হিজবুল্লায় যোগ দিতে প্রস্তুত হাজারো যোদ্ধা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৪
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজারো যোদ্ধা। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন, বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে-এমন আশঙ্কায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
কর্মকর্তারা বলেছেন, গত এক দশকে সিরিয়ার ১৩ বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন। তারা আবারও ইসরাইলের বিরুদ্ধে একজোট হতে পারেন। গত ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহও উত্তর ইসরাইলে শ শ রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে।
বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন।
তবে তিনি বলেছিলেন, এই গোষ্ঠীর এরই মধ্যে এক লাখ যোদ্ধা রয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর জনশক্তির একটা অংশ শুধু ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী। কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে।
ইরান সমর্থিত লেবানিজ এবং ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা বলেছেন, লেবানন-ইসরাইল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশপাশের অঞ্চল থেকে ইরান-সমর্থিত যোদ্ধারা যোগ দেবেন। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর এক কর্মকর্তাও একই কথার উল্লেখ করে বলেছেন, যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, আমরা হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তবে হিজবুল্লাহর কর্মকর্তারা বলেছেন, তারা ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চান না। তবে যুদ্ধ শুরু হলে লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা প্রায় ৯ মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। যার জেরে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের ঝুঁকিও ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইসরাইলের চূড়ান্ত পরাজয়ের হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ইসরাইলকে সতর্ক করে দেশটি বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে ইসরাইলের চূড়ান্ত পরাজয় হবে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
