স্বস্তিকার সব প্রেমই ব্যর্থ
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
ওপার বাংলার সুপারহিট নায়িকাদের অন্যতম স্বস্তিকা মুখার্জী। যিনি কাজ করেছেন প্রসেনজিৎ, জিৎ এবং পরমব্রতের মতো নায়কদের সঙ্গে। ২০০৯ সালে তাকে দেখা গেছে বাংলাদেশি ছবিতেও। ওই বছর এফ আই মানিক পরিচালিত ‘সবার উপরে তুমি’ নামে একটি ছবিতে দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়েছিলেন তিনি। তার অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে ‘মাস্তান’ ছবির মাধ্যমে।
স্বস্তিকা বিবাহিতা, তবে তালাকপ্রাপ্ত। তার বড় একটি মেয়েও আছে। ২০০৭ সালে স্বামী প্রমীত সেনের থেকে তিনি পাকাপাকিভাবে আলাদা হয়ে যান। এরপর থেকে অভিনয় করতে গিয়ে একাধিক নায়ক ও পরিচালকের সঙ্গে তার নাম জড়িয়েছে। তাদের সবার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্ক ছিল সাহসী দৃশ্যে অদ্বিতীয়া এই অভিনেত্রীর। সেই নামগুলোর মধ্যে পরিচালক সৃজিত মুখার্জী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় অন্যতম।
গেল শুক্রবার মুক্তি পেয়েছে সেই সৃজিতের পরিচালনায় স্বস্তিকা অভিনীত ‘শাহজাহান রিজেন্সি’। তাতে আবার নায়ক রয়েছেন পরমব্রত। দুজনই নায়িকার সাবেক প্রেমিক হিসেবে পরিচিত। এই ছবিতে স্বস্তিকার উপস্থিতি নিয়ে আপাতত সরগরম কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শকরা বহুদিন থেকে অপেক্ষায় ছিলেন সাবেকদের সঙ্গে তার পর্দার রসায়ন দেখার। সেই অপেক্ষা শেষ হয়েছে। ‘শাহজাহান রিজেন্সি’ মুক্তি পেয়েছে এবং স্বস্তিকার অভিনয়ও দারুণ প্রশংসিত হয়েছে।
এদিকে সাবেক দুই প্রেমিকের সঙ্গে কাজ করা নিয়ে যে আলোচনার জন্ম হয়েছিল সম্প্রতি তার সপাট জবাব দিয়েছেন নায়িকা। শনিবার রাতে ‘শাহজাহান রিজেন্সি’ ছবির একটি পোস্টার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন স্বস্তিকা। সঙ্গে দেন লম্বা একটি ক্যাপশন। সেখানে তিনি লিখেন, ‘এটা সাবেকদের সঙ্গে কাজ করার বিষয় না। এমন একটা চরিত্রে অভিনয় করেছি যেটা হয়তো অন্য কোনো অভিনেত্রী সারা জীবনেও পাবেন না। আমি শুধু চরিত্রটি গ্রহণ করেছি এবং অভিনয় করেছি।’
পাশাপাশি পরিচালক সৃজিত মুখার্জী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের বিষয়টিও সরাসরি স্বীকার করে নেন নায়িকা। স্বস্তিকার কথা, ‘আমি জানতাম সংবাদমাধ্যম এটা আমার সাবেকদের সঙ্গে কাজ বলে ব্যাখ্যা করবে। তবে এটা সত্যি আমি ভালোবেসেছিলাম। কিন্তু সেই সম্পর্কগুলো ব্যর্থ হয়েছে। তাই বলে অভিনেত্রী হিসেবে আমি ব্যর্থ নই। মানুষ আমাকে একজন অভিনেত্রী হিসেবেই মনে রাখবেন। আমি কাজ করে যাচ্ছি। বাকিটা দর্শকদের হাতে।’
‘শাহজাহান রিজেন্সি’তে স্বস্তিকা যে চরিত্রে অভিনয় করেছেন, সেখানে প্রথমে অভিনয়ের কথা ছিল বাংলাদেশি সুপারস্টার জয়া আহসানের। রাজিও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন জয়া। এরপরই পরিচালক সৃজিত ডেকে পাঠান তার সাবেক প্রেমিকা স্বস্তিকা মুখার্জীকে।
কলকাতার নির্মাতা সৃজিতের পরিচালনায় ‘রাজকাহিনী’ এবং ‘এক যে ছিল রাজা’ ছবি দুটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া। সেই সুবাদে জয়া-সৃজিতকে জড়িয়েও রসালো খবর ছাপা হয়েছে একাধিকবার। তারা দুজন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন বলে নানা সময়ে খবরে প্রকাশ করা হয়েছে। তবে জয়া-সৃজিত একে-অপরকে ভালো বন্ধু হিসেবে প্রচার করেন সব সময়।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম

