সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪
সামরিক সহযোগিতা অনেকটা বাড়াতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও জাপান। চীনের প্রভাবের মোকাবিলায় এই সিদ্ধান্ত।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অনেকগুলো বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন। ইউক্রেনকে সাহায্য করা, প্রযুক্তির উন্নয়ন, মহাকাশ নিয়ে একযোগে কাজ করা, এমনকি চাঁদে জাপানের মহাকাশচারীকে পাঠানো পর্যন্ত।
কিন্তু কিশিদার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উত্তরপূর্ব এশিয়ার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-জাপানের সহযোগিতা বাড়ানো। চীন এখানে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েই যাচ্ছে। উত্তর কোরিয়া সমানে উন্নত ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করছে। রাশিয়ার সাথে কোরিয়ার সম্পর্কও উন্নত হচ্ছে।
বুধবার জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন। তারপর দু’জনেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সম্পর্ক কখনো ভাঙবে না।
বাইডেন বলেন, ‘জাপান প্রতিরক্ষাখাতে খরচ বাড়াচ্ছে এবং এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। এর ফলে দুই দেশের জোট শক্তিশালী হবে।’
সামরিক সহয়োগিতার গুরুত্ব :
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘'ইন্দো-প্যাসিফিক ও গোটা বিশ্বে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের জোট খুবই জরুরি। এর জন্য প্রধানমন্ত্রী কিশিদাকে ধন্যবাদ জানাচ্ছি।’
দুই নেতার আলোচনার পর ৭০টি ক্ষেত্রে দুই দেশের চুক্তি হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুই দেশের মধ্যে আরো শক্তিশালী সামরিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত। ১৯৫১ সালে মার্কিন-জাপান নিরাপত্তা চুক্তির পর দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে এত বড় সহযোগিতার সিদ্ধান্ত আর হয়নি।
টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্টিফেন নাগি বলেন, ‘বিশ্বজুড়ে এখন অনেক ঘটনা ঘটছে। সবই একে অপরের সঙ্গে যুক্ত। একটা অংশের ঘটনার প্রভাব অন্যদিকে পড়ছে। ফলে গোটা বিশ্ব অস্থিতিশীল হয়ে পড়ছে।’
ইউক্রেনের সঙ্ঘাত, উত্তর কোরিয়ার উন্নত অস্ত্র পরীক্ষা, তাইওয়ানের খাঁড়িতে বেজিং ও তাইপেইয়ের উত্তেজনা সবই নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাউথ চায়না সি-তে চীন আরো দ্বীপ নেয়ার চেষ্টা করছে সেটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গাজায় সামরিক অভিযান চলছে। এই সবকিছুর প্রভাব বাণিজ্য, নিরাপত্তার উপর পড়ছে।
স্টিফেন ডিডাব্লিউকে বলেন, ‘জাপান কঠিন অবস্থার মধ্যে আছে, কারণ, তারা সমুদ্রপথে বাণিজ্যের ওপর বিপুলভাবে নির্ভর করে। তাই তারা ভূরাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। আর সমমনোভাবাপন্ন দেশের সাথে প্রতিরক্ষা-সহয়োগিতা বাড়িয়ে এটা করা সম্ভব।’
নতুন জোট চায় জাপান :
নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে জাপান এতটাই চিন্তিত যে, তারা কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ (কিউএসডি)-র ওপর তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে। চার দেশের এই মঞ্চে জাপান ছাড়া বাকি তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারত।
এছাড়া ২০২৩ সালে ক্যাম্প ডেভিডে জাপান, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। জুলাইতে ওয়াশিংটনে ন্যাটোর বৈঠকে জাপানও যোগ দিচ্ছে।
জাপানের সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি হয়েছিল ১৯৫১ সালে, ফলে তা আপডেট করা তাদের পক্ষে খুবই জরুরি।
কিশিদার এই সফর দুই দেশের সামনে এই সুযোগ এনে দিয়েছে। বাইডেন ও কিশিদার বৈঠকে তাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে এশিয়া-প্যাসিফিকের পরিস্থিতি ও তা মোকাবিলা করার চ্যালেঞ্জ।
জাপান জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে তারা ডিজিপি-র দুই শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করবে। তারা উন্নত ক্ষেপণাস্ত্র কিনবে, যা জাপানকে প্রত্যাঘাত করার ক্ষমতা দেবে। এছাড়া এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে এবং আমেরিকা ও ইটালির সাথে হাত মিলিয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান বানাতে চায় জাপান।
জাপানের দক্ষিণের দ্বীপে নতুন ঘাঁটিও তৈরি করা হচ্ছে, তাইওয়ান থেকে যা কয়েক শ’ কিলোমিটার দূরে। এছাড়াও জলপথের সুরক্ষা বাড়ানোর জন্য তারা বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে।
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
