সঙ্গীত জগতে নতুন বছরের পরিকল্পনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০১৯
নতুন বছরের পরিকল্পনা নিয়েও হিসাব-নিকাশে বসেছেন সবাই। পুরনো বছরের জরাজীর্ণতা মুছে নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে সাফল্যের দিকে পা বাড়ানোর প্রত্যাশা সবার।
গানের জগতের মানুষরাও নতুন পরিকল্পনায় সাজাবেন তাদের নতুন বছর। কয়েকজন শিল্পী সে কথাই জানিয়েছেন। বিস্তারিত লিখেছেন-
২০১৮ সালের পুরো বছরই গান নিয়ে মেতে ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। বছরের শুরুতে ১০০ গান করবেন বলে জানিয়েছিলেন। বছর শেষে সেই টার্গেট পূরণও করেছেন।
নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন বছরে গানের টার্গেট আরও বাড়ালাম। এবার ১৫০। সুস্থ থাকলে আশা করি হয়ে যাবে। পাশাপাশি কিছু মিউজিক ভিডিওর কাজ করব। তবে সেটি ২০১৮ সালের চেয়ে কম।
কারণ তাতে মিউজিক ভিডিও করার খরচ কমাবে প্রডিউসাররা। তা ছাড়া নিজের কাছেও মনে হয়েছে মিউজিক ভিডিওর কাজ কিছুটা কমানো দরকার। সামনের বছরও নতুনদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এ বছর দেশের বাইরে শো করার পরিকল্পনা আছে। শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো, তাই স্টেজ শো করা হবে অনেক।’
২০১৮ সালে বেশ কিছু মিউজিক ভিডিওর কাজ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। ফোকাস সব সময় সেখানেই ছিল। নতুন একটি মিউজিক ভিডিও দিয়ে তার নিজস্ব ইউটিউব চ্যানেলের যাত্রাও শুরু হয়েছে গেল বছর।
কয়েকটি ভিডিও সেখান থেকে প্রকাশও হয়েছে। নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘এ বছরের মূল পরিকল্পনা নিজের ইউটিউব চ্যানেলের ডেভলপ করা। কারণ গান এখন ইন্টারনেট মাধ্যমেই প্রচার হয়।
শ্রোতা-দর্শকরাও সেখান থেকে নিজেদের পছন্দের গান বেছে নেন। এ বছর নিজের গান করার পাশাপাশি নতুন শিল্পীদের নিয়ে বেশ কিছু কাজ করার পরিকল্পনা আছে।’
গানের বাইরে আমার কোনো পরিকল্পনা কোনো বছরই থাকে না আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের। তিনি বলেন, ‘সারা বছর একই গতিতে কাজ করে যেতে চাই। ঢাকার বাইরে বেশ কয়কেটি শো করার পরিকল্পনা আছে। দেশেরে বাইরেও শো করা হবে। এর বাইরে নতুন কোনো পরকিল্পনা নেই। কারণ আমি গানের বাইরে যেটুকু সময় পাই আমার মেয়েদেরকেই দেই।’
নতুন বছরের পরিকল্পনা নিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী বলেন, ‘কখন যে নতুন বছরে পা রাখলাম, টেরই পেলাম না। নতুন বছরে সবারই নতুন প্রত্যাশা থাকে। তবে প্রত্যাশা এবং পরিকল্পনা অনুযায়ী আসলে অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। আমার ক্ষেত্রে সেটা আরও বেশি। পরিকল্পনা করে কিছু করা হয় না। তারপরও পরিকল্পনা করতে হয়।
নতুন বছরে গান ও অ্যালবামকে ঘিরেই আমার সব পরিকল্পনা। এর বাইরে কিছু সিঙ্গেল গান প্রকাশ করার ইচ্ছা আছে। অন্যান্য অ্যালবামেও গান করা হবে। তা ছাড়া বাইরের স্টেজ শোগুলো তো থাকছেই।
প্লেব্যাকের কথা এখনই কিছু জানাতে পারছি না। কারণ চলচ্চিত্রের গানের অবস্থা আগের মতো নেই যে, ইচ্ছা করলেই গাইতে পারব। অনেক কিছু বোঝার বিষয় থাকে। আপাতত এর বাইরে কোনো পরিকল্পনা নেই।’
নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে সঙ্গীতশিল্পী মুহিন খান বলেন, এ বছর আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এবারই আমার ক্যারিয়ারের এক যুগ পূর্ণ হচ্ছে। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার কয়েকজন মিলে নতুন একটি প্রজেক্টের কাজ করব। পাশাপাশি নিজেরও গান নিয়ে কিছু পরিকল্পনা আছে। স্টেজ শো করা হবে বেশি। সিঙ্গেল গানেরও কিছু পরিকল্পনা আছে।
২০০৮ সালে নিজের কোনো সলো গান নিয়ে আলোচনায় আসতে না পারলেও আসিফ আকবরের সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে বেশ আলোচনায় ছিলেন সালমা। তাই আলোচনায় থাকতে ২০১৯ সালের পুরোটা সময় ভালো কাজের সঙ্গেই যুক্ত থাকার কথা জানিয়েছেন তিনি।
সালমা বলেন, ‘এ বছর পুরোদমে কাজ করতে চাই। ঠিক করেছি আমার ভক্তদের আর বঞ্চিত করব না।
সিঙ্গেল গানের পাশাপাশি অ্যালবাম প্রকাশ করার ইচ্ছা আছে। কিছু দ্বৈত গানেও কণ্ঠ দেয়ার কথা আছে। অডিও গানের পাশাপাশি মানুষ এখন দেখতেও চায় কোন শিল্পী গান করছেন। তাই দর্শক চাহিদা অনুযায়ী কিছু গানের ভিডিও করার পরিকল্পনা রয়েছে।
সুস্থ ধারার কিছু মিউজিক ভিডিও প্রকাশ করার পরিকল্পনা আছে। স্টেজ শো করব, তবে এবার দেশের বাইরের শো করা হতে পারে। ঢাকার বাইরের শো করার কথা আছে। সব কিছু মিলিয়ে নতুন বছরটি নতুন করে নিজের মতো করে নেব।’
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
