স্মিথ-ওয়ার্নারেই ফিরবে অস্ট্রেলিয়ার ভাগ্য : বিশ্বাস ওয়ার্নের
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে অস্ট্রেলিয়া। কয়েকদিন আগেই কেউ একজন মন্তব্য করেছিল, ইতিহাসের সবচেয়ে বাজে অধিনায়কের অধীনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুধু অধিনায়ক কেন, সবচেয়ে বাজে দলও তারা। ঘরের মাঠে ভারতের কাছে প্রথমবারেরমত হেরে সেই ভারতে এসে টি-টোয়েন্টি জিতলেও ওয়ানডেতে হারের মধ্যেই রয়েছে তারা।
এমন পরিস্থিতিতে আগামী বিশ্বকাপে কি করবে দলটি? কে ধরবে অসিদের হাল? বর্তমান চ্যাম্পিয়নরা কি পারবে নিজেদের সম্মান রক্ষা করতে? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মন্তব্য করেছেন, স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারই কেবল পারবেন অস্ট্রেলিয়াকে এই অবস্থা থেকে উদ্ধার করতে। তারা ফিরলেই আবার ক্ষুধার্ত হয়ে উঠবে অসিরা।
শেন ওয়ার্নের বিশ্বাস, নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার পর স্মিথ আর ওয়ার্নার হয়ে উঠবেন আগের চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত। তাদের সেই ক্ষুধার্ত মনোভাবই আগামী বিশ্বকাপে চাবিকাঠি হয়ে উঠবে অস্ট্রেলিয়ার এবং এর ওপর ভর করেই আগামী বিশ্বকাপ জয় করবে তারা।
বিশ্বকাপে দলের মেন্টর হয়ে রিকি পন্টিং আগেই জানিয়েছিলেন, ‘স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার থাকলে অস্ট্রেলিয়ার ট্রফি ধরে রাখা খুব একটা কঠিন কাজ হবে না।’
এবার বিশ্বজয়ী সাবেক অধিনায়কের সুরে সুর মিলিয়ে ওয়ার্নও স্বীকার করে নিলেন একই কথা। বুধবার এক সাক্ষাৎকারে ১৯৯৯ বিশ্বজয়ী দলের এই সদস্য জানান, ‘একবছর পর মাঠে ফিরে স্মিথ-ওয়ার্নারের বাড়তি খিদে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের জন্য সহায়ক হয়ে উঠতে পারে।’
স্যান্ডপেপার গেট (বল টেম্পারিং) কেলেঙ্কারির কারণে এক বছরের জন্য নিষিদ্ধ দুই অসি ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে চলতি মাসের ২৯ তারিখে। এরপরই মাঠে ফিরতে পারছেন তারা দু’জন। এ জন্য পুরোপুরি প্রস্তুত স্মিথ এবং ওয়ার্নার।
অন্যদিকে আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে বসছে ১২তম বিশ্বকাপের আসর। সেখান থেকে বিশ্বকাপের ট্রফিটা উঁচু করে তুলে ধরার লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের; কিন্তু তাদের সাম্প্রতিক পারফরম্যান্স যা, তাতে খুব একটা আশার আলো দেখছে না বিশেষজ্ঞ মহল। তবে এই দলে নিষিদ্ধ দুই ক্রিকেটারের উপস্থিতি বদলে দিতে পারে অনেককিছুই। শেন ওয়ার্ন সেটাই পরিস্কার করে দিয়েছেন।
সম্প্রতি কনুইয়ে অস্ত্রোপ্রচারের পর সুস্থ হয়ে নেটে ফিরেছেন সাবেক অসি অধিনায়ক স্মিথ এবং তার ডেপুটি ওয়ার্নার। বিপিএল খেলতে এসে দু’জনই পড়েছিলেন কনুইয়ের ইনজুরিতে। প্রায় বছরখানেক আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর ইংল্যান্ডের মাটিতে চোট সারিয়ে দুই ব্যাটসম্যানের সফল হওয়ার প্রশ্নে দ্বিধাবিভক্ত সে দেশের ক্রিকেটমহল। তবে স্মিথ-ওয়ার্নারের সফল হওয়ার প্রশ্নে নিশ্চিত বিশ্ব সেরা লেগ স্পিনার ওয়ার্ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের মতোই দক্ষ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবে তারা দু’জন।’
উল্লেখ্য, ২০০৩ বিশ্বকাপ শুরুর ঠিক আগে নিষিদ্ধ ওষুধ গ্রহণের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্ন নিজেও। নিষেধাজ্ঞা থেকে ফেরার পরও বেশ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের চূড়ায় থেকেছেন তিনি। এ কারণে স্মিথ-ওয়ার্নারের কামব্যাক প্রসঙ্গে বলতে গিয়ে কিংবদন্তি লেগস্পিনারের আরও সংযোজন, ‘এমন ঘটনায় ক্রিকেটাররা উপলব্ধি করতে পারে যে, ক্রিকেট তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার মতো ঘটনা আরও ক্ষুধার্ত করে তুলতে সাহায্য করে।’
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
