শ্রদ্ধা ও ভালোবাসায় মৃণাল সেনকে বিদায়
নিউজ ডেক্স
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
শেষ হয়ে গেল বাংলা চলচ্চিত্রের একটি স্বর্ণযুগের। যে যুগের কান্ডারি ছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক আর মৃণাল সেন। সেই বিশ্ববরেণ্য চিত্রপরিচালক মৃণাল সেন আজ মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে অগ্নিতে বিলীন হয়ে গেলেন। মরদেহ নিয়ে শোক মিছিলের পর এই মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
গত রোববার সকাল সাড়ে ১০টায় এই প্রথিতযশা পরিচালক কলকাতার ভবানীপুরের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃণাল সেনের একমাত্র ছেলে কুণাল সেনের আসার জন্য তাঁর মরদেহ কলকাতার হিমঘর পিস ওয়ার্ল্ডে রাখা হয়। গত সোমবার কুণাল সেন যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে কলকাতায় আসার পর আজ মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হয়।
মঙ্গলবার বেলা আড়াইটায় পিস ওয়ার্ল্ড থেকে তাঁর মরদেহ সবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে মতিলাল নেহরু রোডে তাঁর সাবেক বাসভবনের সামনে আনা হয়। এই বাড়িতে জীবনের ১২টি বছর কাটিয়েছেন তিনি। এখান থেকেই তাঁর চলচ্চিত্রে উত্থান ঘটে। পরিবারের ইচ্ছা অনুযায়ী এখানেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়। তারপর এখান থেকে শোক মিছিল করে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে।
মতিলাল নেহরু রোডের বাসভবনের সামনে রাখা মৃণাল সেনকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ছুটে আসেন কলকাতা ছবিপাড়ার শিল্পী, কলাকুশলীসহ সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। সবাই তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মরদেহের কাছে উপস্থিত ছিলেন কুণাল সেন।
মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে আসেন কবি শঙ্খ ঘোষ, চিত্রপরিচালক তরুণ মজুমদার, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, অশোক বিশ্বনাথন, অপর্ণা সেন, ত্রিদিব মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনীক দত্ত, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, অভিনেতা প্রসেনজিৎ, কৌশিক সেন, রঞ্জিত মল্লিক, মমতা শংকর, শ্রীলা মজুমদার, মাধবী মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়সহ রাজনৈতিক ব্যক্তিত্ব বিমান বসু, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তীসহ কলকাতার টলিউড এবং সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
সবাই মৃণাল সেনের চলচ্চিত্র অঙ্গনে অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বলেন, বাংলা চলচ্চিত্র অঙ্গনের শেষ মহিরুহের পতন হয়ে গেল। শেষ হয়ে গেল সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল যুগের। সত্যজিৎ রায়ের ছেলে পরিচালক সন্দীপ রায় দাবি করে বলেন, ‘সংরক্ষণ করা হোক মৃণাল সেনের ছবিগুলো।’ নন্দিতা দাস বলেন, ‘তিনি ছিলেন আমার শিক্ষক এবং অভিভাবক। তিনি চলে যাওয়ায় আমাদের বড় ক্ষতি হয়ে গেল।’ অপর্ণা সেন বলেন, ‘তিনি ছিলেন আমার বাবার মতো। আর ফিরে পাব না তাঁকে।’ প্রসেনজিৎ বলেছেন, ‘মৃণাল সেনের তুলনা নেই। তিনিই আমাদের চলচ্চিত্রের পথপ্রদর্শক। বাংলা চলচ্চিত্র হারাল এক গুণী শিক্ষককে।’
মৃণাল সেনের শেষ ইচ্ছে ছিল, তাঁর মরদেহে কেউ যেন ফুল আর মালা দিয়ে শ্রদ্ধা না জানায়। তাই পরিবার থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যেন ফুল আর মালা নিয়ে মৃণাল সেনকে শেষ শ্রদ্ধা না জানান। এই শোকযাত্রায় কারও হাতেই ছিল না ফুল আর মালা।
গত রোববার সকাল সাড়ে ১০টায় তাঁর ভবানীপুরের নিজ বাসভবনে প্রয়াত হন মৃণাল সেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর জন্ম বাংলাদেশের ফরিদপুর শহরে। মৃত্যুর পর বিকেলেই তাঁর মরদেহ ছেলের ফিরে আসার অপেক্ষায় রাখা হয় কলকাতার হিমঘর পিস ওয়ার্ল্ডে। ৫ জানুয়ারি কলকাতার গোর্কি সদনে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের ফরিদপুর শহরে ১৯২৩ সালের ১৪ মে জন্ম মৃণাল সেনের।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
