সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিতে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। পেজ হ্যাক হওয়ার দাবি তুলে সংশ্লিষ্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে কেবল দুঃখপ্রকাশ করা হলেও এমন ঘটনায় এভাবে দায়মুক্তি পাওয়া যায় না বলে সাফ জানিয়েছেন তিনি।
গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক চর্চা এবং চ্যানেলটির গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী। ভিডিওটি মূলত অনেক আগের একটি ভুয়া ক্লিপ হলেও মূলধারার একটি প্রভাবশালী টিভি চ্যানেলের প্ল্যাটফর্ম ব্যবহার করে তা নতুন করে দেশজুড়ে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মারাত্মক রূপ নেয় বলে উল্লেখ করেন তিনি।
লাইভে চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ‘ওরা এত বড় ও শক্তিশালী একটা গণমাধ্যম, অথচ ভিডিওটি টানা ১১ ঘণ্টা পেজে ঝুলিয়ে রাখা হলো। এতক্ষণেও তারা কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পেজ নিয়ন্ত্রণে নিতে পারল না? এমন গাফিলতির পর আপনি কোনোভাবেই শুধু বলতে পারেন না যে পেজ হ্যাক হয়েছে। এমন হলে তো আমিও দাবি করতে পারি আমার পেজও হ্যাক হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কনটেন্ট নিয়ে মেতে থাকা নেটিজেনদের একাংশকেও একহাত নেন এই অভিনেত্রী। তিনি বলেন, বোধসম্পন্ন মানুষেরা ভুয়া বিষয়টি বুঝে এড়িয়ে গেলেও কিছু নিচু মানসিকতার মানুষ এটিকে নিজেদের আলোচনার মূল বিষয়ে পরিণত করেছে। এমনকি যেকোনো অপ্রাসঙ্গিক ধর্মীয় কিংবা স্বাভাবিক পোস্টের মন্তব্য ঘরেও এ ধরনের ভুয়া ভিডিওর লিঙ্ক খোঁজা ও ছড়ানোর মানসিকতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
কটূক্তিকারীদের খোঁচা দিয়ে পরীমনি বলেন, ‘ আমি একবছর আগেই ভিডিওটি দেখেছি, তোমরা যখন এই ভুয়া ভিডিও নিয়ে এতটা উন্মাদনায় মেতেছিলে, তখন আমার ইচ্ছা হচ্ছিল নিজেই একটা খোলামেলা ফটোশুট করে ফেলি।’
দীর্ঘ লাইভ সেশনের পর পরীমনি অবশ্য ভিডিওটি নিজের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেন। পরবর্তীতে আজ সকালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে লাইভ মুছে ফেলার ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ সম্পন্ন করেছেন। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।
- কলকাতার পূজামণ্ডপে পদদলিত শতাধিক, নিহত ১৭
- পিস্তল হাতে ‘মাদকবিরোধী’ অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক
- মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী কৌশল সাজাচ্ছেন ট্রাম্প
- অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা
- কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়
- সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
- বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট
- ইটভাটার ৭৮ শতাংশই অবৈধ
- ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
- আগুনে ছাই হলো আনন্দের অবকাশ
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
