তমান কমিশনার। এ কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমাও বেঁধে দেওয়া হয় ওই বৈঠকে। এ ছাড়া উত্তর বন্ড কমিশনারেটের শাখা সহকারীদের ১৭ সেপ্টেম্বরের মধ্যে শাখার সব নথির তথ্য আপডেট করারও নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআরে পাঠানো ওই কার্যবিবরণীতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের কাছে সরকারের নিরঙ্কুশ বকেয়া সংক্রান্ত নথি হালনাগাদের পাশাপাশি সরেজমিন প্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া বন্ড কমিশনারেটের প্রতিটি শাখা সহকারীকে প্রতিটি প্রতিষ্ঠানের নথি হালনাগাদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

নথি গায়েবের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ বন্ডের কমিশনার মোহাম্মদ হাসমত আলী কালবেলাকে বলেন, ঢাকা উত্তর বন্ডের ৮৯৩টি প্রতিষ্ঠানের নথি হস্তান্তর না হওয়ার বিষয়টি আমার জানা নেই।

এনবিআর সূত্র জানায়, গত কয়েক বছরে এনবিআর আয়কর, ভ্যাট ও কাস্টমসের দপ্তর ভাগ করে আলাদা আলাদা কর অঞ্চল থেকে শুরু করে কাস্টম হাউস এবং ভ্যাট কমিশনারেট গঠন করা হয়েছে। সর্বশেষ ভোমরা কাস্টম হাউস থেকে শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউসের কিছুটা অধিক্ষেত্র আলাদা করে কাস্টম হাউস চট্টগ্রাম আইসিডি করা হয়েছে। একইভাবে রাজস্ব আহরণ প্রসারিত করার স্বার্থে আলাদা আলাদা কর ভ্যাট কমিশনারেট তৈরি করা হয়েছে। এসব ক্ষেত্রে ফাইল হস্তান্তরে বিভিন্ন কমিশনারেট থেকে কিছু কিছু ফাইল গায়েবের তথ্য পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বড় ঘটনা ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের ক্ষেত্রে। অনেক গায়েব ফাইল চার বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি। চিঠি চালাচালি করেই সময় পার করেছেন দুই বন্ড কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে সরকারের নিরঙ্কুশ বকেয়ার ফাইল গায়েব করা হয়েছে। এর সঙ্গে বন্ড কমিশনারেটের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশেরও অভিযোগ উঠেছে। আর নথি গায়েবের ফলে প্রতিষ্ঠানের কাছে সরকারের প্রকৃত পাওনা আদায়ের পথ কঠিন হবে বলেও জানিয়েছেন খোদ বন্ড কমিশনারেটের একাধিক কর্মকর্তা। তবে এজন্য বন্ড অটোমেশন না হওয়াকেও দায়ী করেন অনেক কর্মকর্তা। ১০ বছর ধরে বন্ড অটোমেশনের বিষয়টি বারবার সামনে এলেও কার্যকর বন্ড ব্যবস্থাপনা দুই বন্ডের কোথাও হয়নি। যার কারণে এখনো ইউপি জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের ঘটনা প্রায়ই ঘটে বন্ড কমিশনারেটগুলোতে। শুধু বন্ড কমিশনারেটে নয়, কাস্টম হাউসের ফাইল এবং ভ্যাট কমিশনারেটের ফাইল স্থানান্তরের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে বলেও জানিয়েছেন একাধিক কর্মকর্তা। 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর