হিন্দুত্ববাদীদের বিক্ষোভে আজমীরে নাসিরুদ্দিন শাহর অনুষ্ঠান বাতিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮

উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভের জেরে ভারতের রাজস্থানের আজমীর শহরে আয়োজিত প্রখ্যাত বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের একটি অনুষ্ঠান বাতিল করে দেয়া হয়েছে।
শুক্রবার আজমীর সাহিত্য উৎসবে মূল ভাষণ দেয়ার কথা ছিল নাসিরুদ্দিন শাহর। ওই শহরেই তিনি স্কুলে পড়াশোনা করেছেন।
এই সপ্তাহে দেয়া একটি সাক্ষাতকারে নাসিরুদ্দিন শাহ মন্তব্য করেছিলেন যে, ‘ভারতে একজন পুলিশ অফিসারের মৃত্যুর থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে গরুর মারা যাওয়ার ঘটনা।’
ডিসেম্বরের শুরুতে উত্তর প্রদেশের বুলন্দশহরে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়ালে এক পুলিশ অফিসার নিহত হন। তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের একটি বৈঠকে বেশি গুরুত্ব দিয়েছিলেন যে কীভাবে ‘গো-হত্যা’ হলো- সেই তদন্তের ওপরে। আর পুলিশ অফিসারের মৃত্যুকে তিনি বলেছিলেন, ‘দুর্ঘটনা’।
একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ‘কারওয়ান-এ-মুহব্বত’ নামের একটি অনুষ্ঠানের অংশ হিসাবে নাসিরুদ্দিন শাহ একটি ভিডিও সাক্ষাতকার দেন, যেটি গত সোমবার ইউটিউবে আপলোড করা হয়েছে। সেখানেই নাসিরুদ্দিন শাহ উত্তর প্রদেশের হিংসাত্মক ঘটনাটি নিয়ে ওই মন্তব্য করেন।
তারপর থেকেই দক্ষিণপন্থী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি তার ব্যাপক সমালোচনা শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, শুক্রবারও আজমীর সাহিত্য উৎসব চত্বরে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা যুব মোর্চাসহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা হাজির হয়ে স্লোগান দিতে থাকেন। কালি মাখিয়ে দেয়া হয় নাসিরুদ্দিন শাহর ছবি সংবলিত পোস্টারে। তারা দাবি করতে থাকে- নাসিরুদ্দিন শাহকে যেন ওই অনুষ্ঠানে ভাষণ দিতে না দেয়া হয়।

সাহিত্য উৎসবের অন্যতম কর্মকর্তা সোমরতন আরিয়া হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘ওই হাঙ্গামার পরে আমরা আর ঝুঁকি না নিয়ে তার অনুষ্ঠানটা বাতিল করে দিয়েছি। অতিথিদের নিরাপত্তা নিয়েই আমরা চিন্তিত ছিলাম।’
সাহিত্য উৎসবের আরেক কর্মকর্তা রাসবিহারী গৌড় ইন্ডিয়া টিভিকে জানিয়েছেন, ‘নাসিরুদ্দিন শাহর কিছু মন্তব্য নিয়ে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেজন্যই তিনি আর অনুষ্ঠান উদ্বোধন করতে আসেননি।’
তবে নাসিরুদ্দিন শাহ আজ সময়মতোই আজমীরে গিয়েছিলেন। নিজের ছোটবেলার স্কুলে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। সেখান থেকেই সাহিত্য উৎসবে যাওয়ার কথা ছিল। কিন্তু ততক্ষণে উৎসব চত্বরে বিক্ষোভ শুরু হয়ে যায়।
স্কুলের সামনে হাজির হয়া সাংবাদিকদের নাসিরুদ্দিন শাহ জানান, ‘আমি একজন দুশ্চিন্তাগ্রস্ত ভারতীয় হিসাবেই ওই মন্তব্যগুলো করেছিলাম। এসব কথা তো আগেও বলেছি। এবার নতুন কী বলেছি যার জন্য আমাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে?’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সমালোচনা শুনতে আমি রাজি। তারা যদি আমার সমালোচনা করার অধিকারী হয়, আমারও সেই একই অধিকার রয়েছে। আমি যে দেশটাকে ভালবাসি, যে দেশে আমি থাকি, তার জন্য উদ্বেগ থেকেই ওই কথাগুলো বলা। এটা কি অপরাধ?’
কারওয়ান-এ-মুহব্বত অনুষ্ঠানের ওই ভিডিও সাক্ষাতকারে নাসিরুদ্দিন শাহ আরও মন্তব্য করেছিলেন, ‘আমি আর আমার স্ত্রী দুজন দুই ধর্মের থেকে এসেছিলাম। কিন্তু আমাদের সন্তানদের কোনো ধর্মই পালন করাইনি আমরা। কিন্তু এখন চিন্তা হয় যে কাল যদি একদল মানুষ আমার সন্তানদের ঘিরে ধরে জানতে চায় যে ওরা হিন্দু না মুসলমান, তাহলে তো তারা কোনো জবাব দিতে পারবে না! এই পরিস্থিতিটার কোনো উন্নতি খুব তাড়াতাড়ি হবে বলে মনে হয় না। একবার যে জ্বিন বোতল থেকে বেরিয়ে গেছে, তাকে আবার বোতলে ফেরত পাঠানো কঠিন।’
এই সাক্ষাতকার ইউটিউবে প্রচারিত হওয়ার পর থেকেই গোড়া হিন্দুত্ববাদীরা নাসিরুদ্দিন শাহকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করছেন।
একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান অমিত জানি নামে এক ব্যক্তি নাসিরুদ্দিন শাহের জন্য পাকিস্তানের এক পিঠের টিকিট সংরক্ষণ করে দিয়েছেন।
১৯৯৯ সালে তৈরি হওয়া ‘সরফারোশ’ সিনেমাটিতে নাসিরুদ্দিন শাহ পাকিস্তানি গজল শিল্পীর আড়ালে পাকিস্তানের গুপ্তচর হওয়ার অভিনয় করেছিলেন যিনি ভারতে নাশকতা চালানোর ছক কষেছিলেন। সেই চরিত্রটির সঙ্গে আসল নাসিরুদ্দিন শাহের তুলনা টেনেছেন উত্তর প্রদেশের এক বিজেপি নেতা।
এর আগে আমির খানও ২০১৫ সালে ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে মন্তব্য করে হিন্দুত্ববাদীদের প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
