সৌদিতে এবার ‘ষাঁড় দৌড়’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুবরাজ মোহাম্মদ এবং সৌদি আরবের ভাবমূর্তি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বলে সৌদিতে একের পর এক বিশ্বকে তাক লাগানোর পরিবর্তন কিন্তু থেমে নেই। সম্প্রতি উন্মুক্ত মঞ্চে আয়োজিত কনসার্টে একসঙ্গে নেচেছেন-গেয়েছেন সৌদি তরুণ-তরুণীরা।
এবার শোনা গেল সৌদি আরব রাষ্ট্রীয় বিনিয়োগে দেশের বিনোদন খাত উন্নয়নের যে উচ্চাভিলাষী পরিকল্পনা ব্যক্ত করেছে, সেই পরিকল্পনার মধ্যে স্পেনের প্যাম্পলোনার ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় আয়োজনও রয়েছে।
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল রাজ্যটি মোমের মূর্তির একটি জাদুঘর তৈরির পরিকল্পনাও করছে, জনপ্রিয় র্যাপার জে যি যেটির উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করবেন বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের নাগরিক বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি-আল-শেখ ধারণা করছেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিলিয়ন ডলার আয় করার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবকে ওই অঞ্চলের প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত করার এই পরিকল্পনার মূল মদদদাতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
মঙ্গলবার রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি বিনোদন কর্তৃপক্ষের ভবিষ্যৎ কৌশল তুলে ধরা হয়; যেখানে ২০১৯ সালে তাদের কী ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন সংস্থার প্রধান তুর্কি-আল-শেখ।
প্যামপ্লোনার সান ফেরমিনের ষাঁড় দৌড়ের উৎসবের পাশাপাশি ই-গেমিং টুর্নামেন্টেরও আয়োজন করার বিষয়ে চিন্তা করছে তারা। এ ছাড়া অ্যানিমেশন ছবি ‘আলাদিন’ এবং ‘দ্য লায়ন কিং’ এর মতো মিউজিক্যাল এবং ‘এনবিএ’র (অ্যামেরিকার বাস্কেটবল লিগ) একটি ম্যাচও আয়োজন করার কথা ভাবছে তারা।
পরিকল্পনা রয়েছে, কোরআন পাঠের একটি প্রতিযোগিতা আয়োজনের, যার প্রথম পুরস্কারের অঙ্কটা হবে প্রায় ১০ লাখ পাউন্ড। আরেকটি প্রতিযোগিতা হবে সবচেয়ে শ্রুতিমধুর আজানের। জাদুবিদ্যার অনুশীলন সৌদি আরবে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হলেও বিশ্বের শীর্ষস্থানীয় জাদুকরদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথাও চিন্তা করছে কর্তৃপক্ষ।
বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি-আল-শেখ বলেন, ‘এসব প্রকল্প লাখ লাখ না হলেও হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করবে, যেখান থেকে আয় হবে কোটি কোটি ডলার।’
সূত্র: বিবিসি বাংলা
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
