৩৮ সাংবাদিককে গ্রেফতারে পরোয়ানা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
৩৮ জন সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করেছে আফ্রিকার দেশ সুদান। ‘উত্তেজক’ এবং ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির টেলিভিশন চ্যানেল সুদানিয়া২৪ বলছে, রাষ্ট্রীয় কৌশলীর কার্যালয় দেশটির ফৌজদারি অপরাধ আইনের ৬৬, ৬৯ এবং ৭৭ নাম্বার ধারা ও সাইবারক্রাইম আইনের ১৭ নাম্বার ধারায় ওই সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সুদানি এ টেলিভিশন চ্যানেল বলছে, দেশে উত্তেজনা তৈরি, জন অশান্তি, মিথ্যা সংবাদের প্রচার এবং জনগণের মাঝে অশান্তি তৈরির চেষ্টার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে আইনের এসব ধারায়। দেশের মানুষের প্রতিবাদ-বিক্ষোভের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ এবং বিদেশ থেকে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ওই সাংবাদিকদের বিরুদ্ধে।
অভিযুক্তদের মধ্যে সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্টরাও রয়েছেন; এদের মধ্যে অন্তত ২৮ জন সুদানের বাইরে বসবাস করেন।
সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার এই নির্দেশ দেশটিতে গত ১৯ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ-সমাবেশের একমাসের মাথায় জারি করা হলো। জীবন-যাপনের মান ক্রমান্বয়ে খারাপ আকার ধারণ করছে অভিযোগ এনে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছেন ডিসেম্বরের শেষের দিকে।
এই বিক্ষোভ থেকে দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে বিদায়ের দাবিও উঠেছে। সুদানে গত ৩০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট বশির।
দেশটিতে অর্থনৈতিক সংকট এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে, মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী ও ওষুধের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।
সুদানি রাজনৈতিক বিশ্লেষক ওসমান মেরঘানি বলেন, ‘শাসন ব্যবস্থায় পরিবর্তন অানতে সফল হবে এই আন্দোলন। এটি হতে পারে নতুন কোনো রাজনৈতিক দলের ক্ষমতা গ্রহণ অথবা ক্ষমতাসীন দল থেকে বশিরকে সরিয়ে তার জায়গায় নতুন কাউকে স্থলাভিষিক্ত করার মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
