সবচেয়ে জনপ্রিয় দুই চলচ্চিত্র নির্মাতা
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
বাংলা সিনেমার গুণী নির্মাতা। তার নামের সঙ্গে জড়িয়ে আছে নব্বই দশকে এ দেশীয় সিনেমার অনেক সাফল্য। তার নামের সঙ্গে মিশে আছে অমর নায়ক সালমান শাহ ও প্রিয়দর্শিনী মৌসুমীর নাম।
তার সিনেমা দিয়েই ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হয়েছিলেন সালমান মৌসুমী। বিখ্যাত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পর আরও অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। তিনি চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দক্ষ একজন নেতা ও সংগঠক। চলচ্চিত্র পাড়ায় তার জনপ্রিয়তা ঈর্ষনীয়।
একইভাবে তরুণ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকও ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন নির্মাতা। তারকাদের পাশাপাশি আধুনিক চিন্তা, শিক্ষা, অমায়িক ব্যবহার ও সদালাপী মানিক পরিচালকদেরও প্রিয় একটি নাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে মাস্টার্স করা স্বপ্নবাজ মানিক নিজেকে জড়িয়ে নিয়েছেন ক্যামেরা-অ্যাকশানের জীবনে। চলচ্চিত্রকার জাকির হোসেন রাজুর সহকারী হিসেবে যে যাত্রা তিনি শুরু করেছিলেন তার সফল পদচারণা এখনো চলমান। ‘দুই নয়নের আলো’ ছবি দিয়ে ২০০৫ সালে একক নির্মাতা হিসেবে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন মানিক।
এরপর তিনি উপহার দিয়েছেন আরও বেশ কিছু সিনেমা। তার সিনেমা দিয়েই ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নন্দিত অভিনেত্রী শাবনূর। মানিক পরিচালিত সর্বশেষ ‘জান্নাত’ ছবিটিও প্রশংসিত হয়েছে।

সোহানুর রহমান সোহান ও মোস্তাফিজুর রহমান মানিকের নামটি এই মুহূর্তে আলোচিত হচ্ছে অন্য রকম সাফল্যের কারণে। সেটি হলো সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে এই দুজন সর্বোচ্চ ভোটের রেকর্ড করলেন।
তারমধ্যে সোহানুর রহমান সোহান কার্য নির্বাহী পরিষদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। আর সম্পাদকীয়তে সর্বোচ্চ ভোটের শীর্ষে প্রথমবার নির্বাচনে আসা মানিক। এদিকে উপ-মহাসচিব পদে নির্বাচন করতে গিয়ে মাত্র ৫ ভোটের লজ্জায় পড়েছেন রকিবুল আলম রাকিব।
মোট ৩৬২ ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন। সেখান থেকে ৩০০টি বৈধ ভোট হিসেবে গৃহীত হয়। নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে গুলজার-খোকন প্যানেল ও বাদল-বজলুর রাশেদ প্যানেল। সমিতির ১৯টি পদের মধ্যে ১৪টি পদে জয়ী হয়েছে গুলজার-খোকন প্যানেল।
তারমধ্যে গুলজার-খোকন প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে সোহানুর রহমান সোহান পেয়েছেন ২৪৪ ভোট। অন্যদিকে একই প্যানেল থেকে মোস্তাফিজুর রহমান মানিক আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে ২৩০ ভোট পেয়েছেন ভেলকি দেখিয়েছেন।
সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে মোস্তাফিজুর রহমান মানিক জাগো নিউজকে বলেন, ‘এটা সত্যি আনন্দের। এত এত ভাই-বন্ধু আমাকে ভোটের রায়ে তাদের ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। এক জীবনে এই ভালোবাসাটুকুই মানুষের সম্বল হয়ে থাকে। আমি সত্যিই আপ্লুত।
নিজের দায়বোধ, সততা নিয়ে সিনেমার জন্য কাজ করতে চাই। পরিচালক বান্ধব সিনেমা ইন্ডাস্ট্রির জন্য চেষ্টা করতে চাই। আশা করছি সবসময় সবাইকে পাশে পাবো।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
