‘সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী নেতানিয়াহু’
প্রকাশিত: ২৩ জুন ২০২৪
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেলআবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটিতে নতুন নির্বাচন দেওয়া এবং গাজায় বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার এ বিক্ষোভে আনুমানিক দেড় লাখ ইসরাইলি অংশ নেন। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে সরকারবিরোধী প্রতিবাদ সংগঠন হফশি ইসরাইল।
৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ ৯ মাসে গড়িয়েছে। ওই দিন হামাসের হামলা ঠেকাতে না পারা, বন্দি ইসরাইলিদের মুক্ত করতে ব্যর্থতা, যুদ্ধ টেনে নেওয়াসহ বিভিন্ন কারণে সাপ্তাহিক ভিত্তিতে এখন ইসরাইলের শহরগুলোতে বড় বিক্ষোভ হয়ে আসছে।
এর মধ্যে শনিবার ইসরাইলের বৃহত্তম শহরটিতে ওই বিক্ষোভে অনেকে ‘অপরাধমন্ত্রী’ এবং ‘যুদ্ধ বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। নেতানিয়াহুর অধীনে দেশটির গণতন্ত্রের মৃত্যু হয়েছে- প্রতীকীভাবে দেখাতে কিছু বিক্ষোভকারী লাল রঙ মেখে শহরের ডেমোক্রেসি স্কয়ারে শুয়ে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া ঠিকাদার শাই এরেল বলেন, আমি এখানে আছি কারণ, আমি আমার নাতির ভবিষ্যৎ নিয়ে ভীত। আমরা যদি বের না হই এবং ভয়ঙ্কর এ সরকারের হাত থেকে মুক্তি না পাই তাহলে তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না।
তিনি আরও বলেন, নেসেটের সবাই প্রতারক... আমি নিশ্চয় তাদের কাউকে একটি কিন্ডারগার্টেনের নিরাপত্তা দিতে পাঠাব না।
জনতার উদ্দেশে ভাষণে ইসরাইলের অভ্যন্তরীণ শিন বেত নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ইউভাল দিসকিন নেতানিয়াহুকে দেশটির ‘সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী’ বলে নিন্দা করেন।
পেশার ট্যুর গাইড ৫০ বছরের ইয়োরাম জানান, প্রতি সপ্তাহান্তে বিক্ষোভে আসেন তিনি। নেতানিয়াহুর কারণে ইসরাইলে নির্বাচন দরকার। তিনি বলেন, আমি আশা করি, বর্তমান সরকারের পতন ঘটবে। আর আমরা যদি ২০২৬ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করে বসে থাকি, তাহলে সেটা আর গণতান্ত্রিক কোনো নির্বাচন হবে না।
বিক্ষোভকারীদের অনেকে দেশটির ডানপন্থী জোটের প্রতি হতাশা প্রকাশ করেন। তাদের ভাষ্য, নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গাভি এবং অন্যান্য অতি-ডানপন্থী আলট্রা ন্যাশনালিস্টরা গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করে দেশটির নিরাপত্তা ও বন্দিদের ঝুঁকির মধ্যে ফেলছে।
এদিকে শনিবার রাতে তেল আবিবের রাজপথে আরেকটি বিক্ষোভ মিছিল করেন হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের হাজারো স্বজন ও সমর্থক।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
