মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৩৯

৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিক্ষার মূলভিত্তি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বেহাল। ভয়াবহ শিক্ষকসংকট, অযোগ্য শিক্ষক নিয়োগ ও তদারকির অভাবে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে প্রাথমিক শিক্ষা। সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৯টি। প্রধান শিক্ষকের পদ শূন্য ৩৬ হাজার ২৩৫। সহকারী শিক্ষক পদ শূন্য প্রায় ২০ হাজার। কোথাও ভবন আছে, শিক্ষক নেই। কোথাও শিক্ষক আছে, পর্যাপ্ত শিক্ষার্থী নেই। কোথাও একজন শিক্ষককে একই সময়ে একাধিক শ্রেণির পাঠদান করতে হচ্ছে। আবার কোথাও শিক্ষক-শিক্ষার্থী থাকলেও পড়াশোনার অবস্থা খুবই করুণ। এমন বিদ্যালয়ও আছে যেখানে বছরের পর বছর কেউ বৃত্তি পাচ্ছে না। কোনো কোনো বিদ্যালয়ে সহকারী শিক্ষককে পাঠদানের পাশাপাশি ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বের প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। অনেক বিদ্যালয়ে হচ্ছে না বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে কমছে শিক্ষার্থীর উপস্থিতি, বাড়ছে ঝরে পড়ার হার। বিপরীতে বেসরকারি ভালো বিদ্যালয়ে চলছে ভর্তিযুদ্ধ।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিক্ষার মূল ভিতটাই গড়ে ওঠে প্রাথমিকে। এখানে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এখানে বাচ্চারা পড়ে। তাদের মনস্তত্ত্ব বুঝে মোটিভেশন করার বিষয় আছে। এজন্য এখানে শুধু শিক্ষক নিয়োগই যথেষ্ট নয়, মানসম্মত শিক্ষক নিয়োগ দিতে হবে। তিনি বলেন, শিক্ষকদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে, যাতে মেধাবীরা আগ্রহী হন এবং তাঁরা শিশুদের পেছনে পূর্ণ মনোযোগ দিতে পারেন। এ ছাড়া এই শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়ন করতে হবে।

৫৬ হাজারের বেশি শিক্ষকের পদ শূন্য : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে অনুমোদিত প্রধান শিক্ষক পদ ৬৫ হাজার ৫০২টি এবং সহকারী শিক্ষক পদ ৩ লাখ ৬৪ হাজার ২৯টি। সাকল্যে শিক্ষক পদ ৪ লাখ ২৯ হাজার ৫৩১টি। এর মধ্যে গত রবিবার পর্যন্ত কর্মরত ছিলেন ৩ লাখ ৭৩ হাজার ১৩৬ জন। ফলে মোট শূন্য পদের সংখ্যা ৫৬ হাজার ৩৯৫টি, যা অনুমোদিত পদের প্রায় ১৩ শতাংশ। এর মধ্যে প্রধান শিক্ষক পদই শূন্য ৩৬ হাজার ২৩৫টি (৫৫ দশমিক ৩১ শতাংশ)। গত বছরের জুলাইয়ে প্রধান শিক্ষক পদ শূন্য ছিল ৩৪ হাজার ১০৬টি, যা এক বছরের ব্যবধানে বেড়েছে ২ হাজার ১২৯টি। এর বাইরে সহকারী শিক্ষক পদও ফাঁকা রয়েছে ২০ হাজারের বেশি।

দুই শিক্ষক চালাচ্ছেন এক স্কুল : ময়মনসিংহ সদর উপজেলার পয়েস্তির চর তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র শিক্ষক সংকটের ভয়াবহতা স্পষ্ট করে। বিদ্যালয়টিতে অনুমোদিত শিক্ষকের পদ ছয়টি। কর্মরত আছেন মাত্র দুজন। তাঁদের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক কাজের পাশাপাশি নিয়মিত ক্লাস নিচ্ছেন। দুই শিক্ষককে পাঁচটি শ্রেণির পাঠদান করতে গিয়ে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে ক্লাস নিতে হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে বাইরে গেলে কার্যত বন্ধ হয়ে যাচ্ছে পাঠদান। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাদ্দাম হোসেন জানান, স্কুলটিতে ডেপুটেশনে শিক্ষক দেওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষক পাওয়া যায়নি।

এক বছরেই ময়মনসিংহে ঝরেছে লক্ষাধিক শিশু : ময়মনসিংহের ২ হাজার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১ হাজার ২৪২টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের শূন্য পদ ৮৫৩টি। শিক্ষকসংকটের সঙ্গে পাল্লা দিয়ে কমছে শিক্ষার্থীও। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০২৫ সালে শিক্ষার্থী ছিল ৫ লাখ ৩৮ হাজার ৫৬৮ জন। চলতি বছর কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৮২২ জনে। এক বছরের ব্যবধানে শিক্ষার্থী কমেছে ১ লাখ ১২ হাজার ৭৪৬ জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী কমেছে গফরগাঁও উপজেলায়। এমন পরিস্থিতিতে গত ২ জুলাই শিক্ষকদের পদোন্নতি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের এক রায়ের পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, মামলা জটিলতা কাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদ দ্রুত পূরণ করা হবে। অবিলম্বে সহকারী শিক্ষকের শূন্য পদেও নিয়োগ দেওয়া হবে।

শিক্ষকসংকট সর্বত্র : বিভিন্ন জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বগুড়ায় ৮০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। খুলনায় ১ হাজার ১৫৯টি বিদ্যালয়ের মধ্যে ৬০৫টিতে, গাজীপুরের ৭৭৬টির মধ্যে ২৯৩টিতে, নারায়ণগঞ্জের ৫৪৭টির মধ্যে ৩৪৩টিতে, ফরিদপুরের ৮৮৮টির মধ্যে ৫১৫টিতে, রাজবাড়ীর ৪৮১টির মধ্যে ২৭৯টিতে এবং বান্দরবানের ৪৩৫টির মধ্যে ১৭৪টিতে, রাজশাহীর ১ হাজার ৫৭টির মধ্যে ৫৮৯টিতে এবং রংপুরের ১ হাজার ৪৫৫টির মধ্যে ৬৬৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বরিশাল বিভাগের ৬ হাজার ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২ হাজার ৫৯৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ বিভাগে সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে ৩ হাজার ২৯টি। সারা দেশেই একই অবস্থা।

থেমে গেছে বৃত্তি : নরসিংদীর শিবপুর উপজেলায় ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। অনেকগুলোতে ছয় বছরেরও বেশি সময় ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে না বার্ষিক ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃত্তি প্রদানে ৮০ ভাগ কোটা সরকারি স্কুলের জন্য বরাদ্দ থাকলেও এসব স্কুলের অনেকগুলোতে বছরের পর বছর কেউ বৃত্তি পায়নি। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. লাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য মাঠপর্যায়ে গ্রেডেশন তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রধান শিক্ষকের শূন্য পদ ৮০ ভাগ পদোন্নতির মাধ্যমে, ২০ ভাগ পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়া হবে। পদোন্নতির ক্ষেত্রে শুধু বয়স নয়, অনেকগুলো বিষয় দেখা হবে। এখন থেকে নিয়মিত প্রাথমিকের শূন্য পদ পূরণ করা হবে।

অক্টোবরে যোগদান করবেন ১৪ হাজার শিক্ষক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতাসহ নির্দিষ্ট যোগ্যতা পূরণকারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেডেশন তালিকা করা হচ্ছে। প্রতিদিন মাঠপর্যায় থেকে তালিকা আসছে, সেগুলো সফটওয়্যারে ইনপুট দেওয়া হচ্ছে। অভিযোগ ও আপত্তি নিষ্পত্তির পর তালিকা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে। পদোন্নতির পর সহকারী শিক্ষক পদের শূন্যতা পূরণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত হয়েছে। আগামী ১ অক্টোবর তারা যোগদান করবেন।

শূন্যপদ পূরণে দ্রুত নিয়োগ দেওয়ার চেষ্টা সরকারের : প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ পূরণ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন। এর মধ্যে সাড়ে ৩২ হাজার পদ একটি মামলায় আটকে ছিল। সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া যাচ্ছিল না। গত জুলাইয়ে পদোন্নতি নিয়ে আইনি জটিলতা দূর হয়েছে। এখন শূন্যপদ পূরণে কীভাবে দ্রুত নিয়োগ দেওয়া যায় তা নিয়ে আমরা সরকারি কর্ম কমিশনের সঙ্গে আলোচনা করছি। আশা করছি আগামী এক-দেড় মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে পারব। সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির পর দ্রুত সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে।’ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, ২০০৯ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ রয়েছে। ৮-৯ বছর আগে কিছু শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হলেও তাদের পদোন্নতি দেওয়া হয়নি। এর মধ্যে অনেকে অবসরে গেছেন, অনেকে মারা গেছেন।

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত : নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করেছে সরকার। নতুন শিক্ষকদের পদায়নের পর বদলি আবার চালু করা হবে। তবে তখন বর্তমান নীতিমালায় বদলি হবে, নাকি নতুন কোনো পদ্ধতি চালু করা হবে-সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন শিক্ষকদের নিয়োগ ও পদায়নের জন্যই আপাতত সব ধরনের বদলি স্থগিত করা হয়েছে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর