সেরা টেক সিইও...
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
২০১৮ বৈশ্বিক প্রযুক্তি খাতের জন্য একটি আলোচিত বছর। ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য বেহাত, লাইভ অনুষ্ঠানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্কের গাঁজা সেবন এবং পেটেন্ট নিয়ে অ্যাপল-কোয়ালকমের বৈশ্বিক দ্বন্দ্ব, সব মিলিয়ে চলতি বছর প্রযুক্তি খাতের জন্য ছিল ঘটনাবহুল।
টেক নির্বাহীদের অপ্রত্যাশিত কর্মকাণ্ড নিয়ে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় চলছে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মতামতের ভিত্তিতে চলতি বছরের সেরা টেক সিইওর তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার প্রথম সারির কয়েকজনকে নিয়ে আয়োজনের আজ শেষ পর্ব—
মাইকেল মোরহাইম
২০০৭ সালে ভিডিও গেম নির্মাতা কোম্পানি ব্লিজার্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলেন মাইকেল মোরহাইম। ‘ওয়ার্ল্ড অব ওয়ারক্র্যাফট’ এ প্রতিষ্ঠানের জনপ্রিয় ভিডিও গেমগুলোর একটি। খুব অল্প সময়ে একজন দলনেতা হিসেবে মাইকেল মোরহাইম কর্মীদের মধ্যে অত্যন্ত প্রিয়মুখ হয়ে ওঠেন।
মাইকেল ডেল
১৯৮৪ সালে কম্পিউটার টেকনোলজি কোম্পানি ডেল ইনকরপোরেশনের সিইওর দায়িত্ব নিয়েছিলেন প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। সেই থেকে নিজের প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। প্রযুক্তি বিশ্বে প্রচলিত আছে, ডেলের কর্মীদের নিজের সন্তানের মতোই দেখভাল করেন তিনি। কর্মীদের ভোটেই বিশ্বের সেরা টেক সিইওর তালিকায় ১৮তম অবস্থানে জায়গা করে নিয়েছেন মাইকেল ডেল।
দারা খসরুশাহী
২০১৭ সালে বহুজাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের প্রধান নির্বাহীর দায়িত্ব পান দারা খোশরোশাহি। তিনি যখন উবার সিইওর দায়িত্ব নেন, তখন গ্রাহক তথ্য বেহাত হওয়াসহ বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে খারাপ সময় পার করছিল প্রতিষ্ঠানটি। উবার এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন দারা খোশরোশাহি।
রিড হেস্টিংস
১৯৯৭ সালে মুভি ও টেলিভিশন অনুষ্ঠানের অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলেন রিড হেস্টিংস। চৌকস রিড হেস্টিংসের নেতৃত্বে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা এরই মধ্যে ১৩ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। রিড হেস্টিংস নেটফ্লিক্সের কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। যে কারণে সেরা টেক সিইওর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
মার্ক জাকারবার্গ
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সহপাঠীদের সঙ্গে নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন মার্ক জাকারবার্গ। সেই থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছেন তিনি। চলতি বছর ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেহাতের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ পায়। এরপর বিশ্বব্যাপী সোস্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
সুজান ভোচেস্কি
২০১৪ সালে গুগল নিয়ন্ত্রিত বিশ্বের বৃহৎ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান সুসান ওজসুসকি। তার বেশকিছু ইতিবাচক উদ্যোগের কারণে ইউটিউব থেকে গুগলের আয় বেড়েছে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠান পরিচালনার অনন্য দক্ষতার কারণে সুসান ওজসুসকি কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
