স্যামসাং-মিডিয়াটেকের ফাইভজি চিপ নেবে অ্যাপল
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
চলতি বছর আইফোনের নতুন সংস্করণের জন্য ফাইভজি মডেম চিপ স্যামসাং ও মিডিয়াটেকের কাছ থেকে সংগ্রহ করবে অ্যাপল। বিদ্যমান মডেম চিপ সরবরাহকারী ইন্টেলের পাশাপাশি স্যামসাং ও মিডিয়াটেকের সঙ্গে এরই মধ্যে আলোচনায় বসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গত শুক্রবার কোয়ালকমের বিরুদ্ধে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনে (এফটিসি) একটি মামলার সাক্ষ্য দেয়ার সময় এ কথা বলেন অ্যাপলের এক নির্বাহী। খবর রয়টার্স।
২০১১-১৬ লাল পর্যন্ত আইফোনের মডেম চিপ সরবরাহ করেছে কোয়ালকম। মডেম চিপ আইফোন ডিভাইসকে ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত করে। ২০১৬ সালে ইন্টেল ও কোয়ালকমের কাছ থেকে মডেম চিপ সংগ্রহ করে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে রয়্যালটি নিয়ে মামলার জেরে কোয়ালকমকে বাদ দিয়ে নতুন আইফোনের সব চিপ ইন্টেলের কাছ থেকে নেয় অ্যাপল।
অ্যাপলের নির্বাহী কর্মকর্তা টনি ব্লেভিনস বলেন, শুধু ইন্টেল নয়, চলতি বছর নতুন আইফোনের জন্য ফাইভজি মডেম চিপ প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও মিডিয়াটেকের কাছ থেকে নেয়ার পরিকল্পনা হয়েছে। চলতি বছরই পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরুর আশা করা হচ্ছে। বর্তমান ফোরজি নেটওয়ার্কের চেয়ে কয়েক গুণ দ্রুতগতির সেবা মিলবে ফাইভজি নেটওয়ার্কে।
এফটিসির পক্ষ থেকে কোয়ালকমের বিরুদ্ধে প্রিমিয়াম মডেম চিপ বাজারে শীর্ষস্থান ধরে রাখতে প্রতিদ্বন্দ্বিতাবিমুখ পেটেন্ট লাইসেন্স করানোর অভিযোগ করা হয়েছে।
গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার এক আদালতে ব্লেভিনস বলেন, মডেম চিপের জন্য অনেক আগে থেকেই একের অধিক সরবরাহকারীর সঙ্গে চুক্তি করার কথা ভাবছে অ্যাপল। ইন্টেলকে বাদ দিয়ে পরবর্তী সময়ে শুধু কোয়ালকমের সঙ্গে এ চুক্তি করা হয়। কারণ হিসেবে তিনি কোয়ালকমের পেটেন্ট লাইসেন্স বাবদ ব্যয় কম বলে উল্লেখ করেন।
ধারণা করা হচ্ছে, চলতি বছরই ফাইভজি সমর্থিত আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এর আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২১ সালের আগে আইফোনে ফাইভজি নয়। অ্যাপল জনপ্রিয় আইফোনে নতুন প্রযুক্তি যুক্ত করতে বরাবরই কয়েক বছর অবধি সময় নেয়। ফোরজির বাণিজ্যিক ব্যবহার শুরু হওয়ার প্রায় দুই বছর পর আইফোনে যুক্ত করা হয়েছিল। কবে নাগাদ ফাইভজি সমর্থিত আইফোন উন্মোচন করা হবে, সাক্ষ্য দেয়ার সময় এ বিষয় এড়িয়ে গেছেন টনি ব্লেভিনস।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
