শুরু সিবিএল, যেসব তারকারা খেলছেন...
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
প্রথমবারের মত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতি) শুরু হয়েছে সেলিব্রেটি ব্যাডমিন্টন লিগ (সিবিএল)। নূর ক্রিয়েশনস আয়োজিত এ প্রতিযোগিতায় লড়বে মোট ১২টি দল।
রোববার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির শুভ সূচনা করেন একঝাঁক তারকা।

এর মধ্যে রয়েছেন- গায়ক আসিফ আকবর, ক্লোজ আপ ওয়ান তারকা লিজা, তানভির তারেক, নায়ক ইমন, বাপ্পী চৌধুরী, আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, নায়ক নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাঞ্জু জন, আশিক, আহমেদ হুমায়ূন, শাহীন কবির টুটুল-অপূর্ব, রানা, রুদ্র রুদ্রাক্ষ, মানজুর কাদের জিয়া, ইমরুল নূর, পান্থ আফজাল প্রমুখ।
"সাম্পান" ও "পানসি" এই দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আরএফএল প্লাস্টিকসের হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমান, ঘরে বাজারের কর্মকর্তা মনির হোসেন সোহেল, পরিচালক সমিতর নেতা শাহীন সুমন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা, এই আয়োজনের তত্ত্বাবধায়ক মইনুল হক রোজ প্রমূখ।

এফিডিসিতে প্রথমবারের মত এমন আয়োজনে উচ্ছ্বসিত পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, এখানকার আয়োজক লিমন আহমেদ ও মুরাদ নূরকে সাধুবাদ জানাতেই হবে। ওরা এত অল্প সময়ে এত বড় একটা আয়োজন করে ফেললো। এটা দিয়ে প্রমাণ হয় আমাদের তরুণরা একেকটা হীরের খন্ড। একটু উৎসাহ পেলেই জ্বলে উঠতে পারে। আমি এই তরুণদের উপরেই আস্হা রাখি। আমি চাইবো এ যাত্রা যেন না থামে কখনো।
লিগের টাইটেল স্পন্সর আরএফএল প্লাস্টিকসের হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমান বলেন, 'এটা সত্যিই আনন্দিত হবার মতো একটি আয়োজন। এর আয়োজক লিমন আহমেদ ও মুরাদ নূরকে ধন্যবাদ এই আয়োজনের জন্য এবং আমাদের সম্পৃক্ত করার জন্য।
সেলিব্রেটিরা নানা ব্যস্ততায় থাকেন। তারা সময় পান না এ ধরনের রিফ্রেশমেন্টের। সেদিক থেকে এই টুর্নামেন্টকে তারকাদের মিলন মেলাও বলা চলে। আমি এর সাফল্য আশা করছি। আপনারা সবাই সহযোগীতা করবেন।'

প্রথমবারের মত এমন আয়োজন উপলক্ষে আয়োজক কমিটির পরিচালক লিমন আহমেদ বলেন, ক্রীড়া এবং সাংস্কৃতি অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে আছে। দুটোই বিনোদনের অংশ। আর আমাদের চারপাশে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে মাদক। ক্রিড়া এবং সংস্কৃতির ছোঁয়ায় থাকলে কেউ মাদকের মত অন্ধকার জগতে প্রবেশ করবে না এই বিশ্বাস থেকে আমরা এরকম আয়োজন করেছি। আমরা আশাবাদী আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখব।
নূর ক্রিয়েশন্সের চেয়ারম্যান মুরাদ নূর বলেন, 'আঁধারে আলো জ্বালি' এই স্লোগান নিয়ে আমাদের নূর ক্রিয়েশন্সের যাত্রা। আমরা চাই পারিপার্শ্বিক সব অন্ধকার দূর হয়ে যাক। আমরা প্রত্যেকে হয়ে উঠি একেকটা আলোর মশাল। এফডিসি শিল্পের তীর্থ। এখানে আমরা স্পোর্টসকে ইনক্লুড করতে চাই। এটা মানসিক বিকাশে অধিক সহায়ক হবে।
আয়োজনের প্রথম দিনের প্রথম ম্যাচে অংশ নেন শিল্পী সমিতির টিম জয় ও জন মুখোমুখি হয় কাজী শুভ ও প্রত্যয় খান।

দ্বিতীয় ম্যাচে অংশ নেন আনিসুর রহমান মিলন- সাইফ চন্দন ও শিমুল খানের টিম নায়ক নিরব ও ভিলেন ডনের মুখোমুখী হয়।
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজকরা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ও কিংবদন্তী গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে।
সিবিএল স্পন্সর করেছে আরএফএল প্লাস্টিক। প্রথম পুরস্কার স্পন্সর মিনিস্টার, হেলথ পার্টনার উইনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল, জার্সি স্পন্সর ঘরে বাজার, মিডিয়া পার্টনার এটিএন বাংলা, সহযোগিতায় মাই স্পোর্টস এপস, রোদ্দুর এন্টারটেইনমেন্ট।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
