সড়ক-নৌ-রেলপথে ভোগান্তি নেই
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫
ঈদ যাত্রায় স্বস্তি
# যাত্রী হয়রানি দূর করতে টার্মিনালে সিসিটিভি বসানো হবে- স্থানীয় সরকার উপদেষ্টা
ঈদুল ফিতর উদযাপনে সড়ক, নৌ ও রেলপথে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশন কোথাও জটলা ও ঝামেলা নেই। বৃহস্পতিবার থেকে দুর্ভোগ বাড়তে পারে এমন শঙ্কায় হাজার হাজার মানুষকে আগেভাগে ঢাকা ছাড়তে দেখা যাচ্ছে। মঙ্গলবার সরেজমিন দেখা যায়, হাজার হাজার পরিবার ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকা ছাড়ছেন। কমলাপুর, সদরঘাট, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীসহ নগরীর অন্যান্য বাস টার্মিনাল ও বাস কাউন্টারগুলোতে যাত্রীরা তেমন ভোগান্তি ছাড়াই ঢাকা ছেড়ে যাচ্ছেন।
গাবতলী টার্মিনালে মিলছে সব রুটের বাসের টিকিট। পবিত্র ঈদুল ফিতর ৩০ অথবা ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার থেকে ভিড় বাড়বে।
হানিফ পরিবহণের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, বর্তমানে কাউন্টারে তেমন ভিড় নেই। তবে গার্মেন্ট ও সরকারি ছুটির কারণে ২৭, ২৮ ও ২৯ মার্চ থেকে যাত্রীর চাপ বাড়বে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, স্বল্প পরিসরে কিছু লঞ্চ ছেড়ে যাচ্ছে। সেগুলো আবার যাত্রীতে পূর্ণও না। লঞ্চ মালিকরা মুখিয়ে রয়েছে বৃহস্পতিবার থেকে তিন চার দিনের যাত্রী পরিবহণের আশায়। লঞ্চ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, এক সময় সদরঘাটে লঞ্চের রমরমা ব্যবসা ছিল। পদ্মা সেতু চালুর পর সে ব্যবসা নেই। বলা চলে খুঁড়িয়ে চলছে লঞ্চ ব্যবসা। ঈদের সময় কিছুটা ব্যবসা হয়, সেই অপেক্ষায় রয়েছেন তারা।
আর কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, আগে থেকে টিকিট কাটা যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় ঘটেনি। কর্তৃপক্ষ এখনকার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন।
যাত্রী হয়রানি দূর করতে টার্মিনালে সিসিটিভি বসানো হবে: ছিনতাই ও যাত্রী হয়রানি দূর করতে টার্মিনালগুলোয় সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ এবং বিআরটিএ’র সমন্বিত উদ্যোগে সিসিটিভি, ইলেকট্রনিক মনিটরিং পদ্ধতি বসানো হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে সিসিটিভির আওতায় মনিটরিং কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, সরেজমিন পরিদর্শনে বাস টার্মিনাল সম্পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলা বেষ্টনীর আওতায় আনার ক্ষেত্রে সিসিটিভি স্বল্পতা পরিলক্ষিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিসিটিভির সংখ্যা বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবে সরকার।’
পরিদর্শনকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রেলের টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার ৮: রাজধানীতে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আটজনের মধ্যে তিন জন রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী। তারা হলেন-মূলহোতা উত্তম চন্দ্র দাস, তার ঘনিষ্ঠ সহযোগী হাবীব আহমেদ, মো. ফারুক, আব্দুল্লাহ আল মুমিন, প্রকাশ চন্দ্র রায়, রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মো. জুবায়ের, মো. সোহেল রানা ও কামরুজ্জামান। তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং নগদ ৩ লাখ ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং তথ্য উদঘাটনে বিমানবন্দর স্টেশন এলাকায় ফাঁদ পাতা হয়। ওই ফাঁদে প্রথমে পা দেয় চক্রের মূলহোতা উত্তম চন্দ্র দাস। তাকে ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে র্যাব-১ এর গোয়েন্দা দল অন্যদের গ্রেফতার করে।
আদায় করা হচ্ছে চাঁদা ও অতিরিক্ত ভাড়া : টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ততই বাড়ছে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ। যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। তবে অভিযোগ রয়েছে-যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহণ সংশ্লিষ্টরা। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি করা হচ্ছে।
হেনা বেগম নামের একজন যাত্রী জানান, স্বাভাবিক সময়ে সিরাজগঞ্জের ভাড়া ৫০ টাকা। আজকে দুইশ টাকা দাবি করছে। অপর যাত্রী রফিকুল ইসলাম বলেন, ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকা চাচ্ছে বাসের সহকারীরা। ঈদকে কেন্দ্র করে আমাদের গলা কাটা হচ্ছে।
পাবনাগামী রহিম মিয়া নামের এক বাস চালক বলেন, আগে ৩০ টাকা চাঁদা দিলেও আজকে ৫০ টাকা দিলেও নিচ্ছে না। তারা ৮০ টাকা চাঁদা দাবি করছে।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
