সিরিয়াল কিসার থেকে প্রফেসর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯
গত বছর ইমরান হাশমিকে দেখা যায়নি বড় পর্দায়। ২০১৭ সালে অজয় দেবগনের সঙ্গে 'বাদশাহো' ছাড়া উল্লেখ করার মতো কোনো কাজই করেননি গত দুই বছরে। তবে 'সিরিয়াল কিসার বয়' ইমরান হাশমি কিন্তু নতুন বছরের শুরুতে শীতে ঝিমিয়েপড়া বলিউডপাড়া গরম করে দিতেই আসছেন। কারণ ১৮ জানুয়ারি শুক্রবার ভারতজুড়ে মুক্তি পেতে যাচ্ছে হাশমির আলোচিত সিনেমা 'হোয়াই চিট ইন্ডিয়া'। হাশমি বরাবরই ভিন্নরকম ও সমালোচিত চরিত্র নিয়ে কাজ করতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম দেখা যাবে না।
ভারতের শিক্ষাব্যবস্থা যে দুর্নীতির কালো গহ্বরে ঘুরে মরছে, সেই চিত্রই তুলে ধরার প্রয়াস দেখা যাবে এই সিনেমায়। 'TEACH' শব্দের বর্ণগুলো অন্যভাবে সাজিয়ে লিখলেই হয় CHEAT'। 'হোয়াই চিট ইন্ডিয়া'র প্রধান চরিত্র প্রফেসর রাকেশ সিং তথা ইমরান হাশমি তবে কাকে চিট করছেন এবং তা কীভাবে? ভারতে প্রশ্ন ফাঁস, শিক্ষা খাতে নানা কৌশলের জালিয়াতি, ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, ম্যানেজমেন্টের মতো বিভাগে প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির খবর নতুন নয়। রাকেশ সিং এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ফায়দা লুটে নিতে খুলে বসেছে জালিয়াতির ব্যবসা। বিভিন্ন পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে সাধারণ ছাত্রদের ভারতের প্রভাবশালী নামি ইনস্টিটিউটগুলোয় ভর্তি এবং লোভনীয় সরকারি চাকরি পাইয়ে দেন। বিনিময়ে তার আর কিছু নয়, চাই মোটা অঙ্কের টাকা। রাকেশ সিংয়ের মূলমন্ত্র- মেনে নিয়ে চাকরিজীবী মানুষরা শুধু কঠোর পরিশ্রম করবে আর ধনী ও শক্তিশালী লোকেরা করবে শুধু জালিয়াতি।
সিনেমায় হাশমির বিপরীতে বলিউডে যাত্রা শরু করতে যাচ্ছেন তেলেগু মডেল-অভিনেত্রী শ্রেয়া ধন্বত্বরী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে উত্তর প্রদেশের ৭৫ জনেরও বেশি অভিনেতাকে দেখা যাবে। উল্লেখ্য, চরিত্রের প্রয়োজনে রাজ্যের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও দেখা যাবে বিভিন্ন চরিত্রে। সিনেমাটির নির্মাতা 'গুলাব গ্যাং'খ্যাত পরিচালক সৌমিক সেন। কাহিনীকার ও সঙ্গীতায়োজনের জন্যও তিনি খ্যাত। পরিচালনার পাশাপাশি এই সিনেমার সঙ্গীত পরিচালনাও তার। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে এলিপসিস এন্টারটেইনমেন্ট, টি-সিরিজ আর ইমরান হাশমি ফিল্মস। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে হাশমির স্ত্রী পারভীন হাশমির।
সিনেমা বা চরিত্রটি কিছুটা নেতিবাচক হলেও ইমরান হাশমি মনে করেন, গল্পটি বেশ শক্তিশালী ও দারুণ, যা তার ক্যারিয়ারে অন্যমাত্রা যোগ করবে। সিনেমাটি ইতিমধ্যে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে নানা কারণে। ২৫ জানুয়ারি মুক্তির তারিখ ঠিক হলেও শিব সেনাপ্রধান বাল ঠাকরের জীবন নিয়ে নির্মিত সিনেমা ঠাকরের অনুরোধ কিংবা চাপে তারিখ এগিয়ে নিয়ে আসা হয়। আর গত সপ্তাহের শেষে ভারতীয় সেন্সর বোর্ড সিনেমার নাম নিয়ে প্রশ্ন তুলেছে। প্রথম থেকে 'চিট ইন্ডিয়া' নামে মহরত-শুটিং-প্রচার-প্রচারণা- ট্রেইলার-পোস্টার প্রকাশের সেন্সর বোর্ডের এমন আপত্তি। তাদের মতে, 'চিট ইন্ডিয়া' নামটি সমস্যা তৈরি করবে। আর এখানে ভারতের শিক্ষাব্যবস্থাকে ছোট করে দেখানো হয়েছে। তড়িঘড়ি করে তাই 'হোয়াই চিট ইন্ডিয়া' নাম ঠিক করা হয়। এর প্রতিবাদে হাশমি সেন্সর বোর্ডের কড়া সমালোচনার পাশাপাশি টুইটারেও নিজের নাম পাল্টে করেছেন 'হোয়াই ইমরান হাশমি'!
আগামীকাল মুক্তি পেতে যাওয়া উল্লেখযোগ্য দুটি সিনেমার মধ্যে আছে গোবিন্দের 'রাংগিলা রাজা' আর আরশাদ ওয়ারসির 'ফ্রড সাঁইয়া'। তাই বক্স অফিস দখল করতে 'হোয়াই চিট ইন্ডিয়া'র খুব বেগ পেতে হবে না বলে মানছেন সিনে বোদ্ধারা।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
