হয়ে গেল সিয়ামের গায়ে হলুদ, নতুন বছরে বিয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই সময়ের তরুণ-তরুণীদের ক্রেজ ছোট ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এরইমধ্যে শুক্রবার সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সিয়ামের একাধিক ঘনিষ্ট সূত্র।
দীর্ঘ আট বছর ধরে প্রেম করছেন সিয়াম। তবে কার সাথে প্রেম সে বিষয়ে গণমাধ্যমে কখনোই মুখ খুলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, যার সাথে প্রেম করছেন তিনি মিডিয়ার কেউ না।
এবার পরিচয় মিললো সিয়ামের প্রেমিকা ও হবু স্ত্রীর। তার নাম অবন্তী। শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অবন্তীর বারিধারায় বাসায় একেবারেই ঘরোয়াভাবে সিয়ামের সঙ্গে গায়ে হলুদের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
সিয়ামের ঘনিষ্ঠ সূত্র বলছে, শনিবার (১৫ ডিসেম্বর) রাতে সিয়ামের রাজারবাগের বাসায় আরেক দফায় গায়ে হলুদ হবে। রবিবারে হবে আক্দ। তবে সিয়াম-অবন্তী জুটির বিয়ে হবে আগামী বছর। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
শোবিজ অঙ্গনে যারা কাজ করেন তাদের বেশির ভাগই ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না। অনেকে প্রেম ভালোবাসার খবর নিয়েও ভয়ে থাকেন। সম্পর্ক ফাঁস হওয়ার ভয়ে নারী-পুরুষ নির্বিশেষে খুব সচেতন থাকতেই দেখা যায়। কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ব্যতিক্রম ছোট ও বড় পর্দার সফল অভিনেতা সিয়াম আহমেদ।
হালের ক্রেজ সিয়াম। ছোট পর্দায় নিজের জাত চিনিয়ে পা রেখেছেন বড় পর্দায়। সেখানেও সফল তিনি। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে সাম্প্রতিক কালের ঢাকাই চলচ্চিত্রে অন্যতম ব্যবসাসফল ছবির নায়ক তিনি। এরপর ‘দহন’ দিয়েও মাত করেছেন দর্শকের মন। ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহ এখনো প্রেক্ষা আর এই অভিনেতা ক্যারিয়ারের শুরু থেকেই নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা।
এরআগে প্রেমের সম্পর্ক নিয়ে সিয়ামের কাছে জানতে চাওয়া হয়। তার প্রকাশ্য সম্পর্কে নারী ভক্তদের আহত হওয়ার সম্ভাবনা আছে কিনা? এমন প্রশ্নে সিয়াম চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে বলেছিলেন, না। আমার ভক্তদের আহত হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমার ভক্তরা আমার সম্পর্কে বহু আগে থেকেই জানেন। আর এসব জেনেই তারা আমাকে ভালোবাসেন। আর এটিই মূলত আসল ভালোবাসা। আর এই নিয়েতো তারা গর্ব বোধ করবে যে অন্তত একজন আছেন, যিনি সম্পর্ক নিয়ে ফ্রি মাইন্ডেড। কোনো মিথ্যার আশ্রয় নেয় না।
এদিকে নতুন বছরে সিয়াম আহমেদ অভিনীত তৃতীয় ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ফেব্রুয়ারীর ৮ তারিখে। বায়ান্নর ভাষা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। ছবিতে তার নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
