সালিশে জরিমানায় মুক্ত ধর্ষক, নারীর জুটল তালাক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫
বাড়িতে একা ছিলেন গৃহবধূ। তাঁর স্বামীর পূর্বপরিচিত পশুচিকিৎসক এসে তা টের পেয়ে ধর্ষণ করেন ওই নারীকে। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পিটুনি দেয় ধর্ষককে। সেদিন দুপুরেই শতাধিক ব্যক্তির উপস্থিতিতে বসে সালিশ। ধর্ষণের শিকার নারী বারবার শাস্তির দাবি করলেও গণ্যমান্য ব্যক্তিরা এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন ধর্ষককে। এ ছাড়া ভুক্তভোগীকে তালাক দিতেও তাঁর স্বামীকে নির্দেশ দেন সালিশকারীরা।
১৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সালিশে যে সিদ্ধান্ত দিয়েছেন, এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। তাদের প্রশ্ন, ফৌজদারি অপরাধ হওয়া সত্ত্বেও সালিশ কীভাবে হলো, তা তাদের বোধগম্য নয়। এতে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে।
এ ঘটনায় জরিমানা দিয়ে ছাড়া পান পশুচিকিৎসক শামীম হোসেন। প্রতিবেশীরা জানায়, ভুক্তভোগী নারী বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁর স্বামীর সঙ্গে কৌশলে সখ্য গড়ে তোলেন শামীম। প্রায়ই তাঁর বাড়িতে যাতায়াত করতেন। ১৭ আগস্ট সকালে ওই বাড়িতে গিয়ে টের পান, গৃহবধূ ছাড়া কেউ নেই। তখনই তাঁকে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা শামীমকে আটক করে পিটুনি দেয়।
দুপুরে সেখানে সালিশ ডাকেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। সেখানে নির্যাতনের শিকার গৃহবধূ বারবার শামীমের শাস্তি দাবি করে বলেন, ‘সে আমার জীবন নষ্ট করেছে, আমি তাকে ছাড়ব না।’ কিন্তু স্থানীয় মাতব্বর মোয়াজ্জেম হোসেন ও মাজেদ আলীর নেতৃত্বে সালিশে অভিযুক্ত শামীমকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। পাশাপাশি ওই গৃহবধূকে তাঁর স্বামী তালাক দেবেন– এমন সিদ্ধান্তও জানিয়ে দেন। নগদে জরিমানা পরিশোধ করে ছাড়া পান শামীম। একই সময় দেনমোহর পরিশোধ না করেই গৃহবধূকে তালাক দেন তাঁর স্বামী।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামীর বক্তব্য পাওয়া যায়নি। তবে শামীম জরিমানা দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
সালিশে নেতৃত্ব দেওয়া মাতব্বর মোয়াজ্জেম হোসেন বুধবার মোবাইল ফোনে বলেন, ছেলের পরিবার আর মেয়ের পরিবার উভয়েই তালাক চেয়েছিল, তাই এই রায় দেওয়া হয়েছে। জরিমানার টাকা মেয়েকে দেওয়া হয়েছে।
এ ঘটনা এলাকায় আলোড়ন তুললেও বিষয়টি জানেন না মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা। তাঁর ভাষ্য, কেউ এ বিষয়টি তাঁকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
