হাসপাতাল থেকে বাসায় রাকেশ রোশন
নিউজ ডেক্স
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
চার দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন। আজ দুপুরে বাবাকে নিয়ে বাসায় ফেরার পর তা টুইটারে সবাইকে জানিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন। আরও জানিয়েছেন, তাঁর বাবা এখন সুস্থ। বাবার সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে আসার একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘থামব না, কখনোই থামব না। কেউ আমাদের থামাতে পারবে না। আমরা আবার শুরু করব।’ কোনো দুর্ঘটনা ছাড়া রাকেশ রোশন বাসায় ফিরে এসেছেন, এর জন্য পরিবারের সবার মুখেই লেগে ছিল তৃপ্তির হাসি।
১০ জানুয়ারি ছিল হৃতিক রোশনের জন্মদিন। হাসপাতালে বাবার সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে নিজের জন্মদিনের কেক কেটেছেন হৃতিক রোশন। আর সেই ছবি তিনি দিয়েছেন টুইটারে। তবে বাবা অসুস্থ বলে নিজের জন্মদিনের পার্টি বাতিল করেননি তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয়দের নিয়ে নিজের ৪৫তম জন্মদিন উদ্যাপন করেন হৃতিক রোশন। এই অনুষ্ঠানে ছিলেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান, স্বামী গোল্ডি বহেলকে নিয়ে সোনালি বেন্দ্রে, সুজানের ভাই জায়েদ খান ও তার স্ত্রী মালাইকা পারেখ, গায়ত্রী জোশি ও তাঁর স্বামী বিকাশ ওবেরয়।
হাসপাতালে বাবার সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে নিজের জন্মদিনের কেক কেটেছেন হৃতিক রোশন
হাসপাতালে বাবার সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে নিজের জন্মদিনের কেক কেটেছেন হৃতিক রোশন
এর আগে গত বুধবার মুম্বাই মিররকে রাকেশ রোশনের ছোট ভাই সংগীত পরিচালক রাজেশ রোশন বলেছেন, ‘রাকেশ রোশনের অস্ত্রোপচার ভালো হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, তিনি সেরে উঠছেন।’ তিনি আরও বলেছেন, ‘তাঁর অস্ত্রোপচার নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। গোটা পরিবার হাসপাতালে জড়ো হয়েছিল। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি এখন ভালো আছেন।’
মুম্বাইয়ের সবো হাসপাতালে চিকিৎসকেরা গত মঙ্গলবার তাঁর গলায় অস্ত্রোপচার করেছেন। সেদিন সকালে বাবার সঙ্গে জিমে তোলা একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে হৃতিক রোশন লিখেছেন, ‘সপ্তাহ দু-এক আগে বাবার গলায় প্রথম পর্যায়ের স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়েছে। চিকিৎসার প্রয়োজনে অস্ত্রোপচার করাতে হবে। বাবা যথেষ্ট শক্ত মনের মানুষ। তাঁকে দেখে মনে হচ্ছে, ক্যানসারের সঙ্গে যুদ্ধের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।’
হৃতিক রোশন আরও লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে শক্ত মনের মানুষ বাবা। তাঁর মতো একজন মানুষ আমাদের পরিবারের লিডার, আমরা ধন্য।’
এদিকে রাকেশ রোশনের অসুস্থতার খবর পেয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি রাকেশ রোশনকে ‘ফাইটার’ বলে অভিহিত করেছেন। লিখেছেন, রাকেশ রোশন যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তিনি আশা করছেন, এই চ্যালেঞ্জকে রাকেশ রোশন মোকাবিলা করতে পারবেন।
রাকেশ রোশনের বয়স ৬৯ বছর। তিনি প্রথম অভিনয় করেন ১৯৭০ সালে। ছবির নাম ‘ঘর ঘর কি কাহানি’। এরপর ৯৪টি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘ওম শান্তি ওম’। তিনি ১৩টি ছবি পরিচালনা করেছেন। পরিচালক রাকেশ রোশনের প্রথম ছবি ‘খুদগর্জ’। সর্বশেষ পরিচালনা করেছেন ‘কৃষ থ্রি’। ‘কৃষ’ সিরিজের সব কটি ছবির প্রযোজকও তিনি। এ পর্যন্ত তিনি ১৯টি ছবি প্রযোজনা করেছেন। বাবা রাকেশ রোশনের হাত ধরে বলিউডে যুক্ত হন হৃতিক রোশন। সেই ছবিটি ছিল ‘কহো না পেয়ার হ্যায়’।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
