হাতের কাছের এই আট খাবার খেলেই বাড়বে সুখ
প্রকাশিত: ১৫ জুন ২০১৯
সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনই আমাদের নিয়ম করে খাবার খেতে হয়। ধরুন শরীর ঠিক আছে, কিন্তু মনটাই যদি ভালো না থাকে, তবে অনেক কিছুই ব্যর্থ মনে হবে। আর এমন কিছু খাবার আছে যেগুলো খেলে মানুষের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। এতে বাড়বে সুখ।
সম্প্রতি নতুন এক গবেষণায় এমন গবেষকরা বিষয়টির প্রমাণ পেয়েছেন। তারা বলেছেন, কিছু খাবারের পুষ্টি উপাদান মানুষের শরীর ও মন দুটোর জন্যই ভালো। একইসঙ্গে ওই খাবারগুলো শরীরকে নানা রোগ থেকেও রক্ষা করে। সুস্বাস্থ্যের পাশাপাশি স্থূলতা, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকেরও ঝুঁকি কমায়।
গবেষকরা প্রতিদিন নির্দিষ্ট খাবার না খেয়ে মিশ্রিত খাবারের ওপর গুরুত্বারোপ করার কথা বলেছেন। তারা বলেছেন, খাবারে ভ্যারিয়েশন থাকলে রুচি বাড়ে, মনও থাকে ফুরফুরে।
চলুন পাঠক জেনে নিই যে ৮ খাবারে মানসিক স্বাস্থ্য ভালো থাকে-
শিমজাতীয় খাবার: এ জাতীয় খাবারে ম্যাগনেশিয়াম থাকে প্রচুর পরিমানে। ম্যাগনেশিয়াম মনকে সতেজ রাখে ও শরীরে বাড়তি শক্তির যোগান দেয়। আর তখন সুখের সান্নিধ্যটুকু পাওয়া যায়। ডায়েটেও এই খাবার খুব কার্যকরী।
শাকসবজি: শুধু মাছ-মাংস খেলেই হবে না, বরং প্রতিদিনের খাবারে শাকসবজিও বেছে নিতে হবে। কারণ আয়রনের বড় উৎস হচ্ছে সবুজ খাবার। এটি আপনার কোষে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে সাহায্য করে। মন-মেজাজও ভালো রাখে।
টমেটো: এই খাবারে লাইকোপির নামে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট বিদ্যমান, যা মানুষের ফুসফুস ও কোষের প্রদাহ কমায়। মন রাখে উজ্জীবিত।
ডার্ক চকলেট: ডার্ক চকলেট মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়। এটি খাওয়ার মুহূর্তেই মনে পুলক জাগায়। নিজেকে খুব ভারমুক্ত লাগে।
গরুর মাংস: বর্তমানে নানা কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ করা হয়। কিন্তু যেসব গরু সবুজ ঘাস খায়, সেসব গরুর মাংসে উচ্চ মাত্রার লাইনোলিক অ্যাসিড রয়েছে। এটি মানুষের মানসিক চাপের হরমোন কমানোর সঙ্গে পেটের চর্বি কমাতেও সাহায্য করে। এ ধরনের গরুর মাংসে কম চর্বি ও উচ্চমাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা মানুষের মনে এনে দেয় সুখ।
শতমূলী: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শতমূলী বেশ কার্যকরী। কারণ এতে ট্রিপটোফেন নামে এক ধরনের উপাদান মানুষের মেজাজ নিয়ন্ত্রণে রাখে। একইসঙ্গে শতমূলীতে থাকা উচ্চমাত্রার ফলেট হতাশাও দূর করে।
নারকেল: নারকেলে থাকা ট্রাইগ্লিসারাইড মানব মস্তিষ্ককে শক্তিশালী ও স্বাস্থ্যবান করে। এটি মানুষের মেজাজের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। মানুষ তখন নিজের মধ্যে এক ধরনের সুখ অনুভব করে।
মধু: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে মধুর কার্যক্ষমতা জাদুকরী। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট হতাশা কমিয়ে মস্তিষ্ককে সতেজ ও ফুরফুরে রাখে। কম ক্যালরি থাকায় চিনির বিকল্প হতে পারে মধু।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
