স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি এ নির্দেশনা দেন।
নির্বাচনে দেয়া জনগণের ভোটের মর্যাদা ধরে রাখায় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোটের মাধ্যমে আমাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা ধরে রাখতে হবে।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর জনগণ বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে যে গুরু দায়িত্ব দিয়েছে, সেই বিশ্বাসের সম্মান রাখতে হবে। সবাই মিলে কাজ করে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা। এসব কাজের গতি ধরে রাখতে হবে, মান নিশ্চিত করতে হবে। এজন্য নজরদারিও বাড়ানোর নির্দেশ দেন তিনি।
সরকারের অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরো বাড়াতে হবে। এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে যত্নবান হতে হবে। এভাবেই আমরা উন্নয়নের পথে যাব।
তিনি প্রত্যয় ব্যক্ত করেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নত দেশের কাতারে যেতে হবে। আমরা সে লক্ষ্যও পূরণ করতে সক্ষম হব।
সকাল ১০টায় শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া একনেক বৈঠকে সভায় ৯টি প্রকল্প উপস্থাপন করা হয়।
সভাশেষে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
পরিকল্পনা বিভাগ জানিয়েছে, যাত্রাবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার)-ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক চার লেনে উন্নীতকরণ নামের প্রকল্পটি প্রথম একনেক টেবিলে স্থান পায়। প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৬৮ কোটি টাকা। চলতি বছর থেকে ২০২২ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।
যাত্রাবাড়ী-ডেমরা-শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক, যা দুটি প্রধান জাতীয় মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক সংযুক্ত করেছে। প্রস্তাবিত সড়কটি এরই মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মূল অংশের অন্তর্ভুক্ত ছিল। কাঁচপুর সেতু ও পোল্ডার সড়ক নির্মাণের ফলে এ সড়কে যান চলাচল বেড়ে যায়।
এছাড়া প্রথম একনেক সভায় ‘পিপিআর রোড নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ শস্য উৎপাদন ও বাজারজাতকরণ’ প্রকল্প একনেকে উঠে।
বিদ্যমান সাতটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন ও নতুন ছয়টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পও একনেক সভায় উঠানো হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
এছাড়া সভায় ‘গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ’, নেত্রকোনা জেলার সংযোগ সড়ক নির্মাণ, ‘গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজর সড়কে ৯টি আরসিসি গার্ডার সেতু নির্মাণ এবং প্রতি জেলা-উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হয়।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
