১০ দিনে আয় ১১১ কোটি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
‘সিম্বা’র ব্যাপক সাফল্যের পর রণবীর সিংয়ের সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবি ‘গাল্লি বয়’ বক্স অফিসে ব্যাপক হিট করেছে। থামাথামির লক্ষণ নেই ছবিটির। এই ছবিতে মুম্বাইয়ের বস্তিবাসী র্যাপারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ভক্তরা। চিত্রসমালোচকেরাও প্রশংসায় পঞ্চমুখ।
এরই মধ্যে মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত তারকাবহুল কমেডি ছবি ‘টোটাল ধামাল’। বক্স অফিসে তুমুল প্রতিযোগিতা সত্ত্বেও লাখো মানুষের হৃদয় জয় করে চলেছে ‘গাল্লি বয়’-এর মুরাদ।
মুক্তির তিন দিনে ভারতের বক্স অফিসে ‘গাল্লি বয়’ অতিক্রম করে ৫০ কোটি রুপি। চার দিনে ৭০ কোটি রুপি অতিক্রম করে, পাঁচদিনে অতিক্রম করে ৮০ কোটি রুপি। অষ্টম দিনে জয়া আখতার পরিচালিত এ ছবি পৌঁছে যায় শতকোটির ক্লাবে।
এবারের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ভারতের তিন হাজার ৩৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিনে বক্স অফিসে ছবিটি সংগ্রহ করে ১৯ কোটি ৪০ লাখ রুপি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, আট দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছানোর পর সবমিলিয়ে আয় দাঁড়িয়েছে ১১১ কোটি ২৫ লাখ রুপি। তারানের হিসাবে [সপ্তাহ ২] শুক্রবার ৩.৯০ কোটি, শনিবার ৭.০৫ কোটি, সর্বমোট ১১১.২৫ কোটি রুপি সংগ্রহ করেছে ছবিটি (ইন্ডিয়া বিজ)।
দর্শক, চিত্রসমালোচক ও বলিউড তারকারা ছবিটির ব্যাপক প্রশংসা করছেন। সুন্দর গল্প ও অনন্য পারফরম্যান্সের কারণে সবার মন জয় করেছে গাল্লি বয়। অনিল কাপুর, করণ জোহর, ক্যাটরিনা কাইফ, শিল্পা শেঠিসহ অনেকেই ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রণবীর সিং ও আলিয়া ভাটের অভিনয়ে মুগ্ধ সবাই।
সিনেমার গল্পে দেখা যায়, মুম্বাই বস্তিতে বাস করা মুরাদ নামের (রণবীর) এক র্যাপার, যে তার সামাজিক-আর্থিক সব অসঙ্গতি সত্ত্বেও তারকা হওয়ার স্বপ্ন দেখে। সবার অনুৎসাহ সত্ত্বেও নিজের মতো করে এগিয়ে যায় মুরাদ আর হয়ে ওঠে তারকা। ঝড় তোলে তার গান।
র্যাপার নাইজি ও ডিভাইনের জীবনের গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে ‘গাল্লি বয়’-এর গল্প লিখেছিলেন জয়া আখতার। বস্তি এলাকার বাসিন্দা থেকে পরবর্তী সময়ে তাঁরা র্যাপের জগতে নাম করে বিশ্বে হিপহপ মিউজিকের অন্যতম মুখ হয়ে ওঠেন।
ছবিটি প্রযোজনা করেছে টাইগার বেবি প্রোডাকশনস ও এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কালকি কোয়েচলিন, সিদ্ধান্ত চতুর্বেদি, বিজয় রাজ ও অম্রুতা সুভাষ।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
