হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৫, এখনো নিখোঁজ ২৭০ জনের বেশি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫
হংকংয়ের বেশ কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ছয় দশকের মধ্যে শহরটিতে এটি সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এখনও ২৭০ জনের বেশি মানুষ নিখোঁজ, আর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এখনও কয়েকটি ভবনে আগুন জ্বলছে। ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে চীনের আকাশেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ থেকে ৬৮ বছর বয়সী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শদাতা। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে কোম্পানিটির দায়িত্বে গুরুতর অবহেলার প্রমাণ মিলেছে।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট সি চিন পিং হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের মধ্যে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো একজন ফায়ার ফাইটারও আছেন।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অবস্থিত বৃহৎ আবাসন কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে আগুনের সূত্রপাত হয়। ৩১ তলা উচ্চতার আটটি ভবনের এই কমপ্লেক্সে প্রায় ৪,৬০০ জন বাসিন্দা থাকেন, যাদের প্রায় ৪০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।
১৯৮৩ সালে নির্মিত এসব ভবনের সংস্কারকাজ চলার সময়ই আগুন লাগে বলে জানা গেছে। সাতটি ব্লক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে তদন্তে জানা গেছে—
ভবনের বাইরে থাকা নির্মাণের জাল, প্লাস্টিকের শিট ও স্টাইরোফোম ছিল অগ্নিপ্রতিরোধী নয়।
সংস্কারকাজে ব্যবহৃত বাঁশের মাচা, কার্ডবোর্ড, ধ্বংসাবশেষ ও পেইন্ট থিনারের উপস্থিতিও আগুন ছড়াতে সহায়তা করে।
তুলনামূলক পুরোনো ভবন হওয়ায় একক পেনের জানালার কাচ তাপে দ্রুত ভেঙে গেছে, যা আগুনকে ভেতরে প্রবেশে সুযোগ দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণে নিম্নমানের জাল ব্যবহারের ফলে আগুন ছড়ানো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ঘটনার মাত্র ৪০ মিনিটের মধ্যে আগুনকে লেভেল ফোর এবং পরে লেভেল ফাইভ অ্যালার্মে উন্নীত করা হয়—যা সর্বোচ্চ সতর্কতা। ফায়ার সার্ভিসের জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ফায়ার ফাইটাররা দীর্ঘ সময় ভবনে প্রবেশ করতে পারেননি। অনেক স্থানে ফায়ার হোসও উপরের তলায় পৌঁছাতে ব্যর্থ হয়।
ঘটনাস্থলে মোট ৭৬৭ জন ফায়ার ফাইটার, ১২৮টি ইঞ্জিন, ৫৭টি অ্যাম্বুলেন্স ও প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
হতাহতদের পরিচয়
নিহতদের মধ্যে আছেন ৩৭ বছর বয়সী ফায়ার ফাইটার হো ওয়াই–হো, যিনি শা টিন স্টেশনে নয় বছর ধরে কর্মরত ছিলেন। আগুন লাগার কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
এছাড়া আরও অন্তত একজন দমকলকর্মী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সদস্যরা লাউডস্পিকারে ঘোষণা দিয়ে নিখোঁজ আত্মীয়দের সন্ধানে বাসিন্দাদের সহায়তা করছেন।
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
