সায়রার স্বপ্নের সিনেমা ‘জন্মভূমি’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
পুরোনাম সায়রা আক্তার জাহান। শোবিজে সায়রা নামেই পরিচিত তিনি। ২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পথচলা শুরু। মিউজিক ভিডিও এবং কিছু সংখ্যক নাটকেও দেখা গেছে তাকে।
তবে এই মডেল-অভিনেত্রীর লক্ষ্য ছিল চলচ্চিত্রে কাজ করা। তিনি মনে প্রাণে চাইতেন চলচ্চিত্রে অভিনয় করতে। দেশ-বিদেশের বিভিন্ন ঘরানার চলচ্চিত্র উপভোগ করেন সায়রা। কোনও একটি গল্প নির্ভর চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল মনে।
আর এই স্বপ্নটি এত দ্রুত সত্যি হবে ভাবতেও পারেননি এই গ্লামারকন্যা। চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’র নির্মাতা প্রসূন রহমান তার নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। পরিচালকের চাওয়া ‘জন্মভূমি- দ্য বার্থ ল্যান্ড’-এ খুব বেশি পরিচিত কাউকে নেবেন না। দর্শকদের কাছে চরিত্রটি বাস্তব সম্মত করার জন্য এমন ভাবনা পরিচালকের।
একদিন তিনি সায়রাকে মুঠোফোনে জানালেন, তার নতুন ছবির জন্য নায়িকা খুঁজছেন। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা এক গর্ভবতী নারীর চরিত্র এটি।
পরিচালকের কাছে ‘জন্মভূমি- দ্য বার্থ ল্যান্ড’র গল্প শুনেই কাজটি করতে রাজী হন ‘ছিপ নৌকো’ মিউজিক ভিডিওর মাধ্যমে আলোচনায় আসা সায়রা। তার ভাষ্য, প্রসূন রহমানের লেখার একজন ভক্ত তিনি। পরিচালকের ‘সুতপার ঠিকানা’ ছবিটিও তার দেখা। সবমিলে সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধাবোধ করেননি।
আর প্রসূন রহমান বলেন, সায়রা চট্টগ্রামের মেয়ে। তো সেখানকার ভাষায় সাথে মিয়ানমারের ভাষার কিছুটা মিল রয়েছে। আমার মনে হয়েছে কাজটি ওর (সায়রার) জন্য সহজ হবে।
তবে সায়রা বলেন, চট্টগ্রামের মেয়ে হলেও পরিবারের কেউই আমার সঙ্গে ওই ভাষায় কথা বলেন না। ফলে সেখানকার ভাষায় খুব একটা দক্ষতা নেই। যাই হোক না কেন, প্রসূন ভাই তো এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাকে কাস্ট করেছেন (হাসি)।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক একটা ইস্যু নিয়ে ‘জন্মভূমি’ ছবিটি। আর এখানে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমার মধ্যে একটা বিষয় কাজ করতো যদি নিজের সেরাটা দিয়ে অভিনয় করি। ছবিটি মুক্তির পর শরণার্থীদের মানুষের মনে ভাবনা তৈরি হয়। এটাই আমার জীবনের সার্থকতা।
ক্যারিয়ারের প্রথম ছবি একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। অভিনয় করে আপনি নিজেকে কতোটা তৃপ্ত। জবাবে সায়রা বলেন, বাস্তবধর্মী গল্প ও চরিত্র আমার পছন্দের। প্রতিটি মানুষের জীবনেই একটা গল্প থাকে। প্রত্যেকে তার কাছে নায়ক বা নায়িকা। ফলে চরিত্রটি একদিকে যেমন চ্যালেঞ্জ ছিল, আবার অভিনয় করে নিজের কাছেও মনে হয়েছে আমি কিছু একটা করতে পেরেছি।
‘জন্মভূমি’ ছবিতে সায়রার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। সহঅভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, রওনক ভাই কতো বড় মাপের একজন অভিনেতা কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। অনেক সহযোগিতা পরায়ণ একজন মানুষ তিনি। তার কাছে অনেক শেখার আছে। শুটিংয়ে আমরা একটি পরিবারের মতো কাজটি করেছি।
দর্শকদের উদ্দেশে সায়রা বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্প, পাহাড়, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ছবিটিতে অভিনয় করেছি, শুধু একটা গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে জন্মভূমি ছবিটি প্রদর্শিত হচ্ছে। আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। আপনারা ছবিটি দেখলে আমাদের সবার পরিশ্রম সার্থক হবে।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শুক্রবার (১৪ ডিসেম্বর) থেকে প্রদর্শিত হচ্ছে। ছবিতে সায়রা-রওনক ছাড়া আরও অভিনয় করেছেন সঙ্গীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
