৬০০ কোটির নির্বাচন ২৩৮৬ কোটিতে
প্রকাশিত: ৬ মার্চ ২০২৫
২ হাজার কোটির নির্বাচনে সাত মাস ছিল আওয়ামী লীগ
পতিত আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ২ হাজার ৩৮৬ কোটি টাকা ব্যয় হয়েছে। এই নির্বাচনগুলো সম্পন্ন করতে ১৯ লাখ ৬২ হাজার জনবল নিয়োজিত ছিল। মাত্র ৯ লাখ জনবল দিয়ে অনায়াসে ৬০০ কোটি টাকায় এসব নির্বাচন সম্পন্ন করা যেত বলে স্থানীয় সরকারবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের শেষ চার বছরে শুধু স্থানীয় সরকার নির্বাচনে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৭৮৬ কোটি টাকা।
অন্যদিকে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এই নির্বাচন সফল করতে কাজ করেছে ৮ লাখ ২৪ হাজার ৫৯৮ জন। গত বছরের ৬ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল মাত্র সাত মাস। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট এই সরকারের পতন ঘটে। এটিকে ‘একদলীয়’ ও ‘প্রহসনের’ নির্বাচন উল্লেখ করে সংস্কার কমিশন বলেছে, বিরোধী দল না থাকা সত্ত্বেও এই নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাস সংঘটিত হয়। জাতীয় বা আন্তর্জাতিক কোনো হিসেবেই এটিকে নির্বাচন বলা যায় না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সম্প্রতি এই প্রতিবেদন জমা দেন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রতিবেদনে উল্লিখিত পাঁচ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে। আলোচ্য সময়ে ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনগুলোকেও একদলীয় নির্বাচন হিসেবে অভিহিত করেছে সংস্কার কমিশন।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিগত স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করেছে। এসব প্রতিষ্ঠানের পদ পূরণ করতে সংসদ নির্বাচনের আগে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংস্কার কমিশনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে সরকারের ব্যয় হয়েছিল ১০৪ কোটি ৯৬ লাখ টাকা প্রায়। নিযুক্ত জনবলের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৯৩১ জন। একই বছর ২৩২টি পৌরসভা নির্বাচনে সরকারের ব্যয় ছিল ১১৮ কোটি ৭৮ লাখ টাকা। নির্বাচনে জড়িত লোকবল ছিল ৮১ হাজার ৭২৩ জন। ২০২১ সালে দেশের ৪ হাজার ১৩২টি ইউনিয়নে নির্বাচন বাবদ সরকারের ব্যয় হয়েছিল ৬০৪ কোটি ৪৩ লাখ টাকা প্রায়। এই নির্বাচনি কাজে জড়িত ছিল ৯ লাখ ৩৭ হাজার ৯৫৯ জন। ২০২২ সালে ৬১টি জেলা পরিষদ নির্বাচনে সরকারের ব্যয় ছিল ১৭ কোটি ২৩ লাখ টাকা। নির্বাচনি কাজে সম্পৃক্ত ছিলেন ৩ হাজার ৩৩০ জন। এ ছাড়া ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৫৩৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হয়েছিল, যেখানে নির্বাচনি কাজে জড়িত ছিলেন ৮ লাখ ৩৭ হাজার ৯২ জন। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পাঁচ স্থানীয় সরকার নির্বাচনে সব মিলিয়ে সরকারের ব্যয় হয়েছিল প্রায় ২ হাজার ৩৮৫ কোটি ২৫ লাখ টাকা। এসব নির্বাচনে সম্পৃক্ত ছিলেন প্রায় ১৯ লাখ ৬২ হাজার জন।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
