সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬
ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। গত সপ্তাহান্তে মিলানে সহিংস বিক্ষোভের পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হলেও শনিবার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর আনাদোলু এজেন্সি।
বিক্ষোভকে কেন্দ্র করে আগেই বিভিন্ন শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও রোমের কয়েকটি এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার দিনভর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী বিক্ষোভ করে। সকালে গত সপ্তাহান্তে মিলানে সংঘটিত সহিংস বিক্ষোভের প্রতিবাদে কর্মসূচি পালন করে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো।
শহরের কেন্দ্রস্থলে কয়েক ঘণ্টা বিক্ষোভের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তবে সান্তা সুসান্না স্কয়ারের কাছে পুলিশের ব্যারিকেডে বাধা পান তাঁরা।
এ সময় সামনে এগিয়ে যাওয়ার অনুমতি চেয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলছিল। এর মধ্যেই একদল বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বোতল, বিস্ফোরকজাতীয় বস্তু ও আতশবাজি ছুড়তে শুরু করেন।
জবাবে পুলিশ জলকামান ব্যবহার করে। কয়েকটি স্থানে লাঠিচার্জও করা হয়।
শেষ পর্যন্ত পুলিশ মিছিল এগিয়ে যেতে দেবে না বুঝতে পেরে বিক্ষোভকারীরা পথ পরিবর্তন করেন এবং ঘটনাস্থল ছেড়ে চলে যান।
ইতালির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার ভোরে রোম থেকে ২৮ জনকে আটক করে নিরাপত্তা বাহিনী।
রোম ও মিলানের পাশাপাশি নেপলস, বোলোনিয়া ও তুরিনেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের নীতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বোলোনিয়া ও তুরিনেও কয়েক দফায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
গত সপ্তাহান্তে মিলানে সহিংস বিক্ষোভের পর শহরটির কেন্দ্রস্থলে ৫০০ সেনা মোতায়েন করা হয়। সম্ভাব্য ভাঙচুর থেকে রক্ষা করতে বিভিন্ন দোকানের সামনের কাচের জানালাও কাঠের তক্তা দিয়ে ঢেকে দেওয়া হয়।
শনিবার বিভিন্ন সময়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বড় ধরনের সহিংসতায় রূপ নেয়নি।
বিক্ষোভের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। ইতালির বিভিন্ন চত্বরে আজও কিছু সহিংস গোষ্ঠী সংঘর্ষ ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার চেষ্টা করেছে। তা সত্ত্বেও তাঁরা তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।'
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
