সারা বিশ্বে খাদ্য উৎপাদন কমবে, বাড়বে দাম
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক শস্য কাউন্সিলের প্রতিবেদন
খাদ্য মূল্যস্ফীতির চাপে পিষ্ট হবে ৪৬ দেশ * বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোতেও খাদ্য কেনার সক্ষমতা হারানোর আশঙ্কা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতা, সারসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও জলবায়ুজনিত কারণে আন্তর্জাতিকভাবে খাদ্যসামগ্রীর উৎপাদন কমে যেতে পারে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়ে যেতে পারে খাদ্যের দাম। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমসের সুদের হার বাড়ানোর আগ্রাসি নীতির কারণে বিশ্বব্যাপী স্থানীয় মুদ্রার মান কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে ডলারের দাম। এই দুইয়ে মিলে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে।
ফলে বিশ্বের অনেক দেশে খাদ্য উপকরণের দাম বেড়ে যাচ্ছে। এতে সাবির্ক মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্যের মূল্যস্ফীতির পালেও ‘পাগলা হওয়া লেগেছে’। বিশ্বব্যাপী এ হার গড়ে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত উঠতে পারে। কোনো কোনো দেশে এ হার আরও ৬৮ শতাংশ পর্যন্ত উঠতে পারে।
মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিশ্বব্যাংক বাজার মনিটর ও আন্তর্জাতিক শস্য কাউন্সিল থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশ থেকে খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে খাদ্য আমদানি বাড়িয়েছে। অভ্যন্তরীণভাবে কৃষি উৎপাদন বাড়ানোর দিকেও বিশেষ নজর দিয়েছে। বাংলাদেশেও খাদ্য মূল্যস্ফীতি রেকর্ড হারে বেড়ে গেছে। গত জুলাইয়ে এ হার ৮ দশমিক ২ শতাংশ। আগস্টে তা ১০ শতাংশের কাছাকাছি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি জিম্বাবুয়েতে ৬৮ শতাংশ, দ্বিতীয় অবস্থানে লেবানন ৩৬ শতাংশ, তৃতীয় অবস্থানে ইরান ৩২ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকাতে ১৪ শতাংশ, পাকিস্তানে ১৮ শতাংশ, ভারতে সাড়ে ৮ শতাংশ, নেপালে সাড়ে ৭ শতাংশ। প্রতিবেশী দেশ মিয়ানমারে ১১ শতাংশ।
এতে বলা হয়, বিশ্বব্যাপী খাদ্যেও প্রধান উপকরণ চাল ও ভুট্টার উৎপাদন কমে যাবে। গমের উৎপাদন সামান্য বাড়লে প্রতিকূল আবহওয়া দেখা দিলে তা কমে যেতে পারে। জ্বালানি সরবরাহও কমতে পারে। এতে বৈশ্বিক সংকট আগামী বছরে আরও বাড়বে। বিশেষ খাদ্য সংকট প্রকট হতে পারে। চলতি অক্টোবরে ভুট্টার উৎপাদন ১ দশমিক ২২ শতাংশ, চালের উৎপাদন দশমিক ৩৩ শতাংশ কমে যাবে। এর সঙ্গে অন্যান্য পণ্যের উৎপাদনও কমতে পারে।
প্রতিবেদনে বলা হয়, করোনার সময়ে উৎপাদন কম ও সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। করোনার পর যে কারণে সব পণ্যেও চাহিদা বাড়ায় দাম বেড়ে গেছে। সে পরিস্থিতি মোকাবিলা করার আগেই শুরু হয়ে যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের কারণে খাদ্য, ভোজ্য তেল ও জ্বালানির উৎপাদন যেমন কমে যায়, তেমনি সরবরাহও কমে যায়।
কেননা ওই দুটি দেশই বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী ও সরবরাহকারী দেশ। এতে সরবরাহ সংকটে দাম বেড়ে যায়। রাশিয়া ও ইউক্রেন থেকে গমের সরবরাহ শুরু হলে এর দাম কিছুটা কমছে। কিন্তু এখন এর উৎপাদন কমে যেতে পারে। উৎপাদন কমার কারণে সরবরাহ সংকট হয়ে দাম আবার বেড়ে যেতে পারে।
রাশিয়া ইউরোপীয় দেশগুলোতে জ্বালানির সবচেয়ে বড় সববরাহকারী। রাশিয়া এখন ইউরোপে গ্যাস সরবরাহ সীমিত করে দিয়েছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সার ও কৃষি উপকরণ উৎপাদন হয় ইউরোপের দেশগুলোতে। যে কারণে ওইসব দেশে সার ও কৃষি উপকরণের উৎপাদন কমে গেছে। ফলে এগুলোর সরবরাহ যেমন কমেছে, তেমনি দামও বেড়েছে। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধিার কারণে আমদানি খরচও বেড়েছে। এসব কারণে প্রায় সব দেশেই কৃষি উৎপাদনের খরচ বেড়ে যাবে। কৃষি উপকরণের দাম বাড়ার কারণে বিশেষ করে ব্যক্তি পর্যায়ে কৃষকের উৎপাদনের সক্ষমতাও কমে যাবে
। এছাড়া জলবায়ুজনিত কারণেও কৃষি উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় খাদ্য উৎপাদনকারী দেশ পাকিস্তানে বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দেশটি আরও সংকটে পড়েছে। ইরান, আফগানিস্তান, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম, ফিলিপাইন, ভারতেও উৎপাদন কমার আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক কৃষি বাজার তথ্য সিস্টেম (এএমআইএস) বাজার মনিটরিং অনুযায়ী, অক্টোবরে জ্বালানি, সার খরচ, প্রধান কৃষি পণ্য উৎপাদনকারী দেশগুলিতে খারাপ আবহাওয়া এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঝুঁকি অভ্যন্তরীণভাবে খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এতে খাদ্য মূল্যস্ফীতি হার বেড়ে যাচ্ছে। বেশিরভাগ দেশই খাদ্যমূল্য বাড়ার মুখোমুখি হচ্ছে। এতে অনেক দেশে খাদ্য মূল্যস্ফীতির হার বাড়ছে। এ হার আগামীতে গড়ে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশে ছাড়িয়ে যেতে পারে। কয়েকটি দেশে এ হার আরও বেশি হতে পারে। ৪৬টি দেশের স্বল্পআয়ের মানুষ খাদ্য মূল্যস্ফীতির চাপে পিষ্ট হবে।
স্বল্পোন্নত ও মধ্য আয়ের কয়েকটি দেশ খাদ্য নিয়ে বড় ঝুঁকিতে রয়েছে। এসব খাদ্য নিরাপত্তা বড় ধরনের বাধার মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা করা হয়। এতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোতেও খাদ্যেও দাম বৃদ্ধির কারণে খাদ্য কেনার সক্ষমতা হারাবে।
যুদ্ধোর পর যেভাবে পণ্যের দাম বেড়েছিল। তা থেকে এখন বেশ কিছুটা কমে এসেছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এখনও স্বস্তি আসেনি। নতুন করে নানা উত্তেজনা দেখা দিচ্ছে। এতে খাদ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছু খাদ্যের দাম ইতোমধ্যেই বেড়ে গেছে।
গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক শস্য কাউন্সিল থেকে কৃষি পণ্যেও মূল্যেও যে সূচক প্রকাশ করা হয়েছে, এতে দেখা যায়, শস্য ও তৈলবীজ সূচক ১ শতাংশ কমেছে। ক্রমবর্ধমান মন্দার আশঙ্কায় বিশ্বে গমের রপ্তানি মূল্য গত সেপ্টেম্বরে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অথচ আগের কয়েক মাসে তা ১৭ শতাংশ কমেছিল। ভুট্টার দাম আরও বাড়তে পাওে বলে আন্তর্জাতিক শস্য কাউন্সিল পূর্বাভাস দিয়েছে।
তাদের মতে, এর মূল্য সূচক ৩ শতাংশ বাড়তে পারে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে চালের দামের সূচক বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। বিভিন্ন দেশ নিজেদের খাদ্য নিরাপত্তা জোরদার করতে চাল রপ্তানির ওপর শুল্ক আরোপসহ রপ্তানি বন্ধ কওে দিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমেছে। এ ধারা চলমান থাকলেও চালের দাম আরও বাড়তে পাওে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দামের সূচক ৩ দশমিক ১ শতাংশ কমলেও যুদ্ধেও পরিস্থিতির ওপর এর দাম নির্ভর করছে।
শীতে ইউরোপে জ্বালানির চাহিদা বাড়ে। কিন্তু সরবরাহ কম। ফলে শীতে জ্বালানির মধ্যে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে পারে। এর দাম বাড়লে বৈশ্বিক সংকট আরও প্রকট হবে। কেননা, মানুষের জীবনযাত্রা, শিল্প ও কৃষি উৎপাদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জ্বালানি। এর দাম বাড়লেও সব খাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া মার্কিন ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন বাড়ানোর উদ্যোগ নিলেও তাদের রপ্তানি বাড়েনি। ফলে রাশিয়াও ক্রমাগতভাবে অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হচ্ছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
