৭ মার্চের জনসভায় যা ঘটেছিল
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
রেসকোর্স ময়দানে ৭ মার্চ বিকেল ৩টায় বঙ্গবন্ধুর ভাষণ দেয়ার কথা ছিল। তিনি এলেন নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। এই সময়ের মধ্যে আওয়ামী লীগ নেতা- আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আ.স.ম. আবদুর রব সংগ্রামী জনতাদের জানিয়ে দিয়েছিলেন- গত কয়েকদিন কোথায় কতজন বীর বাঙালি শহীদ হয়েছেন।
ওই দিন অসংখ্য মানুষ সভায় যোগ দিয়েছিলেন। তাদের হাতে ছিল বাঁশের লাঠি আর তীর-ধনুক। যেন যুদ্ধ আসন্ন! যেন তারা জেনে গেছেন- এই সভায়ই ঘোষণা করা হবে মুক্তিযুদ্ধের! হাজার হাজার নারী সেদিন অংশ নিয়েছিলেন সভায়। তাদের ভিড় থেকে গান গেয়ে ওঠেন মনোয়ারা বিবি: ‘মরি হায়, দুঃখের সীমা নাই, সোনার বাংলা শ্মশান হইল পরান ফাইডা যায়’।
পুরো মাঠ লোকে লোকারণ্য। সেই সময় প্ল্যান্ট প্রোটেকশনের একটি বিমান জনসভার বেশ উপর দিয়ে উড়ে যায়। সমাগত লোক সেদিকেই লাঠি ছুঁড়ে মারেন। কেউ কেউ অনুমান করেন, ওই বিমানেই টিক্কা খান আছেন। বিমান উড়ে চলে যায় দূরে…।
সাদা ধবধবে পাজামা-পাঞ্জাবী আর কলো মুজিবকোট গায়ে দিয়ে মঞ্চে আসেন শেখ মুজিবুর রহমান। তার হাতে পাইপ। মঞ্চে তাকে দেখার সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ স্লোগান দিয়ে ওঠেন ‘তোমার নেতা, আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব’, ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’।
বঙ্গবন্ধু কালো মোটা ফ্রেমের চশমাটা খুলে ঢালু টেবিলে রাখলেন। ধীরভাবে, স্বভাবসিদ্ধ গম্ভীর কণ্ঠে শুরু করলেন- ‘ভাইয়েরা আমার। আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন, সবই বোঝেন…. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা’।
ধীরে শুরু হওয়া বঙ্গবন্ধুর ভাষণটি কিছু সময়ের মধ্যেই যেন ঝড়ের গতি পেয়ে যায়। সন্ধ্যার পর রেডিও স্টেশন, লনে অজ্ঞাতরা বোমা ছুঁড়ে দেয়। এরপর রেডিও মাধ্যমে সম্প্রচার বন্ধ থাকে পরদিন সকাল পর্যন্ত।
আন্দোলনের জন্য প্রস্তুত হওয়া, পাক-সেনাদের প্রতিরোধ করা, বাঙালির ঘরে ঘরে উড়তে শুরু করলো কালো পতাকার সঙ্গে স্বাধীন বাংলাদেশের পতাকা।
তথ্যসূত্র : একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম। অসহযোগ আন্দোলন একাত্তর : রশীদ হায়দার। মুক্তিযুদ্ধের ইতিহাস : মুহম্মদ জাফর ইকবাল।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
