হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতারণা মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
চীনা টেলিকম জায়ান্ট প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেও ওয়াংঝুর বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে।
গত ১ ডিসেম্বর কানাডায় গ্রেফতার হন হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝু। যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় প্রতিষ্ঠানটির এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকিং প্রতারণা, বিচারে বাধা ও প্রযুক্তি চুরির অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দীর্ঘদিন ধরে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টানাপড়েনে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে এই মামলা।
এক বিবৃতিতে হুয়াওয়ে বলছে, কোম্পানিটির বিরুদ্ধে আনা অভিযোগগুলো জেনে তারা হতাশ হয়েছে। কোনো ধরনের আইনের লঙ্ঘন ঘটেনি বলে জানিয়েছে হুয়াওয়ে। এমনকি মেংয়ের কোনো ভুল কর্মকাণ্ডের ব্যাপারেও জানে না চীনা এই প্রতিষ্ঠান।
অভিযোগে বলা হয়েছে, দুটি সহযোগী প্রতিষ্ঠান হুয়াওয়ে ডিভাইস ইউএসএ ও স্কাইকম টেকের মাধ্যমে ইরানের সঙ্গে গোপন বাণিজ্য করেছেন মেং ওয়াংঝু। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং একটি বৈশ্বিক ব্যাংককে ভুল তথ্য দিয়েছিলেন তিনি।
গত ১ ডিসেম্বর ভ্যানকুভারে মেং ওয়াংঝুকে গ্রেফতার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করতে কানাডার প্রতি অাহ্বান জানায়। জামিনে মুক্তি পেলেও বর্তমানে কানাডায় বিশেষ নজরদারিতে রয়েছেন তিনি।
মেং গ্রেফতার হওয়ার পর হুয়াওয়ে এক বিবৃতিতে জানায়, ‘নির্বাহী এই কর্মকর্তা কোনো ধরনের ভুল কাজ করেছেন কি-না সেব্যাপারে তারা অবগত নন এবং সব ধরনের আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে একেবারে নগন্য তথ্য সরবরাহ করা হয়েছে। মেংয়ের কোনো ভুল কাজের ব্যাপারে কোম্পানির ধারণা নেই।’
২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তির পর তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হলেও সম্প্রতি ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে আবারো কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। ইরানের তেল রফতানি, শিপিং ও ব্যাংক লেনদেনের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
