‘হামাসের সঙ্গে মাটির ওপরে যুদ্ধ করে ইসরাইল জিততে পারবে না’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩
গাজায় স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। তবে শুধু মাটির ওপরে যুদ্ধ করে ইসরাইল জিততে পারবে না। গাজার মাটির তলায় শত শত কিলোমিটার বিস্তৃত টানেল বা সুড়ঙ্গে যুদ্ধের জন্য সজ্জিত আছে হামাস যোদ্ধারা। এমন মত দিয়েছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, বছরের পর বছর ধরে গোপনে প্রশিক্ষণ নিয়ে ইরান ও আরব বিশ্বের সহায়তায় বিশেষ সক্ষমতা অর্জন করেছে হামাস। ২০০৭ সাল থেকে গাজার নিয়ন্ত্রণ রাখা হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণে মরণপণ আক্রমণ চালায়।
হামাসের জ্যেষ্ঠ সদস্যদের একজন আলী বারাকা যেমন বলছেন- 'প্রয়োজনই উদ্ভাবনের জননী।' তিনি রয়টার্সকে বলেন, 'দীর্ঘদিন ধরে ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেয়েছে তারা। এর সঙ্গে সহায়তা করছে লেবাননের হিজঙবুল্লাহর মতো দলগুলোও, গাজায় নিজেদের শক্তিবৃদ্ধি করছে তারাও।'
আলী বারাকার শেকড়ও লেবাননে। তিনি জানান, বাইরে থেকে অস্ত্র আমদানি করা ছিল খুব কঠিন একটি ব্যাপার। গত নয় বছর ধরে স্থানীয়ভাবেই অস্ত্র উৎপাদন করেছেন তারা।
২০০৮ সালের যুদ্ধে গাজা থেকে হামাস যেসব রকেট ছুড়েছিল সেগুলো সর্বোচ্চ ৪০ কিলোমিটার যেতে পারত। ২০২১ সাল নাগাদ তাদের রকেটগুলো ২৩০ কিলোমিটার যাওয়ার সক্ষমতা অর্জন করে।
২০২০ সালে করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনের সংগঠনগুলোকে ইরান বার্ষিক ১০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়ে থাকে। এর ভেতর হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন রয়েছে।
হামাসের সক্ষমতা সম্পর্কে জানতে ১১ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স, যাদের মধ্যে হামাসের নেতা, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞরা আছেন।
নাম প্রকাশ না করার শর্তে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করে, তারা একটি ছোটখাটো সামরিক বাহিনী। হামাসের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্র আছে, যেখানে সাইবার নিরাপত্তা ও নৌপথে অভিযানের বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়৷ এর সামরিক শাখায় রয়েছে ৪০ হাজার সদস্য। গ্লোবালসিকিউরিটি.অর্গ জানাচ্ছে, নব্বই দশকে হামাসের যোদ্ধার সংখ্যা ছিল ১০ হাজারের কম।
২০০০ সালের পর থেকে সংগঠনটি গাজার মাটির নিচে টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক গড়ে তোলে। এর ফলে যোদ্ধাদের পালিয়ে যাওয়া, স্থানীয় বাসা-বাড়িতে অস্ত্র তৈরির কারখানা ও বাইরে থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে সুবিধা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র রয়টার্সকে জানায়, দলটি বেশ ভালো পরিমাণে বোমা, মর্টার শেল, রকেট, ট্যাংক ও বিমান বিধ্বংসী মিসাইল তৈরি ও মজুদ করেছে।
হামাসের এই উত্তরোত্তর শক্তিবৃদ্ধির ফলাফল দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে। ২০০৮ সালের অভিযানের সময় ইসরাইলের নয়জন সেনা নিহত হয়েছিল, ২০১৪ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৬ জনে।
এর আগে গাজায় যুদ্ধ হয় ২০২১ সালে। তখন হামাস ও এর সহযোগি ইসলামিক জিহাদ গ্রুপ তাদের অন্তত ৪০ ভাগ রকেট অক্ষত রাখতে পেরেছিল।
জিউইশ ইন্সটিটউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকা জানায়, যুদ্ধের আগে তাদের রকেট ছিল ২৩ হাজার। এর মধ্যে ১১,৭৫০টি রকেট তারা রক্ষা করতে পেরেছিল।
১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হামাস। ইসরায়েল, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মিশর ও জাপান একে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে।
বছরের পর বছর ধরে হামাস ইরানকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইসরাইলকে বিপুল সংখ্যক সৈন্য দিয়ে ঘিরে ফেলা যায়।
হামাসের পাশাপাশি ফিলিস্তিনের অন্যান্য দল এবং লেবাননের হিজবুল্লাহও যুক্ত রয়েছে এই পরিকল্পনায়। ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলের দখলদারিত্ব অবসানে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিরোধ গড়তে চায় তারা।
এই দলের নেতারা মধ্যপ্রাচ্যের লেবানন ও কাতারের মতো দেশগুলোতেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন, তবে এদের মূল ভিত্তি গাজায়।
গাজার অধিবাসীদের তারা আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের হুমকিতে যেন তারা গাজা ত্যাগ না করে। ইতোমধ্যে সেখানে ইসরাইলের বোমা হামলায় ২৮০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর, গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হয় ইসরাইলে। হামাস এদিন হাজারো রকেট নিক্ষেপ করে সীমান্তের বেড়া ভেঙে ইসরাইলে ঢুকে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলায় ১ হাজার ৩০০ এর মতো ইসরাইলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে গাজায় ধরে আনা হয়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
