হঠাৎ ভারী বর্ষণে বন্যার কবলে সৌদি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
সৌদিতে ভারী বর্ষণে বন্যা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে ধুলিঝড়। ফলে বিপাকে পড়েছে দেশটির জনগণ। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।
দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় জনগণকে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আরব নিউজের
রোববার থেকে সৌদির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও ধুলিঝড় আঘাত হেনেছে। এটা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল। জনগণ-অধ্যুষিত এলাকাগুলোর আকাশ বালুতে ছেয়ে যাওযায় চলাফেরার সমস্যায় পড়েছেন সেখানকার নাগরিকরা। পাশাপাশি ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ আবহাওয়ার কারণে তাবুক, আরার ও আল-জাউফ শহরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। বালুঝড়ের কারণে রিয়াদসহ বেশ কিছু অঞ্চলে নাগরিকদের চলাফেরায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদি আরব নিউজকে বলেছেন, রিয়াদ, মক্কা, উত্তর সীমান্ত, হাইল, তাবুক, কাসিম, মদিনা, পূর্ব প্রদেশ, আসির, জাওয়ান, আল-জাওফ অঞ্চলে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। এসব অঞ্চলের বাসিন্দাদের যেকোনো ঝুঁকি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং উপত্যকা ও বিপজ্জনক অঞ্চলে চলাফেরা না করতে সতর্ক করে দেয়া হয়েছে।
জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের যেকোনো ফ্লাইট বিলম্ব ছেড়ে যেতে বলেছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিক ফ্লাইট বাতিল করা হতে পারে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলছে, তারা তাবুক ও আল-জাওফ শহর থেকে ৬৫ ও দুবা থেকে ৩৭ জনকে বন্যার কবল থেকে উদ্ধার করেছে। গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা বিভাগ।
আবহাওয়া ও পরিবেশ সুরক্ষা বিভাগ কর্তৃপক্ষ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দেশটির রিয়াদ, উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ দেশটির একাধিক অঞ্চলের ওপর দিয়ে বালু ও ধুলিঝড় বয়ে যাবে। পাশাপাশি বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
একই সঙ্গে কমে যাবে তাপমাত্রা। মক্কায় ঘণ্টায় ৩৭ কিলোমিটার ও জেদ্দায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার আল-জাওফ, উত্তর সীমান্ত, হাইল, কাসিম ও পূর্বাঞ্চলে কুয়াশা বিরাজ করতে পারে। তবে তাবুকের আবহাওয়া উন্নতি হয়ে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
