হঠাৎ রাজনীতিতে আসা প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা মৌসুমী
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়ন কিনে আলোচনায় ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। তাকে এর আগে কখনোও রাজনীতির মাঠে দেখা যায়নি। সদ্য শেষ হওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণাতে অংশ নিয়েছেন নানা অঙ্গনের শতাধিক তারকা। সেখানেও দেখা যায়নি চিত্রনায়িকা মৌসুমীকে। চিত্রনায়ক ফারুকের প্রচারণাতেও ছিলেন না তিনি।
কিন্তু সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি। তার মনোনয়ন নিয়ে চারদিকে নানা আলোচনা ডালপালা মেলেছে। এমনই সময় সাংবাদিক সম্মেলন করে রাজনীতিতে আসা প্রসঙ্গে খোলামেলা কথা বললেন মৌসুমী।
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি এফডিসিতে দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘আমি প্রকাশ্যে কখনো রাজনীতি করিনি। হঠাৎ করে মনোনয়ন কেনায় সবাই চমকেছেন। অনেক কথা বলছেন। এ নিয়ে আমি ভাবছি না। আমি মনে করি রাজনীতি যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের রাজনীতিতে আসার আহ্বান করেছেন। তিনি তারুণ্য নির্ভর একটি মন্ত্রিসভাও করেছেন। এগুলো দেখেই আমি রাজনীতিতে আসার সাহস পেয়েছি।’
তারেক জিয়ার সঙ্গে নায়িকা মৌসুমীর একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করছেন তিনি বিএনপি করতেন। এখন কেন আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন তারকা দেশের প্রয়োজনে যে কোনো সরকারের অনুষ্ঠানেই থাকতে পারে। তার মানে এই নয় তিনি ওই সরকারের দল করেন। আমি কোথাও কোনোদিন বলিনি যে আমি কোন দল করি।
এবারই প্রথম জানালাম, আমি আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী বলেছেন তিনি নিজ হাতে ৫০টি সংরক্ষিত আসনে এমপিদের নির্বাচন করবেন। তিনি এও বলেছেন এই বাছাই প্রক্রিয়া হবে নিরপেক্ষ। তাই আমি সাহস করে এগিয়েছি।’
মৌসুমী আরও বলেন, ‘আমার ইমেজ চলচ্চিত্র দিয়ে তৈরি করেছি। আমার নতুন করে কোনো পরিচিতি লাগবে না। সুযোগ পেলে আমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সেবা করতে চাই। মহিলা ও শিশুদের নিয়ে কাজ করতে চাই।’
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নায়িকা মনে করেন, জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে দীর্ঘদিন তার কাজ করার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবেন।
তিনি বলেন, 'অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিলো এমপি হওয়ার। মানুষের জন্য কিছু করতে হলে একটি শক্ত প্লাটফর্ম দরকার হয়। তাই আমি আওয়ামী লীগের প্লাটফর্মে এসেছি। আমার একটা জনপ্রিয়তা আছে। দেশের মানুষ আমাকে চিনেন, জানেন। নিজের একটা ইমেজ আমি তৈরি করেছি। তাই রাজনীতিতে আসতে আমার বাড়তি কোনো কিছুর দরকার নেই বলে মনে করি।’
এবারের নির্বাচনে নৌকার প্রচারণায় অনেক তারকার দেখা মিললেও মৌসুমীকে কেন দেখা যায়নি? সাংবাদিকদের এমন প্রশ্নে মৌসুমী বললেন, ‘আমি নিরাপত্তাহীনতার কথা ভেবে যাইনি। দল থেকে আমার সাথেও যোগাযোগ করা হয়েছিল। আমি বিনয়ের সাথে তাদের বুঝিয়েছি। প্রত্যেকেরই ব্যক্তিগত দর্শন থাকে। আমারও আছে। সেই দর্শন থেকেই প্রচারণায় ছিলাম না। কিন্তু সমর্থন আমার নৌকাতেই ছিল। এটা দলের হাই কমান্ড জানে। এটাকে নিয়ে কথা বলার কিছু নেই।’
মৌসুমী বলেন, ‘নৌকার প্রচারণা করলেই কেউ আওয়ামী লীগ হয়ে যাবেন ব্যাপারটা তা নয়। এখন আমি মনোনয়ন কিনেছি, আমি আওয়ামী লীগের মানুষ এটার প্রমাণ দিলাম। হতেও পারে প্রধানমন্ত্রীর চোখে আমি যোগ্য। কারো কিছু বলার থাকবে না। নেত্রী কখনো বাছাই করতে ভুল করেন না।’
ভক্তদের উদ্দেশ্যে মৌসুমী বলেন, ‘যেসব ভক্ত দর্শক আমার রাজনীতিতে আসায় কষ্ট পেয়েছেন তাদের বলবো, আমি মৌসুমী নতুন করে আর কোনো মৌসুমী হবো না। আপনাদের ভালবাসায় এই অবস্থানে এসেছি, এবার দেশসেবা করতে চাই। আমার জন্য দোয়া করবেন।’
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
