সাকিবের উদ্ভাসিত ব্যাটিং নৈপুণ্যের পেছনের রহস্য
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়লেন, আনন্দের আতিশয্যে দু’হাত ওপরে তুলে উল্লাস প্রকাশ করলেন। তারপর হাত মুঠো করে জানান দিলেন, আমি পেরেছি, আমরা জিতেছি। পরে মিডিয়া সেন্টার প্রান্তের উইকেট তুললেন। এমন স্মরণীয় ম্যাচের একটা স্মৃতি হিসেবে উইকেট নিজের সংগ্রহে রাখবেন- সেটাই স্বাভাবিক।
কিন্তু পরক্ষণে কী ভেবে যেন তা রেখেও দিলেন পরম যত্নে। কারণ এখন যে জিং বেলস থাকে, সেগুলো অত্যন্ত দামি, মূল্যবান। তাই এখন আর জিং বেলসসহ উইকেট তোল যায় না। ব্যস এটুকুই। এর বেশি কোনো আনন্দ উল্লাস করেননি জয়ের নায়ক সাকিব আল হাসান।
খেলা শেষে সংবাদ সম্মেলনেও আসলেন ধীর পায়ে। বাড়তি আবেগ- উচ্ছ্বাস ছিল না চোখেমুখে। দেখে বোঝার উপায়ই ছিল না, মাত্র ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে দলকে রেকর্ড ও স্মরণীয় জয় উপহার দিয়ে এসেছেন, কথা বললেন একদম নরম গলায়।
অনেক কথা নানা প্রশ্নের ভিড়ে উঠলো, এটাই কি তার ক্যারিয়ারের সেরা সময় ও ফর্ম কি-না? সে প্রশ্নের উত্তরে এমন কিছু বললেন না, যা শুনে মনে হয়েছে- এটাই তার ক্যারিয়ারের সেরা সময়। এমন নয় যে, তিনি আগে কখনো সেঞ্চুরি করে ম্যাচ জেতাননি।
আজ যে দলের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ছাড়িয়ে নতুন রেকর্ড রান টপকে জিতলো বাংলাদেশ- সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের রূপকার, স্থপতি আর নায়কও কিন্তু সাকিব আল হাসান নিজেই।
একটু পিছন ফিরে তাকান, ২০১০ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০’তে সিরিজ জয়ের রূপকার ছিলেন সাকিব। দুই ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা। প্রথম ম্যাচে ৫৮ রান ও ৪/৪১, তৃতীয় ম্যাচে ১০৬ রান ও ৩/৫৪- এমন অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্সে হয়েছিলেস সিরিজ সেরা। এছাড়া অপর দুই ম্যাচেও রেখেছেন কার্যকর অবদান (২/৪৫ ও ১৩* এবং ৩৬ ও ২/৩৫)।
আর এবার বিশ্বকাপের মতো আসরে প্রথম দুই ম্যাচে হাফ সেঞ্চুরির পর টানা দু’দুটি শতরান। তাই বলাই যায়, সাকিব এখন আছেন ফর্মের চুড়োয়। মাঝের সময়গুলোতেও তার ভাল ফর্ম অব্যাহত ছিল। তিনিই গত একযুগ প্রায় বাংলাদেশের প্রধান চালিকাশক্তি।
এমনকি ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি জয়ের নায়কও তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিকবার ম্যান অফ দ্যা ম্যাচ হবার অসামান্য কৃতিত্বটিও তার। এবার বিশ্বকাপে চার ম্যাচে ভাল বোলিংয়ের পাশাপাশি চার ইনিংসে দুটি ৫০+ রানের পর এক জোড়া শতরান করেছেন।
এমন ভাল ফর্মে থাকার রহস্য কী? কোনটাকে এগিয়ে রাখতে চান সাকিব? এবারের বিশ্বকাপের অসাধারণ ফর্ম নাকি ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রূপকার হয়ে সিরিজ সেরা এবং চার ম্যাচে একবার করে ফিফটি এবং সেঞ্চুরি হাকানো? কোনটা বেশি স্মরণীয়?
সাকিব মনে করেন দুবারই তিনি ছিলেন ফর্মের তুঙ্গে। এখন যে ভাল খেলছেন, বিশেষ করে ব্যাটিংটা অনেক বেশি ভাল হচ্ছে। তার পিছনের কারণ ব্যাখ্যা করতে বলা হলে সাকিব বলেন, ‘আমি এখন বল খুব ভালো দেখতে পাচ্ছি এবং খেলার জন্য আগের চেয়ে অনেক বেশি সময়ও মিলছে।’
সেটা কেন ও কী করে? সাকিবের জবাব, ‘আসলে আপনি যখন ভাল খেলতে থাকবেন, নিয়মিত রান করবেন, তখন আপনা আপনি আস্থা ও আত্মবিশ্বাস বাড়ে। ভাল খেলার ইচ্ছে প্রবল হয়। আর নিজের সামর্থ্যের প্রতি আস্থাও বৃদ্ধি পায়।’
তবুও নিজেকে সংযত রাখতে যারপরনাই সচেষ্ট সাকিব। তাই মুখে এমন কথা, ‘আমি এক্সাইটেড না। সামনে আরও চারটি ম্যাচ আছে। আমি জানি আমাকে ভাল খেলতে হলে এবং এমন পারফরম করতে হলে আবেগতাড়িত না হয়ে ধৈর্য্য নিয়ে পরিবেশ-পরিস্থিতির মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, প্রতি ম্যাচই নতুন। সবকটায় নতুন শুরু চিন্তাও মাথায় রাখতে হবে।’
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
