সিকৃবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ-ভাঙচুর
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) শিক্ষার্থী ওয়াসিম আফনানকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ভাঙচুর, বিক্ষোভ ও ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে সিকৃবি’র বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হয়। সেখানে উদার পরিবহণের কয়েকটি বাস ও কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, এসময় বাস টার্মিনালের শ্রমিকরা সশস্ত্র অবস্থান নিলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ন রশিদ চত্বরে অবস্থান নেয়। সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এসময় তারা বাসের হেলপার ও চালকের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে প্রায় ঘন্টাখানেক সিলেটের সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ ছিল।
পরে রাত সোয়া ৯টার দিকে সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড হুমায়ুন রশীদ চত্বরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে অবরোধ তুলে নেন। তবে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে নিহত ওয়াসিমের পরিবারের সদস্যরাও সিলেটে এসে পৌঁছেছেন। তার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষকসহ শত শত শিক্ষার্থী অবস্থান নিয়েছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ওয়াসিমকে হত্যার অভিযোগ ওঠে। নিহত ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপি রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুবের ছেলে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র।
সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব বলেন, ওয়াসিমসহ আরেকজন ছাত্র এই বাসে করে বাড়ি থেকে সিলেট আসছিলো। বাকবিতণ্ডার একপর্যায়ে দু’জনকেই বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসটির চালকের দুই সহকারী। এরমধ্যে ওয়াসিমের উপর দিয়ে আরেকটি গাড়ি চলে যাওয়ায় ঘটনাস্থলেই সে মারা যায়। ওয়াসিমের মৃত্যুর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করছে। পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর এ ব্যাপারে আইনি পদক্ষেপের উদ্যোগ নেয়া হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, এ ঘটনার পর কেন্দ্রীয় বাস টার্মিনাল, হুমায়ন রশিদ চত্বরসহ নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
