সিঙ্গাপুরের রাস্তায় পুলিশের সামনেই পেটে ছুরি চালালেন নারী
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২
পুলিশ কর্মকর্তাদের কথা মানতে অস্বীকৃতি জানিয়ে নিজেকে ছুরিকাঘাত করার পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুরের ট্যাম্পাইনসে একটি মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ট্যাম্পাইনসের রাস্তায় এক নারীর ছুরি চালানোর অভিযোগে তাদের সতর্ক করা হয়।
ইন্টারনেটে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, সেন্ট হিল্ডার মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে কোমরে লাল ব্যাগসহ সবুজ টপ এবং কালো প্যান্ট পরিহিত এক নারীকে কমপক্ষে ১০ জন পুলিশ কর্মী ঘিরে রেখেছে। ঘিরে থাকা পুলিশ কর্মীদের মধ্যে অন্তত তিনজন কৌশলগত সরঞ্জামে সজ্জিত ছিল। তাদের কাছে সাব-মেশিনগানের মত অস্ত্রও দেখা গেছে। এ ছাড়া অন্তত একজন পুলিশ কর্মী স্বচ্ছ ঢাল ধরে ছিলেন।
ভিডিওতে ওই নারীকে চিৎকার এবং ইংরেজি ও মালয় ভাষার মিশ্রণে পুলিশ কর্মীদের সাথে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে ওই নারী তার বাম হাত দিয়ে ফোন করার চেষ্টা করে এবং তার ডান হাত থেকে কিছু পড়ে যায়। ওই নারী পড়ে যাওয়া জিনিস তুলতে গেলে সেই সুযোগে একজন পুলিশ কর্মী তাকে লাথি মারেন এবং অন্য পুলিশ কর্মী তাকে গ্রেপ্তার করতে এগিয়ে আসেন। তারপর অন্তত পাঁচজন পুলিশ মিলে তাকে মাটিতে চাপা দিয়ে রাখতে দেখা যায়।
এ ঘটনা চলাকালীন রাস্তার দুই ধারে পথচারীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখন একজন পুলিশ কর্মী রাস্তার ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছিলেন।
পুলিশ বলেছে, 'পুলিশ কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছেছিল তখন ওই নারী অসহযোগীতা করে এবং পুলিশের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়। পরে তিনি নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে এবং নিজের ক্ষতি করার হুমকি দেয়। '
পরে একজন পুলিশ কর্মী ৫৩ বছর বয়সী নারীকে নিজেকে আহত করা থেকে বাঁচাতে ইলেকট্রিক শক দেন।
সিঙ্গাপুর সিভিল ডিফেন্স বাহিনীকে সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে সতর্ক করা হয় এবং আহত নারীকে চাঙ্গি জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। তিনি সচেতন এবং স্থিতিশীল অবস্থায় ছিলেন।
উন্মুক্ত স্থানে আপত্তিকর অস্ত্র প্রদর্শনের জন্য ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া সন্দেহভাজন মাদক সম্পর্কিত অপরাধ এবং মানসিক স্বাস্থ্য আইনের অধীনেও গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলা জানানো হয়েছে।
সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
