স্বামীর সাবেক স্ত্রীকে নিয়ে মুখ খুললেন কারিনা
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
মাত্র দুদিন আগেই জানা গেছে, সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের প্রশংসা করছেন সাইফ আলী খান। মেয়ে সারা আলী খানের জন্যই নাকি তাঁদের মধ্যে তিক্ততার কিছুটা অবসান হয়েছে। মেয়ের ব্যবহার, ব্যক্তিত্ব, সবার সঙ্গে মেশার আগ্রহ, পরিস্থিতি মোকাবিলা করার সাহস, সফল হওয়ার চেষ্টা—এমনি নানা কিছু নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সাইফ। তবে এর সব কৃতিত্ব তিনি দিয়েছেন সাবেক স্ত্রী অমৃতাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে সারার প্রসঙ্গে সাইফ আলী খান বলেন, ‘সারার জন্য আমার গর্ব হয়। অমৃতা যেভাবে মেয়েকে বড় করেছে, তাতে আমি খুব খুশি।’
এবার কারিনা কাপুর খান তাঁর স্বামী সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতা সিংকে নিয়ে বললেন, ‘অমৃতাকে আমি শ্রদ্ধা করি। তবে আমরা কখনো সামনাসামনি হইনি।’ সম্প্রতি স্টার ওয়ার্ল্ডের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসেছেন কারিনা কাপুর খান। সেখানে স্বামীর সাবেক স্ত্রী অমৃতা সিংকে নিয়ে অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের সঙ্গে কথা বলেন। জানালেন, সাইফ নিজের দুই সন্তান সারা আর ইব্রাহীমকে নিয়ে বিয়ের আগে কারিনাকে বলেছিলেন, ‘আমার দুই সন্তান আমার পরিবার। ওরা আমার সঙ্গেই থাকবে। ওরা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ।’ শুনে কারিনা বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সঙ্গে যাঁরা থাকবেন, তাঁদেরও নিজের করে নেব।’
ভালোবাসার দিনগুলোর অনুভূতি বাস্তব জীবনেও অটুট আছে। কারিনা কাপুর খান বললেন, ‘আমি তখন সাইফকে পাগলের মতো ভালোবেসেছি। এখনো তাই, আর ভবিষ্যতেও তা-ই থাকবে। আর তখন যা বিশ্বাস করেছি, এখনো তা এতটুকু বদলায়নি।’
১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান। ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এই দম্পতির দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহীম খান। ২০১২ সালের ১৬ অক্টোবর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। এই দম্পতির সন্তান তৈমুর আলী খান।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সাইফ আলী খান। সেখানে তিনি জানান, কারিনার সঙ্গে বিয়ের দিন তিনি ‘সাবেক স্ত্রী’ অমৃতাকে চিঠি লিখেছিলেন। অমৃতাকে পাঠানোর আগে সেই চিঠি পড়েছিলেন কারিনা কাপুর। কারণ কারিনাই নাকি অমৃতাকে চিঠি লেখার জন্য সাইফকে অনুরোধ করেন। চিঠিতে সাইফ তাঁর নতুন জীবন শুরু করার কথা জানিয়েছেন, অমৃতার সঙ্গে কাটানো কিছু পুরোনো স্মৃতির কথাও উল্লেখ করেছিলেন। তবে সেই চিঠিতে ঠিক কী লেখা ছিল, তা সাইফ জানাননি।
সারা আলী খানের সঙ্গে কারিনা কাপুর খানের সম্পর্ক বেশ ভালো। সৎ মেয়ের ফিল্ম ক্যারিয়ার নিয়ে কারিনা খুব সচেতন। সারাকে সিনেমা-সংক্রান্ত নানা পরামর্শ দেন। এমনকি সারার খুঁটিনাটি সব বিষয়ে কারিনার নজর অন্য সবার চেয়ে আলাদা। পরিচালক অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সারার। ‘কেদারনাথ’ ছবিতে সারার লুক কারিনার নাকি একদম পছন্দ হয়নি। তাই মেয়েকে আরও সুন্দরী এবং আকর্ষণীয় করতে উঠেপড়ে লেগে যান। মেয়েকে মনের মতো করে সাজাতে কারিনা নিজের হেয়ার ও মেকআপ স্টাইলিস্ট পম্পি হংসকে পাঠান। অনেক বছর ধরে তিনিই কারিনাকে সাজিয়েছেন। কারিনা চেয়েছেন পম্পি যেন সারাকে নতুন রূপ দেন। তাই কারিনা তাঁর মেয়ের লুক আর স্টাইলের দায়িত্ব দেন পম্পিকে।
কারিনা জানেন, একজন নায়িকার লুক আর স্টাইল তাঁর ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তিনি সারার এ বিষয়ের সঙ্গে কোনো সমঝোতা করতে চান না।
এদিকে সারা আলী খানের প্রথম ছবি ‘কেদারনাথ’ ব্যবসায়িক দিক থেকে সফল হয়েছে। প্রথম ছবিতেই সবার মন জয় করেছেন সারা। বাবা সাইফ আর মা অমৃতা তো মেয়ের সাফল্যে যারপরনাই খুশি। এদিকে সারার সৎমা বলিউড তারকা কারিনা কাপুর খানও দারুণ খুশি। মেয়ের সাফল্যকে উদ্যাপন করার জন্য তিনি আর সাইফ মিলে বিশেষ পার্টির আয়োজন করেন। এই পার্টিতে ছিলেন সারার ঘনিষ্ঠ বন্ধু, বলিউডের কিছু মানুষ আর আত্মীয়স্বজন।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
