শুল্কারোপের কষ্ট মূল্যবান হবে : ট্রাম্প
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার স্বীকার করেছেন, গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত শুল্কের কারণে মার্কিনরা অর্থনৈতিক ‘কষ্ট’ অনুভব করতে পারেন। তবে দেশের স্বার্থ রক্ষার জন্য এটি ‘মূল্যবান’ হবে বলে তিনি যুক্তি দিয়েছেন।
ট্রাম্প শনিবার অবশেষে প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে স্বাক্ষর করেন, যদিও দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত। একই সঙ্গে তিনি চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা আগেই কার্যকর হওয়া শুল্কের সঙ্গে যুক্ত হলো।
এই পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি আসে এবং বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই বাণিজ্য যুদ্ধ স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হ্রাস করতে পারে এবং ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।
ট্রাম্প রবিবার সকালে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে বড় অক্ষরে লেখেন, ‘কিছু কষ্ট হবে? হ্যাঁ, হতে পারে (এবং না-ও হতে পারে!)’ তিনি আরো লেখেন, ‘কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবার মহান করব এবং এটি সেই মূল্যের যোগ্য হবো, যা আমাদের অবশ্যই দিতে হবে।’
এদিকে ডানপন্থী ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সম্পাদকীয় বোর্ড শুক্রবার ট্রাম্পের প্রস্তাবিত শুল্কের কঠোর সমালোচনা করে ‘ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ বাণিজ্য যুদ্ধ’ শিরোনামে একটি লেখা প্রকাশ করে। ট্রাম্প রবিবার পাল্টা আক্রমণ করে বলেন, ‘শুল্কপন্থী লবি, যা গ্লোবালিস্টদের নেতৃত্বে রয়েছে এবং সব সময় ভুল করে, সেই ওয়াল স্ট্রিট জার্নাল কঠোর পরিশ্রম করছে যুক্তরাষ্ট্রের বহু দশকের বাণিজ্য, অপরাধ ও বিষাক্ত মাদকের ক্ষেত্রে অন্যায্য আচরণকে ন্যায্যতা দেওয়ার জন্য।
’
ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে এমন একটি চিহ্ন হিসেবে দেখে আসছেন, যা ইঙ্গিত দেয়, অন্য দেশগুলো মার্কিনদের সুযোগ নিচ্ছে। তিনি ঘোষণা করেছেন, ‘ওই দিন শেষ!’
এ ছাড়া একটি পৃথক পোস্টে ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার আহ্বান জানান, যা তার দেশের অন্যতম ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে আরো উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কানাডাকে শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেয়।’ তিনি এ-ও দাবি করেন, ‘এই বিশাল ভর্তুকি ছাড়া কানাডা টিকে থাকার মতো কার্যকর দেশই থাকবে না।
’
ট্রাম্প লিখেছেন, ‘সুতরাং কানাডা আমাদের প্রিয় ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত।’ পাশাপাশি তার দাবি, ‘(এতে) কানাডার জনগণের জন্য কর কমবে, সামরিক সুরক্ষা আরো ভালো হবে এবং শুল্ক থাকবে না!’
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৪ সালে কানাডার সঙ্গে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি ছিল ৫৫ বিলিয়ন ডলার।
সূত্র : এএফপি
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
